Tuesday, July 14

Month: April 2019

রাইসুল ইসলাম আসাদের ‘দাদন’/

রাইসুল ইসলাম আসাদের ‘দাদন’/

বিনোদন
এটিএন বাংলায় আজ ‘দাদন’ জেলেদের জীবনের গল্পে আবার অভিনয় করলেন কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। জেলে জীবনের টানাপড়েন আর দাদনের নির্মমতার জালের গল্প নিয়ে নির্মিত ‘দাদন’ টেলিফিল্মটির দৃশ্যায়ন হয়েছিল ভোলার চরফ্যাশনে। রিয়াদ আশরাফের রচনায় স্বাধীন ফুয়াদের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, ইশানা, রিয়াদ আশরাফ, বরদা মিঠু, ডা. মোস্তাফিজ ও বাদল কৃষ্ণ দেবনাথ। পরিচালক স্বাধীন ফুয়াদ বলেন, ‘সচরাচর টিভি নাটকের চাইতে আলাদা কিছু দর্শকদের জন্য অপেক্ষা করছে।’ আগামী ২৫ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্মটি। ...
শাহরুখ খানের ওপর আস্থা হারিয়েছে বলিউড?

শাহরুখ খানের ওপর আস্থা হারিয়েছে বলিউড?

বিনোদন
শাহরুখ খানের ওপর আস্থা হারিয়েছে বলিউড? না, বলিউডে আস্থা হারিয়েছেন শাহরুখ? বলিউডের অনেক ছবিতেই তাঁর অভিনয়ের কথা শোনা যাচ্ছে বটে, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাই বলিউড আর শাহরুখ খান নিয়ে এ প্রশ্ন। শাহরুখ খানের নতুন খবর হলো, এবার তিনি তামিল ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। অবশ্য ত্বপূর্ণ কোনো চরিত্র নয়। জানা গেছে, দক্ষিণী ‘থালাপতি ৬৩’ ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। ক্যারিয়ারের ২৭ বছর বলিউডের চূড়ায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে দক্ষিণী ছবিতে অভিনয় করা হয়নি তাঁর। এবার হবে। জনপ্রিয় তামিল নায়ক বিজয় এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন। শুরুতে অতিথি চরিত্রে অভিনয়ের কথা থাকলেও সূত্র জানিয়েছে, ছবির প্রধান খল চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ছবির প্রায় ১৫ মিনিটের একটি মারপিটের দৃশ্যে থাকবেন শাহরুখ। মূলত, নায়ক বিজয়ের সঙ্গেই হবে সেই লড়াই। শিগগির শুটিং শুরু করবেন শাহরুখ খান। চ...
”ম্যানচেস্টার ডার্বি র হাইলাইটস দেখুন এখানে !!!

”ম্যানচেস্টার ডার্বি র হাইলাইটস দেখুন এখানে !!!

খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে কাল ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে কাল গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে বের্নার্দো সিলভা ও লেরয় সানের গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এ জয়ে ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল সিটি। তাঁদের সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল। দুই দলই আর তিনটি করে ম্যাচ খেলবে। সিটি তাঁদের শেষ তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। কাল সিটি-ইউনাইটেড ম্যাচের হাইলাইটস ...
বাংলালিংকের গ্রাহকের বৃদ্ধির হার বেড়েছে !!!

বাংলালিংকের গ্রাহকের বৃদ্ধির হার বেড়েছে !!!

Uncategorized
মোবাইল অপারেটর বাংলালিংক দাবি করেছে, গত মার্চ মাসে মোবাইল গ্রাহক বৃদ্ধির হার বেড়েছে তাদের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বাংলালিংকের গ্রাহকসংখ্যা ১ শতাংশ হারে বেড়ে ৩ কোটি ৪৪ লাখ হয়েছে। বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলা লিংকের তথ্য অনুযায়ী, দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা গত ফেব্রুয়ারি থেকে দশমিক ৮ শতাংশ হারে বেড়ে গত মার্চে ১৫ কোটি ৯৮ লাখ হয়েছে। দেশের শীর্ষ তিনটি অপারেটরের মধ্যে গ্রাহকসংখ্যা বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বাংলালিংক। নতুন গ্রাহকের সংখ্যার হিসাবে প্রথমে রয়েছে গ্রামীণফোন। বাংলালিংক জানিয়েছে, গ্রাহকসংখ্যা বাড়ায় মোবাইল অপারেটরদের বাজার দখলে পরিবর্তন ঘটেছে। ফেব্রুয়ারি থেকে মার্চে বাংলালিংক ও টেলিটকের বাজার দখলের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ হারে। বাংলালিংকের করপোরেট যোগাযোগের জ্যে...
” সবুজ ট্রেনে চড়ে রাশিয়ায় উন !!

” সবুজ ট্রেনে চড়ে রাশিয়ায় উন !!

আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম দফা বৈঠকে অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক সহায়তা চাইতে আজ বুধবার দেশটিতে পৌঁছান তিনি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অচলাবস্থা বিবেচনায় দেশ দুটির মধ্যে মিল রয়েছে। পিয়ংইয়ং তাই তার দীর্ঘদিনের মিত্র মস্কোর সঙ্গে পুরোনো সম্পর্ক ঝালাই করতে চাইছে। আগামীকাল বৃহস্পতিবার ভ্লাদিভস্তোকের প্রশান্ত মহাসাগরীয় শহরে মুখোমুখি হবেন রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই নেতা। গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন কিম। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ট্রেনে করে রাশিয়ার পথে রওন...
”সিঙ্গারের ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন !!!

