Friday, August 7

Month: April 2019

”চীন থেকে অনলাইন স্টোর উঠিয়ে দিচ্ছে আমাজন !!!!!

”চীন থেকে অনলাইন স্টোর উঠিয়ে দিচ্ছে আমাজন !!!!!

Uncategorized
চীনে অনলাইন স্টোর বন্ধ করে দিচ্ছে মার্কিন অনলাইন শপিং রিটেইলার আমাজন ডটকম। চীনের বাজারে এত দিন স্থানীয় বিক্রেতাদের পণ্য আমাজনের মাধ্যমে কিনতে পারতেন ক্রেতারা। এখন থেকে আর এই সুবিধা পাবেন না তাঁরা। তবে আমাজনের গ্লোবাল স্টোর থেকে পণ্য ক্রয় করতে পারবেন চীনের ক্রেতারা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, জুলাই থেকে আর চীনের অভ্যন্তরীণ অনলাইন স্টোর রাখছে না আমাজন। তবে চীনে আমাজনের অন্যান্য ব্যবসায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানায় কোম্পানিটি। চীনে আমাজনের প্রধান প্রতিদ্বন্দ্বী স্থানীয় অনলাইন প্রতিষ্ঠান আলিবাবা এবং জেডি ডটকম। জুলাইয়ে অনলাইন স্টোর বন্ধ করা হবে—আমাজন এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিল আগেই। বৈশ্বিক পণ্য বিক্রি এবং ক্লাউড ব্যবসায় আরও জোর দেওয়ার পরিকল্পনা তাদের। এই পদক্ষেপের ফলে আগামী জুলাই থেকে আমাজনের গ্লোবাল স্টোর থেকে চীনের স্থান...
” খাসতালুকেই মোদি নার্ভাস???

” খাসতালুকেই মোদি নার্ভাস???

আন্তর্জাতিক
সুন্দরবন বললেই যেমন ভয়ংকর সুন্দর ডোরাকাটা দক্ষিণরায়ের ছবি ভেসে ওঠে, গুজরাট বললে তেমনই ভাসে নরেন্দ্র মোদির মুখ। প্রাসঙ্গিক থেকেও কীভাবে যেন ঝাপসা হয়ে গেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী অথবা বল্লভভাই প্যাটেল। রাজ্যে এখন একটাই নাম। একটাই মুখ। একটাই চরিত্র। নরেন্দ্র দামোদরদাস মোদি। নিজের খাসতালুকে সেই মোদিকে আজ কি একটু নার্ভাস লাগছে? নইলে কেন তিনি বেছে বেছে শুধু সেই এলাকাগুলোয় যাচ্ছেন, যেগুলো মাত্র দেড় বছর আগে তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল? দেড় বছর আগের ছবিটা তাহলে একটু মনে করিয়ে দেওয়া যাক। ২০১৭ সালের শেষাশেষি। গুজরাট বিধানসভার ভোট। হারানো জমি ফিরে পেতে কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী রাজ্য চষে ফেলছেন। রাজ্যজুড়ে কৃষক-ক্ষোভের মেঘ। কৃষিজীবী পাতিদারদের আন্দোলন ঘুম কেড়েছে শাসক বিজেপির। সেই আন্দোলনের হার্দিক প্যাটেল নামের মধ্যে জুজু দেখছে শাসক দল। তাঁরই সঙ্গে জুড়েছেন আরও দুই যুবক।...
আওয়ামী লীগের নেত্রীর বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার !!!

আওয়ামী লীগের নেত্রীর বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার !!!

বাংলাদেশ
মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি আমেনা খাতুনের বাসা থেকে তাঁর গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের পৌর এলাকার ২ নম্বর শকুনি এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই গৃহপরিচারিকার নাম রুসি আক্তার (২৫)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার শাজাহান মোল্লার মেয়ে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমেনা খাতুনের বাসায় তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। আমেনা খাতুনের পরিবারের সদস্যরা জানান, রুসি আমেনা খাতুনের দূর সম্পর্কের আত্মীয়। রুসি দীর্ঘদিন ধরে এখানেই থাকতেন। শুক্রবার দুপুর থেকে বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে রাখেন রুসি। পরে সন্দেহ হলে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন ডেকে দরজা ভেঙে ঝুলন্ত থাকা অবস্থায় রুসিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমেনা খাতুনের ছোট ছেলে মাহামুদ দিনার...
নড়াইলে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা!!

