বেসরকারি হাসপাতাল গুলোতে সেবামূল্য নির্ধারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবামূল্য তালিকা নির্ধারণ করা হবে। সেবামূল্য নির্ধারণ প্রক্রিয়া কিছুটা জটিল। সেবামূল্য নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। এটা হলে মানুষ প্রতারিত হবে না।
সোমবার সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা সরকারি হাসপাতালগুলোতে সেবামূল্য নির্ধারণ করে দিয়েছি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা তাদের পক্ষ থেকে একটি তালিকা দিতে বলেছি। সেবার মান অনুযায়ী গ্রেডিং করে আমরা এ তালিকা তৈরি করবো।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গড়ে মানুষের চিকিৎসা খরচের মোট ৬৭ শতাংশ পকেট থেকে খরচ হয়। এটা অনেক বেশি, আমিও মনে করি। আমরা এটা কমিয়ে আনার চেষ্টা করছি। দেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে উচ্চ মূল্য পরিশোধ করতে হয়। বিদেশে গিয়ে কয়েক লাখ ...









