Tuesday, July 14

Month: April 2019

পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত মামলার রায় কেন্দ্র করে মারপিট: মহিলাসহ আহত ৫ থানায় অভিযোগ দাখিল ।

পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত মামলার রায় কেন্দ্র করে মারপিট: মহিলাসহ আহত ৫ থানায় অভিযোগ দাখিল ।

বিনোদন
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বিরোধপূর্ণ জমিজমা সংক্রান্ত আদালতে বিচারাধীন মামলার রায় কেন্দ্র করে ক্ষুব্ধ বিবাদী পক্ষের হামলায় জমির ফসল ক্ষতিসাধনসহ বেধরক মারপিটে গুরুতর আহত হয়েছেন মহিলাসহ ৫ জন। মামলা দায়েরের জন্য এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। সরেজমিন এলাকাবাসি ও মামলার অভিযোগে জানা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কিশামত কেওয়াবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৪০) গংদের সাথে মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল জলিলের সাথে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধসহ মামলা-মোকর্দ্দমা চলে আসছিল। একপর্যায় বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলার রায়ে জলিল গং’রা জয়লাভ করেন। আনিছুর গংরা হেরে যায়। এরই সূত্রধরে গত সোমবার সকালে আব্দুল জলিল ও তার ছোট ভাই নুরুল ইসলাম তাদের ২ মেয়েসহ বিরোধপূর্ণ ওই জমিতে রোপনকৃত পটল উঠাতে গেলে আনিছুর পরিবার তাদের বাধা প্রদান করে। এসময়...
বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র “খেলঘর” মুক্তিপাবে গানওয়ালার ইউটিউবে।

বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র “খেলঘর” মুক্তিপাবে গানওয়ালার ইউটিউবে।

বিনোদন
দেবলীনা সুরের রবীন্দ্রসংগীত এর অডিও অ্যালবাম “কী হাওয়ায় মাতালো” থেকে এবার ২য় গানচিত্র “খেলাঘর” প্রকাশ পাবে এই বৈশাখে।এই গানচিত্রের সুটিং হয়েছে ভারতের বোলপুর, শান্তিনিকেতনের খোয়াই হাট, শালবন ও শাওতাল পল্লিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের “খেলা ঘর বাঁধতে লেগেছি” দেবলীনার গাওয়া এই গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের রণজয় ভট্টাচার্য্য উল্লেখ্য, কদিন আগে এই সংগীত পরিচালকের “সোয়েটার” সিনেমার গান “প্রেমে পরা বারণ” বেশ জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলায়। গানচিত্রটি সম্পর্কে শিল্পী দেবলীনা সুর জানান আমার গাওয়া রবীন্দ্রসংগীত এর অ্যালবাম “কী হাওয়ায় মাতালো” থেকে “মোর ভাবনারে কী হাওয়ায়” এর মিউজিক ভিডিও প্রকাশের পর শ্রোতা-দর্শকদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম থেকে আরেকাট গানের ভিডিও করা। “খেলাঘর” গানচিত্র পরিচালনা করেছেন সুমন সাহা। চিত্রগ্রহণ করেছেন অতনু সর ও অজিত মাইতি। বর্তমানে গানচিত্রের সম্পাদনার কাজ চলছে। আশ...
পোশাকে বৈশাখের ছাপ নতুন রূপে ।

পোশাকে বৈশাখের ছাপ নতুন রূপে ।

ফ্যাশন, বাংলাদেশ
পয়লা বৈশাখকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেটের ব্লকের কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। নারীরা চান তাদের পোশাকে ফুটে উঠুক বৈশাখের রং ও নকশা। কাঠে খোদাই করা নকশার ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছাপ দিয়ে যাচ্ছেন কারিগরেরা। একটি শাড়ি ও একটি থ্রিপিসে ব্লকের কাজ করাতে খরচ হয় ৩৫০ টাকা করে। বেডশিটে ব্লকের কাজ করাতে খরচ হবে ১ হাজার ৪০০ টাকা। টেবিল ক্লথের জন্য খরচ ১৫০ টাকা। এই খরচ নির্ভর করে নকশা ও রঙের ওপর; যত বেশি নকশা ও রং, খরচ তত বেশি...
সালমান খান ও আলিয়া ভাট প্রথমবারের মতো রুপালি পর্দায় আসছেন