”সিঙ্গারের ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন !!!

Uncategorized
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকার সাভারে সিঙ্গার ফ্যাক্টরিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ২০১৮ সালের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফাতেহ কামাল সভায় সভাপতিত্ব করেন। সভায় ফাতেহ কামাল বলেন, ‘আর্চেলিকের (কচ হোল্ডিংস, তুরস্ক) সাবসিডিয়ারি আর্ডাচ বিভি ৩ এপ্রিল রিটেইল হোল্ডিংস বিহোল্ড বিভিকে অধিগ্রহণ করে। অধিগ্রহণের পর আর্চেলিক কোম্পানিটির চূড়ান্ত স্বত্ব লাভ করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশগুলোর অন্যতম। মধ্যম ও দীর্ঘ মেয়াদে এই প্রবৃদ্ধি আরও দ্রুততর হবে। আমরা আমাদের বৈশ্বিক অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানের সঙ্গে এই বাজারে সিঙ্গার বাংলাদেশের শক্তিশালী অবস্থান ও ব্র্যান্ডের ভাবমূর্তির সমন্বয়ে স্থানীয় বাজারের চাহিদা পূরণের জন্য পণ্য তৈরি করব। আমাদের মধ...
”৩ দিন পর শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করল আইএস ।।

”৩ দিন পর শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করল আইএস ।।

আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস (আইএস)। আজ মঙ্গলবার আইএসের মুখপাত্র আমাক থেকে হামলার দায় স্বীকার করা হয়। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি আইএস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আইএসের হামলার দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করেছিল, শ্রীলঙ্কায় হামলার ধরনের সঙ্গে আইএসের হামলার ধরনের মিল রয়েছে। মঙ্গলবার সকালেই পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজেবর্ধনে দাবি করেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি চালানোর ঘটনার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় একের পর এক বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কান দুটি ইসলামিক গ্রুপ এই হামলার সঙ্গে যুক্ত বলেও জানিয়েছেন তিনি। হামলার ঘটনার আগে একটি গোয়েন্দা সংস্থার স্মারকে বলা হয়, সন্ত্রাসী দলের একজন সদস্য তাঁর সামাজিক যোগাযোগের অ্যাক...

দ্বিতীয় দিনের মতো অবরোধ !! নীলক্ষেত মোড়ে ।

বাংলাদেশ
রাজধানীর নীলক্ষেত মোড়ে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে তাঁরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পাঁচ দফা দাবিতে এ আন্দোলন করছেন এসব শিক্ষার্থী। বেলা সোয়া একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। পূর্বঘোষিত পাঁচ দফা দাবি নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে মানববন্ধন ও পরে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে তাঁরা গতকালের মতো আন্দোলন স্থগিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো পরিচালনায় চরম অবহেলা ও বৈষম্য প্রদর্শন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেশ...
আরও ছাড় পেলেন ঋণখেলাপিরা

আরও ছাড় পেলেন ঋণখেলাপিরা

Uncategorized
এবার আরও ছাড় পেলেন ঋণখেলাপিরা। বর্তমানের চেয়ে আরও সময় বেশি নিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন তারা।মেয়াদ শেষ হওয়ার পর আরও ছয় মাস টাকা না দিয়ে খেলাপিমুক্ত থাকতে পারবেন ব্যবসায়ীরা। এতে একজন ব্যবসায়ী ঋণ পরিশোধের জন্য আগের চেয়ে তিন থেকে ছয় মাস পর্যন্ত অতিরিক্ত সময় পাবেন। রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণ শ্রেণীকরণ ও সঞ্চিতি সংরক্ষণের নীতিমালায় পরিবর্তন এনে ঋণখেলাপিদের নতুন করে এ সুযোগ করে দিয়েছে। ওই সার্কুলারে বলা হয়েছে, এটি আগামী জুন মাস থেকে কার্যকর হবে। নতুন নীতিমালায় খেলাপি ঋণ হিসাবায়নের তিনটি পর্যায়েই সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ঋণ পরিশোধে আগের চেয়ে প্রায় ছয় মাস বাড়তি সময় পাচ্ছে ঋণগ্রহীতারা। এতে প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় পাবে ব্যাংকগুলোও। সার্কুলারে বলা হয়েছে, সব ধরনের নিয়মিত ঋণ, চাহিদা ঋণ, মেয়াদি ঋণ অথবা যেকোনো ঋণের কিস্তি তিন মাসের বেশি তবে ৯ মাসের কম অনাদা...
নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় মৎস্য ভবন মোড়ে নিহত ..?

নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় মৎস্য ভবন মোড়ে নিহত ..?

বাংলাদেশ
রাজধানীর শাহবাগ এলাকার মৎস্য ভবন মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্টাফ বাস ও প্রাইভেটকারে ধাক্কা দিলে অজ্ঞাতনামা ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এসময় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে দুজনকে মৃত ঘেষণা করেন। আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন দুজন। তারা হলেন- নূর আলম (৩০) ও শরীফ (২০)। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বাসযাত্রী মনির হোসেন জানান, মৎস্য ভবন মোড় অতিক্রম করার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পরমাণু শক্তি বিভাগের একটি স্টাফ বাসে ও একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচ...