Tuesday, July 14

Month: April 2019

” জায়ানের মৃত্যুতে শেখ সেলিমের বাড়ি শোকাচ্ছন্ন ”’

বাংলাদেশ
শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বানানীর ২/এ সড়কের ৯ নম্বর বাড়িতে। নানা শেখ সেলিমের ওই বাড়িতেই থাকতো জায়ান ও তার পরিবার। সারাক্ষণ ক্রিকেট খেলে মাতিয়ে রাখতো জায়ান। ক্রিকেটপ্রেমী জায়ান আর এ বাড়িতে ফিরে আসবে না, খেলা করবে না, এটা কেউ মেনে নিতে পারছে না। কী নানা-নানী, কী মামা-মামি, বাবা-মা এমনকি বাড়ির দারোয়ান কেয়ারটেকারদেরও প্রিয় ছিল জায়ান। তার ক্রিকেট খেলায় সবার সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। সবাই তার ভালো দর্শক ছিলো। আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) তার মরদেহ আসবে। শেখ সেলিমের বাড়িতে সকাল থেকে কুরআন খতম হয়। দলীয় নেতাকর্মী ও সরকারের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা সমবেদনা জানাতে আসছেন। দুপুরে জায়ানের দাদা এম এইচ চৌধুরী পারুল এসে বেয়াই শেখ সেলিমকে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সবাই তাকে সান্ত্বনা দেন। এদ...
সংসদে যাচ্ছে না বিএনপি !!

সংসদে যাচ্ছে না বিএনপি !!

রাজনীতি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের শপথ না নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মনোভাব অনুযায়ী প্যারোল নয়, তাকে মুক্ত করতে আইনি প্রক্রিয়া আরও জোরালো করার পাশাপাশি রাজপথে কর্মসূচি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকে লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবীদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেয়া হয়। স্থায়ী কমিটির দুই নেতা নাম প্রকাশ না করে বলেন, শপথ না নেয়ার বিষয়ে আমাদের আগের স্থায়ী কমিটিতে যে সিদ্ধান্ত ছিল, তা আরও জোরালোভাবে নেয়া হয়েছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান...
সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা !!

সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা !!

ক্রাইম
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের কর্মকর্তা) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। যদিও আগে থেকে ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে আজ এ নির্দেশনা দেয়া হয়। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হবে। সেখানে সন্দেহজনক মনে হলে যে কাউকে তল্লাশি করা হবে। তবে স্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে কোনও হামলার আশঙ্কা নেই বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাসহ সারাদেশের ফিল্ড কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। শবে বরাত ও ইস্টার সানডেকে সামনে রেখে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুতি রয়েছে। গুরুত্...
” শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার !!!!

” শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার !!!!

ক্রাইম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার রাতে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ঢাকা কাস্টমসের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান অথেলো চৌধুরী। এর আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের টয়লেট ও ২টি সিট থেকে মোট ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ...
ক্রিম জাম মিষ্টি !

ক্রিম জাম মিষ্টি !

লাইফস্টাইল
অনেকে মিষ্টি খেতে খুব পছন্দ করেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের তালিকায় ক্রিম জাম থাকে। আপনি কিংবা আপনার পরিবারের কেউ ক্রিম জাম খেতে পছন্দ করলে সহজে তা ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কীভাবে ক্রিম জাম বানাবেন। উপকরণ গুঁড়া-দুধ ১ কাপ, ময়দা ১/৩ কাপ, ঘি ২ চা-চামচ, লাল রং অল্প, বেকিং পাউডার আধা চা-চামচ, তেল ভাজার জন্য, হুইপড ক্রিম এক কাপ/পরিমাণমতো, মাওয়া ২ টেবিল-চামচ (মিষ্টির ওপরে দেওয়ার জন্য)। সিরার জন্য চিনি ২ কাপ, পানি ৪ কাপ, এলাচ ৩-৪টি। ক্রিমের জন্য তরল দুধ ১ কাপ, হুইপড ক্রিম ১/৩ কাপ, কনডেন্সড মিল্ক ১/৪ কাপ। পদ্ধতি প্রথমে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা করে নিন। এবার একটা বাটিতে গুঁড়া-দুধ, ময়দা, ঘি আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে, পরিমাণমতো হুইপড ক্রিম ও রং দিয়ে ডো তৈরি করুন। ডো থেকে খানিকটা করে নিয়ে লম্বা আকারে মিষ্টি বানিয়ে নিন। তারপর প্যানে তেল দিয়ে মিষ্...
যৌথ নেতৃত্বে দল চলছে  : ফখরুল

যৌথ নেতৃত্বে দল চলছে : ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে যৌথ নেতৃত্বের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং দল চলছে। এ ছাড়া ছাত্র ও তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের মধ্যে একটি যৌথ নেতৃত্ব গড়ে উঠেছে। আর সেই নেতৃত্বই দলের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন সময়ে ছাত্রসমাজের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র ও তরুণ সমাজের ওপর দায়িত্ব এসেছে গণতন্ত্র রক্ষার জন্য এবং দলের নেত্রীকে মুক্ত করা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা...
মিলনের নতুন গান  ‘মনের দুঃখ’