সালমান খান ও আলিয়া ভাট প্রথমবারের মতো রুপালি পর্দায় আসছেন

বিনোদন
সালমান খান ও আলিয়া ভাট প্রথমবারের মতো রুপালি পর্দায় আসছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালির হাত ধরে। ছবির নাম ইনশাল্লাহ। এ বছরেরই মার্চ মাসে এ ঘোষণা আসে। ছবিটা আলিয়ার কাছে স্বপ্নের মতো। কারণ শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল সালমান খানের সঙ্গে অভিনয় করা এবং বানশালির সঙ্গে কাজ করা। সে স্বপ্ন সত্যি হতে চলল। কিন্তু সালমান খানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হয়। ভক্তরা তাঁকে নিয়ে মিম বানান। যদিও তখনো আলিয়া ছিলেন নীরব। এবার মুখ খুললেন ছবিটি নিয়ে। আলিয়া ভাট বলেন, ‘আমি কোনো সমালোচনা শুনিনি। আমি তো খুবই রোমাঞ্চিত। আমি মনে করি, মাঝেমধ্যে গুজবও রোমাঞ্চকর হয়ে ওঠে। সুতরাং গুজব হবে না কেন? আমি এসব নিয়ে মাথা ঘামাই না। সালমান খান ও বানশালি স্যারও এসব নিয়ে খুব বেশি মাথা ঘামান না। আমি মনে করি বানশালি স্যার এমন একজন পরিচালক, যিনি ভালো সিনেমা বানান। আমাদের শুধু তাঁর ওপর আস্থা রাখা উচিত।’ ...
পদ্মায় বসল ১০তম স্প্যান, দৃশ্যমান দেড় কিলোমিটার ।

পদ্মায় বসল ১০তম স্প্যান, দৃশ্যমান দেড় কিলোমিটার ।

বাংলাদেশ
পদ্মা সেতু এখন দেড় কিলোমিটার দৃশ্যমান। আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিয়ারের ওপর ১০ম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতু এখন ১৫ শ মিটার দৈর্ঘ্যে রূপ নিয়েছে। পদ্মা সেতুর বিশেষজ্ঞ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৫ মাসের মধ্যে পুরো সেতুর নির্মাণ কাজ শেষ হবে। তাঁর তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে পুরোপুরি দৃশ্যমান হবে পদ্মা সেতু। জানা গেছে, নতুন নকশা অনুযায়ী পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুতে মোট ২৯৪টি পাইল রাখা হয়েছে। এরই মধ্যে ২৪৭টি পাইল বসানোর কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলের অর্ধেক বসানো হয়ে গেছে। ২৯৪টি পাইলে থাকবে মোট ৪২টি খুঁটি। এসব খুঁটির ওপরে ৪১টি স্প্যান বসানো হবে। ৪২টি খুঁটির মধ্যে ২২টি খুঁটির নির্মাণ পুরোপুরি হয়ে গেছে। এই জুন মাসের মধ্যে ১০টি খুঁটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে। ২০১৭ সালের ৩০ সেপ...
মার্চ মূল্যস্ফীতি পাঁচ দশমিক ৫৫ শতাংশ ।

মার্চ মূল্যস্ফীতি পাঁচ দশমিক ৫৫ শতাংশ ।

আন্তর্জাতিক, বাংলাদেশ
চলতি অর্থবছরের মার্চ মাসে মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ। জানুয়ারি মাসের পর থেকেই টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ল। এর আগে গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে গতকাল প্রেস ব্রিফিংয়ে বিবিএসের মহাপরিচালক কৃষ্ণা গায়েন বলেন, শাক সবজি ও মুরগির দাম বৃদ্ধির কারণে মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়েছে। বিবিএসের পর্যালোচনায় বলা হয়েছে, খাদ্যপণের মধ্যে গত মার্চ মাসে মাছ-মাংস, শাক-সবজি, ভোজ্য তেল, ফলমূল ও অন্য খাদ্য পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মধ্যে পরিধেয় বস্ত্র, চিকিৎসা সেবা, পরিবহনসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে। গত মার্চ মাসে...
ভারত দল ঘোষিত হবে ১৫ এপ্রিল।

