Tuesday, July 14

Month: April 2019

গ্রেপ্তার!! আ.লীগের চেয়ারম্যানপ্রার্থী শাহিনুল ।

গ্রেপ্তার!! আ.লীগের চেয়ারম্যানপ্রার্থী শাহিনুল ।

বাংলাদেশ
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন উদ্দিন মৃধা বলেন, শাহিনুলকে উপজেলা পরিষদ নির্বাচনের দিন সংঘটিত সহিংসতার দুটি মামলা ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার তাঁকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহিনুল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি ২০১৪ সালে এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী হন পারভেজ হোসেন সরকার। তিনি উত্তর...
দিন যত যাচ্ছে চামড়া ও পাটের রপ্তানি কমছেই !!!

দিন যত যাচ্ছে চামড়া ও পাটের রপ্তানি কমছেই !!!

বাংলাদেশ
তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি থাকলেও চামড়া, পাট ও হোম টেক্সটাইল খাত ঘুরে দাঁড়াতে পারছে না। এ তিন বড় খাতের রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ফলে চলতি অর্থবছরের প্রথম ৯ মাস শেষে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি কমে ১২ দশমিক ৫৭ শতাংশে নেমেছে। অথচ ৬ মাস শেষে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৬৫ শতাংশ। সব মিলিয়ে চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ৩ হাজার ৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি হয়েছিল ২ হাজার ৭৪৫ কোটি ডলারের পণ্য। চলতি অর্থবছর ৩ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সে লক্ষ্য অর্জনে শেষ ৩ মাসে ৮১০ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। গত ৯ মাসের ধারা বজায় থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পণ্য রপ্তানি হবে। এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে ৩০০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত মাস, অর্থাৎ মার্চে ৩৩৪ কোট...
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  প্রধান শিক্ষকের রিমান্ড ।।

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের রিমান্ড ।।

ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে ফেনীর আমলি আদালত-৩-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরান এ আদেশ দেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, আজ সকালে ওই প্রধান শিক্ষককে ফেনীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। তাঁকে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। তাঁর উপস্থিতিতেই রিমান্ডের শুনানি হয়। এর আগে গত রোববার একই আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৫ এপ্রিল ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ মো. আবদুল করিম খান বাহাদুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।...
বলিউডে বায়োপিকের হিড়িক লেগেছে। !!

বলিউডে বায়োপিকের হিড়িক লেগেছে। !!

বিনোদন
বলিউডে বায়োপিকের হিড়িক লেগেছে। ভারতের রাজনীতিবিদেরাও এই তালিকায় আছেন। তাঁদের নিয়েও বিটাউনে একের পর এক বায়োপিক নির্মাণ করা হচ্ছে। ১১ এপ্রিল মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বায়োপিক। এবার কি তাহলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হবে? নরেন্দ্র সিং মোদির বায়োপিককে ঘিরে কম জলঘোলা হয়নি। লোকসভা নির্বাচনের আগে মোদির ওপর নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে, তাই কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে। সিদ্ধান্তের জন্য উচ্চ আদালতে পর্যন্ত যেতে হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পাবে ১১ এপ্রিল। ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে মোদির চরিত্রে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে। এবার তিনি রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান। তবে কিছু শর্ত দিয়েছেন তিনি। পিএম নরেন্দ্র মোদি’ ছবির প্রচারণার সময় সাংবাদিকদের মুখোমুখি হন বিবেক ওবেরয়। নিজের ছবির প্রসঙ্গে বিবেক বলেন, ‘এই ছবিট...
টেলিভিশন নাটকের প্রযোজকদের নির্বাচন । ইরেশ ও সাজু !

টেলিভিশন নাটকের প্রযোজকদের নির্বাচন । ইরেশ ও সাজু !

বিনোদন
টেলিভিশন নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন হলো গতকাল শনিবার। এবার নির্বাচনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের আর সাধারণ সম্পাদক মুনতাসির মামুন সাজু। গুলশানের একটি কনভেনশন সেন্টারে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। কমিশনার হিসেবে তাঁর সঙ্গী হয়েছেন অভিনেতা এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ। এ বছর অঘোষিতভাবে দুটি প্যানেলে লড়েছেন প্রার্থীরা। সভাপতি পদে একটি প্যানেলের নেতৃত্ব দেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের, আরেকটি প্যানেলে মনোয়ার হোসেন পাঠান। গত দুই বছর ইরেশ যাকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সভাপতি ছিলেন মামুনুর রশীদ। আরেক সভাপতি পদপ্রার্থী মনোয়ার হোসেন পাঠানও দুই বছর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সংগঠনটির...
পাপেট শো নিয়ে নতুন রূপে ? নওশাবা !!

পাপেট শো নিয়ে নতুন রূপে ? নওশাবা !!

বিনোদন
সিসিমপুরের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। ফলে পাপেটের সঙ্গে তাঁর পুরোনো প্রেম। তাই পুতুলদের নিয়েই সমাজের জন্য কিছু করতে চলেছেন এই অভিনেত্রী। আগামীকাল শনিবার বেলা তিনটায় বাংলা একাডেমি চত্বরে রয়েছে নওশাবাদের সংস্থা টুগেদার উই ক্যানের পাপেট শো ‘মুক্তি আলোয় আলোয়’। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত উৎসব ‘হোয়াও ঢাকা’ উপলক্ষে এ প্রদর্শনীতে অংশ নেবেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কয়েকজন পক্ষাঘাতগ্রস্ত নারী-পুরুষ। দেড় মাস ধরে তাঁদের এ পাপেট শোয়ের প্রশিক্ষণ দিয়েছে নওশাবার দল। প্রদর্শনীর গল্পটি নেওয়া হয়েছে রত্না নামের একজন পক্ষাঘাতগ্রস্ত বাস্কেটবল খেলোয়াড়ের জীবন থেকে। নওশাবা বলেন, ‘কারও জীবনের সত্যিকারের গল্প থেকে পাপেট শো হয়েছে, সেটা কখনো শুনিনি। রত্নার গল্পটির মাধ্যমে আমরা নারীসমাজকে সচেতন ও অনুপ্রাণিত করতে চেষ্টা করব। সিআরপির শিল্পী ভাই-বোনেরা এ প্রদর্শনীর জন্য...
আন্তর্জাতিক পণ্যের বিজ্ঞাপনে সাবিলা!!!