মিলনের নতুন গান ‘মনের দুঃখ’

বিনোদন
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের সংগীতশিল্পী মিলন। অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছেন। সখি ভালোবাসা কারে কয়’, ‘পলকে পলকে’, ‘ডানাকাটা পরী’ ‘লক্ষী সোনা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন। কেবল গায়ক হিসেবে নয়, সুরকার হিসেবেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। নিয়মিত কাজও করছেন সুরকার হিসেবে। তাঁর সুরে গেয়েছেন কুমার বিশ্বজিৎ, দিলরুবা খান, আসিফ আকবর, ন্যান্সি, ইমরানসহ অনেক এই প্রজন্মের অনেক জনপ্রিয় শিল্পী। আধুনিক গানের পাশাপাশি ফোক গান করেও প্রশংসা কুঁড়িয়েছেন মিলন। তরুণ এই সংগীতশিল্পী এবার নিয়ে আসছেন তার নতুন গান-ভিডিও। ফোক ঘরানার এই গানের নাম ‘মনের দুঃখ’। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন এবং সুর করেছেন তিনি। আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের সাথে মিল রেখে মৌলিক গল্পে ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মা...
সময়কে সময় দিতে হবে:

সময়কে সময় দিতে হবে:

বিনোদন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেল কুমার বিশ্বজিতের গাওয়া একটি গান গেয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি রিস নামের একটি শিশু। এটি নজরে এসেছে কুমার বিশ্বজিতেরও। এটি নিয়ে তিনি স্ট্যাটাসও দিয়েছেন। সব মিলিয়ে কথা হলো এই সংগীতশিল্পীর সঙ্গে। রিসের গাওয়া গানটা কবে দেখলেন? কয়েক দিন আগে আমার এক ফেসবুক বন্ধু ভিডিওটা ইনবক্স করেছিল। তখনই দেখি। আমার কাছে বেশ ভালো লেগেছিল ব্যাপারটা। তারপর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। একটা ব্রিটিশ বংশোদ্ভূত শিশু, যে ঠিকঠাক বাংলা বলতে পারে না, সে আমার গাওয়া গান গাইছে। আমি স্ট্যাটাস দেওয়ার পর শিশুটির মায়ের সঙ্গে কথা হয়। তাঁরা ইংল্যান্ডে যেতে বলেন। আমি বলেছি, আগস্টে আমেরিকা যাব। তখন ওখানে যেতে পারি। মন ঘটনা কি এবারই প্রথম? না, এবারই প্রথম নয়। অনেক ঘটেছে। কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেস থেকে একজন পাঠিয়েছে এ রকম একটা ভিডিও। একটা শিশু আমার পুরোনো একটা গান গাইছে। আ...
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ধরে ফেলছেন???

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ধরে ফেলছেন???

খেলা
এই মৌসুমের গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। পিএসজির তরুণ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেও কিন্তু মেসির চেয়ে খুব বেশি পিছিয়ে নেই! টানা তিন সপ্তাহ অনুজ্জ্বল ছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, যার মাশুল গুনেছে পিএসজি। লিগে টানা তিন ম্যাচে জয় পায়নি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এর মাঝে দুই ম্যাচে মাঠে থাকলেও এমবাপ্পের গোলের অপেক্ষাটা তিন সপ্তাহেরই। গোলখরা কাটিয়ে এই সপ্তাহে হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। পিএসজিও মোনাকোকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে। এর আগেই নিশ্চিত হয়েছে এই মৌসুমের লিগ শিরোপাটাও। দলীয় সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত লক্ষ্যেও এগোচ্ছেন এমবাপ্পে। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মেসির আরেকটু কাছে চলে এসেছেন। লিগে গত দুই ম্যাচের মধ্যে হুয়েস্কার বিপক্ষে খেলেননি মেসি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেললেও গোল করতে পারেননি। তাতে ইউরোপি...
Uncategorized
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মনে করেন, দেশের পুঁজিবাজার ঠিকই আছে। তাঁর মতে, এ বাজার খারাপ অবস্থানে নেই, বরং সাংবাদিকেরা বাজার নিয়ে নানাভাবে ভয় দেখাচ্ছেন। রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) গিয়ে সংস্থাটির শীর্ষ কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক শেষে গত রোববারই অর্থমন্ত্রী দেশে ফেরেন। এরপর গতকাল সোমবার সরকারি ছুটির দিনে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করতে তিনি বিএসইসি কার্যালয়ে যান। অর্থমন্ত্রী বলেন, বিএসইসির সঙ্গে বৈঠক করতে এসেছেন ঠিকই, তবে বিশেষ কোনো অ্যাজেন্ডা নেই তাঁর। ছুটির দিনে কেন এই বৈঠকের আয়োজন হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারাই তো পত্রিকায় লিখছেন, পুঁজিবাজার নেই, বাংলাদেশ নেই, কোথায় সে র...