ভারত দল ঘোষিত হবে ১৫ এপ্রিল।

খেলা
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সোমবার খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাগজ–কলমে সেটাই হয়ে যেতে পারে দলটির মৌসুম নির্ধারণী ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য ফ্র্যাঞ্চাইজি দল নয়, জাতীয় দল নিয়েই বেশি চিন্তা করতে হবে বিরাট কোহলিকে। সেদিন যে বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর দল ঘোষণার সে মিটিংয়ে অধিনায়ক হিসেবে উপস্থিত থাকার কথা কোহলির। অধিনায়ককে সাক্ষী রেখেই তাঁর বাকি ১৪ সঙ্গীর কথা জানাবে বোর্ড। বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৩ এপ্রিল। তবে নিউজিল্যান্ড দল মাসের শুরুতেই দল জানিয়ে দিয়েছে। অত তাড়াহুড়ো না করলেও ভারত দলও ১৫ তারিখের মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করে দিতে চায়। নির্বাচকদের আশা, এতে করে দলে থাকা খেলোয়াড়দের বিশ্বকাপের আগে মানসিকভাবে প্রস্তুত হওয়াটা সহজ হবে। ২০১৫ বিশ্বকাপে খুইয়ে আসা শিরোপাটা পুনরুদ্ধার করতে চায় ভারত। ভারতের নির্বাচক কম...
পূজা’র দোতারায় সিয়াম-ঐশী !!

পূজা’র দোতারায় সিয়াম-ঐশী !!

বিনোদন
বিনোদন প্রতিবেদক : বাঁধন সরকার পূজা। নন্দিত কন্ঠশিল্পী। কন্ঠের সুর-ছন্দের দোলায় এই সময়ের তরুণদের কাছে একজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে উঠেছেন তিনি। তার গানের মাঝে খুঁজে পাওয়া যায় তারুণ্যের উম্মাদনা। ক্লাসিক্যাল, আধুনিক, রবীন্দ্র, নজরুল সংগীতসহ সব ধরনের গানের ওপরই রয়েছে তার পারদর্শিতা। এই বৈশাখে পূজা তার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘দোতারা’। আর তার গানে আছেন হালের ক্রেজ চিত্র নায়ক সিয়াম আহমেদ । না, সিয়াম গানে কন্ঠ দেননি। পূজার এই নতুন গানের ভিডিওতে নেচেছেন তিনি। তার সাথে সঙ্গী হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। আর এই গানের মাধ্যমেই ঐশী প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করলেন। উৎসব আয়োজনের রঙ মিশিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু। শ্রাবন সাব্বিরের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিবেক মজুমদার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নতুন ...
দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ,৩ জনের বিরুদ্ধে মামলা ।

দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ,৩ জনের বিরুদ্ধে মামলা ।

বাংলাদেশ
বগুড়ার আদমদীঘি উপজেলার একটি গ্রামে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত রোববার আদমদীঘি থানা মামলাটি নথিভুক্ত করে। আসামিরা হলেন উপজেলার বানিয়াগাড়ী গ্রামের ইউনুছ আলী, ফারুক প্রাং ও জাহিদুল ইসলাম। তবে গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ এক সন্তানের জননী। তাঁর স্বামী ঢাকায় রিকশা চালান। তাঁদের একমাত্র ছেলেসন্তানকে নিয়ে গৃহবধূ স্বামীর বাড়িতে বসবাস করেন। এই প্রেক্ষাপটে আসামিরা নানা সময় গৃহবধূকে একাধিকবার কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে গৃহবধূ বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান। এতে আসামিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জেরে ৩০ মার্চ রাত পৌনে ১২টার সময় ইউনুছ, ফারুক ও ইসলাম...
৪৪টি আন্তর্জাতিক ভ্রমণ করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। নরেন্দ্র মোদি!

৪৪টি আন্তর্জাতিক ভ্রমণ করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক
২০১৪ সালের মে মাসে ক্ষমতায় বসার পর থেকে নরেন্দ্র মোদি ৪৪টি আন্তর্জাতিক ভ্রমণ করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করেছেন এই বিজেপি নেতা। মোদির বিদেশ ভ্রমণে ভারতের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক আরও বেশি উন্নত হয়েছে—এমনটা দাবি করা হলেও তাঁর বিদেশ সফরে ইতিমধ্যে খরচা হয়েছে সাড়ে ৪শ কোটি রুপি। হিসেব করলে দেখা যায় এখন পর্যন্ত বছরে প্রায় ১শ কোটি রুপি তাঁর বিদেশ ভ্রমণেই গচ্চা গেছে! আর এর পুরোটাই গুনেছে দেশটির রাষ্ট্রীয় কোষাগার। মোদিকে পাঠানো এয়ার ইন্ডিয়ার একটি বিলের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। শুধু তাই নয়। হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া এই বিলের বাইরেও এখনো পাঁচটি ভ্রমণের ভাড়া পাবে। রেকর্ডসংখ্যক দেশ ভ্রমণ করেও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চেয়ে একটা জায়গায় পিছিয়ে দেশটির ব...