প্রতিবন্ধীরা আমার-আপনার কারো সন্তান কারো ভাই-কারো বোন ওদের এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সকলের ।
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘স্পোর্টস ফর হোপ এন্ড ইনডেপেন্ডেনস’-এর আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ী সদরের ঐতিহ্যবাহী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে তিনদিন ব্যাপি ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ শেষে শনিবার দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মতলুবর রহমান সাব-রেজিস্টার এবং পিয়ারী বেগম দম্পতির সুযোগ্য ছেলে বাংলাাদেশ মানবাধিকার কমিশন সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মিজানুর রহমান।
তার মমতাময়ী মা ‘পিয়ারী বেগমে’র নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় ক্যাম্পাসে সস্ত্রীক-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যের উপস্থিতিতে ড. মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন মানুষ মানুষের জন্য।
প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হব...









