Friday, August 7

Month: January 2019

আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে : কাদের

আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে : কাদের

বাংলাদেশ
আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করব। আমাদের শপথ হবে- আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব; মানুষের কাজে থাকব। সেতুমন্ত্রী বলেন, জনগণ বিএনপির আন্দোলনও যেমন প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।...
ভাগ্য নির্ধারণে উজ্জ্বল অধিনায়করা

ভাগ্য নির্ধারণে উজ্জ্বল অধিনায়করা

খেলা
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে তাঁকে ওপেন করতে পাঠিয়ে দেওয়াটা ছিল বিশাল এক চমক। ৪২ রানের ইনিংসে বাংলাদেশ দলের আস্থার প্রতিদান দেওয়া মেহেদী হাসান মিরাজ এবার নিজে অধিনায়ক হয়েও দিলেন আরেক চমক। বিপিএলে নিজ দলের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন সাত নম্বরে। রাজশাহী কিংসকে জয়ে ফেরাতে কাল নেমে গেলেন ওয়ান ডাউনেই। নেমেই গেলেন না শুধু, দলকে জয়ের প্রায় তীরে পৌঁছে দিয়েই ফিরলেন। খুলনা টাইটান্সের ৯ উইকেটে তোলা ১১৭ রান তাড়া করতে নেমে করলেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিও। যা চলতি বিপিএলে স্থানীয় কোনো ব্যাটসম্যানের প্রথম পঞ্চাশ ছাড়ানো ইনিংসও। ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংসে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন। তাতে প্রথম জয়ের মুখও দেখল রাজশাহী কিংস। তাদের ৭ উইকেটের জয় টানা তৃতীয় হারের হতাশায় মুষড়ে দিল খুলনা টাইটান্সকেও। শুধু মিরাজই নন, গতকাল দিনের প্রথম ম্যাচেও ...
বাংলাদেশের রিজার্ভ চুরি : ফিলিপাইনের ব্যাংকার দোষী সাব্যস্ত

বাংলাদেশের রিজার্ভ চুরি : ফিলিপাইনের ব্যাংকার দোষী সাব্যস্ত

বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি) এর সাবেক কর্মকর্তা মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বৃহস্পতিবার ফিলিপাইনের মাকাতি আঞ্চলিক আদালতের বিচারক সিজার উনতালান এক রায়ে এই ঘোষণা দিয়েছেন। জানা গেছে, ওই রায়ে মুদ্রা পাচারের (মানি লন্ডারিং) আট দফা অভিযোগে দেগিতোকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। প্রতিটি ধারায় তার ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। একই সাথে তাকে জরিমানা করার আদেশ দিয়েছে আদালত। এই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ১০ কোটি ৯০ লাখ ডলার। প্রসঙ্গত, তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ চুরির ঘটনা ঘটে। ওই সাইবার চুরির ঘটনায় এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো। ...
দুধ লাউ রেসিপি

দুধ লাউ রেসিপি

লাইফস্টাইল
শীতের দিনগুলোতে বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায়। এই সময়ে সহজলভ্য একটি সবজি লাউ। এটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। চলুন দেখে নেয়া যাক দুধ লাউ রেসিপি- উপকরণ ভাপ দেয়া লাউ মিহি কুচি এক কাপ, ঘি পরিমাণমতো, দুধ দেড় লিটার, চিনি দেড় কাপ, কোরানো নারিকেল পছন্দমতো, সাদা এলাচ দুইটা, দারুচিনি ছোট দুই টুকরা, কাঠবাদাম পছন্দমতো। প্রস্তুত প্রণালি ঘি গরম করে তাতে লাউ ভেজে নিতে হবে। প্রথমে চুলায় দুধ দিয়ে ফুটতে দিতে হবে। এসময় দুধের মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে দিতে হবে। এরপর দুধ ফুটে উঠলে এর মধ্যে ভাজা লাউ দিয়ে ঘন ঘন নাড়তে হবে। এবার কোরানো নারিকেল দিয়ে দিতে হবে। সব সময় নাড়তে হবে যেন দলা বেঁধে না যায় বা নিচে লেগে না যায়। এখন চিনি দিয়ে নেড়ে পুরোপুরি ফুটে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে উপরে বাদাম কুচি সাজিয়ে পরিবেশন করুন। সৌজন্যে: লুক@মি আরো পড়ুন:...
এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