আন্তর্জাতিক পণ্যের বিজ্ঞাপনে সাবিলা!!!

বিনোদন
বিজ্ঞাপনে খুব একটা দেখা যায় না ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। সারা বছর বাছাই করে দু-একটা বিজ্ঞাপনে কাজ করেন। এবার একটি আন্তর্জাতিক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। তবে পণ্যের নামটি তিনি এখনই বলতে চাননি। গত ২৭ ও ২৮ মার্চ দুবাইয়ে এর শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন সার্বিয়ার পরিচালক পিটার প্যাসিক। তিনি আমেরিকায় বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। সাবিলা বলেন, ‘সার্বিয়া থেকে সিনেমাটোগ্রাফার, সহকারী পরিচালক ছিলেন সাউথ আফ্রিকা থেকে, মেকআপ আর্টিস্ট ছিলেন ভারত ও ব্রাজিল থেকে। আর আমার সঙ্গে দুবাইয়ের একজন সহশিল্পী ছিলেন।’ কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে সাবিলা বলেন, ‘খুবই ভালো। তবে তাঁদের সঙ্গে কাজ করে মনে হয়েছে আমরা যে পিছিয়ে আছি, তা নয়।’ কীভাবে এই বিজ্ঞাপনে যুক্ত হলেন? সাবিলার উত্তর, ‘পাঁচ-ছয় মাস আগে এই প্রতিষ্ঠানের একটি পণ্যের অনলাইন ভিডিও কমার্শিয়ালে কাজ করেছিলাম...
রাজস্থানকে হারিয়ে দিল কলকাতা !!!!

রাজস্থানকে হারিয়ে দিল কলকাতা !!!!

খেলা
জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত আন্দ্রে রাসেলকে থামানোর পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ম্যাচটা তো রাসেল পর্যন্ত যাওয়ারই সুযোগ পেল না। অনেক পথ বাকি থাকতেই কার্যত ম্যাচ শেষ করে দিয়েছেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারাইন। ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮.১ ওভারেই তারা তুলে ফেলে ৯০ রান। এর পরে ২২ গজের লড়াইটা হয়ে ওঠে একপেশে। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই জয়ের নোঙরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। ফলে ৩৭ বল হাতে রেখেই নাইটদের ৮ উইকেটে আয়েশি জয়। জয়পুরে রাজস্থানের দেওয়া ১৩৯ রানের জবাবে শুরু থেকেই ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার লিন ও নারাইন। ৬ ওভারেই রান বিনা উইকেটে ৬৫। নারাইন অপরাজিত ৩৪, লিন অপরাজিত ২৯। ম্যাচটা তো তখনই কলকাতার দিকে হেলে পড়েছে। দলীয় ৯১ রানে ৮.৩ ওভারে নারাইন ফিরে যাওয়ার আগে করলেন ৪৭ রান।...
খালেদা জিয়ার কিছু হলে সরকারের ঘুম হারাম : রিজভী

খালেদা জিয়ার কিছু হলে সরকারের ঘুম হারাম : রিজভী

বাংলাদেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, ‘চিকিৎসা ও জামিনে বাধা প্রদানের পেছনে সরকারের গভীর ভয়ংকর নীলনকশা এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে। তাঁরা চাচ্ছেন দেশনেত্রীকে হয় দুনিয়া থেকে, না হয় রাজনীতি থেকে সরিয়ে দিতে। কয়েক দিন ধরে সরকারদলীয় লোকদের মিডিয়া এবং মন্ত্রী ও তাঁদের নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে খালেদা জিয়ার প্যারোল নিয়ে তাঁদের ঘুম হারাম হয়ে গেছে।’ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, হাসপাতালে তাঁর চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেই উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশনেত্রী...
কোহলির বেঙ্গালুরুর ব্যর্থতা !!!!!!!

কোহলির বেঙ্গালুরুর ব্যর্থতা !!!!!!!

খেলা
আইপিএলে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির বাজে পারফরম্যান্সের মধ্যে ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক দিক দেখছেন সুনীল গাভাস্কার নাহ, কালও হলো না। হারের শতভাগ রেকর্ড ঠিকই থাকল। বিরাট কোহলি মাঠ ছাড়ার সময় তাঁর দিকে যেন তাকানো যাচ্ছিল না। মুখে ভর করেছে রাজ্যের আঁধার। এবার আইপিএলে টানা ছয় ম্যাচ খেলে জয় পায়নি তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মুখে তাই হাসি ফোটার প্রশ্নই ওঠে না। সুনীল গাভাস্কার অবশ্য এর মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পাচ্ছেন। তাঁর মতে, বেঙ্গালুরুর এই ব্যর্থতা ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে ভারতের সাবেক অধিনায়ক এ কথা বলেছেন বিশ্বকাপের দিকে তাকিয়ে। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে দুই মাসের কম সময় বাকি। এরই মধ্যে কোহলির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠেছে। সেটি বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে এখনো জয়বঞ্চিত থাকার জন্য। অবস...