রাজনীতি
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ্যাড. ফজলে রাব্বী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধন। গতকাল সকালে নাজিমুদ্দৌলা বাঁধন সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নবনির্বাচিত সাংসদ এ্যাড. রাব্বীর সাঘাটা উপজেলার নিজবাড়ীতে উপস্থিত হয়ে তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানসহ সৌজন্য সাক্ষাত করেন। উল্লেখ্য, এ্যাড. ফজলে রাব্বী মিয়া গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি ২ লাখ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হন। ফজলে রাব্বী মিয়া এরআগে ৬ বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে ...
সাপাহারে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

সাপাহারে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

বাংলাদেশ
ঠাণ্ডা ও শীতজনিত কারণে নওগাঁর সাপাহার উপজেলায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। কোলের শিশু ও বৃদ্ধরাই এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালটিতে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা নিচ্ছেন। ইনডোরে কর্তব্যরত সিস্টাররা জানিয়েছেন প্রতিদিন গড়ে ১০-১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গেল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৮ জন শিশু ও তিনজন বৃদ্ধ রোগী ভর্তি আছেন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক ডায়রিয়া রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে নতুন রোগীর চাপের কারণে পূর্বে ভর্তিকৃত রোগীদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার আগেই রিলিজ দিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। সা...
‘প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’

‘প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’

জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচারা দিতে দেইনি, আগামী দিনেও সেটা হতে দেব না। নতুন করে দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, 'তবে আমরা মাদকের বিষয়েও অত্যন্ত শক্ত অবস্থানে থাকতে চাই। আগের যেকোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোন মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।' স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস প্রতিরোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ করা হবে। তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। তারা এখন অনেক বেশি প্রস্তুত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।’ মন্ত্রী আরও বলেন, 'এর আগেও আমি এ...
সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বিনোদন, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিকলীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে গতকাল ৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলিম ঢালি, মোস্তাফিজুর রহমান মন্টু, আন্তর্জাতিক সম্পাদক ফারুক মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরজে সাইমুর রহমান, মহানগর দক্ষিনের সভাপতি অন্তর, উত্তরের সভাপতি আশরাফ, যুগ্ম সা: সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক চয়ন, মেহেদি হাসান, সহ-সম্পাদক এ্যাড. জেরিন খান, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হানিফ, জিতু, সহ-সম্পাদক সাথি। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি,...
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা নেই

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা নেই

আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার মলুক্কা দ্বীপের টারনেট শহরের ১৭৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট সুনামিতে ৪২৯ জন নিহত হওয়ার পর আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। এটির গভীরতা ছিল ৬০.৫ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৫ থেকে ৫.১ মাত্রার বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়। তল্লাশি ও উদ্ধার এজেন্সির কর্মকর্তা সামুদ সের্গি বলেছেন, টারনেটে ওই ভূমিকম্প অনুভূত হয়নি। উত্তর সুলাওয়েসির টোহোমনে জরুরি দুর্যোগ এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, তাদের এলাকায় কম্প...
নতুন মন্ত্রিসভায় নেই শরিকরা

নতুন মন্ত্রিসভায় নেই শরিকরা

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরইমধ্যে মন্ত্রিসভার ৪৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তালিকায় আওয়ামী লীগের শরিক দলের কোনও নেতার নাম দেখা যায়নি।আজ (রোববার) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন।এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। তবে ৪৭ জনের সবাই আওয়ামী লীগের।এর আগে আওয়ামী লীগের দুই সরকারের মন্ত্রিসভায় শরিক দলের একাধিক সদস্য ছিলেন। যে কারণে ধরে নেয়া হয়েছিল এবারও থাকবেন।২০১৪ সরকারে মন্ত্রিপরিষদে ছিলেন জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গাঁ বিভিন্ন মন্...