নড়াইলে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা!!

ক্রাইম
■ (১৮ এপ্রিল) ২৭৪ ॥ নড়াইল পৌরসভার বেনাডোব গ্রামে শম্পা বেগম (২৬) নামে এক দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শম্পা ওই গ্রামের মুসাম শেখের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা যায়, নড়াইলের নলদী ইউনিয়নের ব্রহ্মনীনগর গ্রামের ফসিয়ার মোল্যার মেয়ে শম্পার সাথে ৮বছর আগে নড়াইল পৌরসভার বেনাডোব এলাকার আফসার শেখের ছেলে মুসাম শেখের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ফাহিমার বয়স ৪বছর এবং ছোট মেয়ে মাহিয়ার বয়স দেড় বছর। শম্পার শম্পার ভাই মনির মোলা বলেন, বুধবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে ফোন করে আমাদের জানানো হয়েছে যে শম্পা মারা গেছে। আমরা খবর শুনে গিয়ে জানতে পাই বুধবার রাত ১০টার দিকে মারা গেছে। এসময় শম্পার কান দিয়ে রক্ত পড়তে দেখা যায়...
”ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন !!

”ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন !!

রাজনীতি
মামলা থাকায় ভারত যেতে পারলেন না বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে। বৃহস্পতিবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তবে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পেরেছেন। নিপুন রায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি। পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুন রায়। এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে। এর আগে ৯ই মার্চ গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেয়া হয়নি। তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।...
চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ক্রাইম
চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গা গ্রামের শ্যামাপদ রবিদাসের ছেলে নয়ন রবিদাস (২৮), সোনাপট্টি গ্রামের বীরেন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (২২), চাকপাড়া গ্রামের রতন রবিদাসের ছেলে নিতাইচন্দ্র রবিদাস (২৬), সুচেন দাসের ছেলে সুভাষ দাস (৪২) ও খোকন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (২৪)। রায় ঘোষনার সময় আসামিদের মধ্যে নয়ন কুমার রবিদাস ও প্রশান্ত রবিদাস (২২) উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তিনজনকে বেকসুর খালাস দেন। মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি আঞ...
আলিয়া ভাট বললেন বিয়ের প্রশ্নে  জর্জরিত আমি …!!

আলিয়া ভাট বললেন বিয়ের প্রশ্নে জর্জরিত আমি …!!

বিনোদন
আলিয়া ভাটের বিয়ে নিয়ে বলিউডে চাপা গুঞ্জন। কিন্তু বিয়ের সম্ভাবনা একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন তিনি। মুক্তি পেল তাঁর অভিনীত ছবি কলঙ্ক। অভিষেক বর্মণ পরিচালিত ছবিটি মুক্তির আগে ভারতের মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রতিভাময়ী অভিনেত্রী আলিয়া ভাটের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। ‘কলঙ্ক’তে আপনার লুক একদম অন্য রকম। এর জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে? এখানে আমার কোনো পরিশ্রম নেই। সবার আগে তো অভিষেকের দূরদর্শিতা ছিল। আর ডিজাইনার মনীশ মালহোত্রা প্রথমবার কোনো পিরিয়ড ফিল্মে কাজ করলেন। আমাকে যা পোশাক দেওয়া হয়েছে, তা–ই পরে অভিনয় করেছি। তবে এই লুক নিয়ে কাজ করা একটু কঠিন ছিল। এই প্রথম আমি ১২ থেকে ২৫ কেজি ওজনের ঘাগরা পরেছি। ভারী গয়না পরেছি। এত ভারী ওড়না পরেছি যে গলায় দাগ হয়ে যেত। তবে নিজেকে যখন আয়নায় দেখতাম, তখন দারুণ লাগত। ‘কলঙ্ক’র ‘রূপ’ হয়ে উঠতে কতটা হোমওয়ার্ক ছিল? অনেক...
”এয়ার অ্যারাবিয়ায় যুক্ত হলো এয়ারবাস ‘এ’৩২১ এলআর ।

”এয়ার অ্যারাবিয়ায় যুক্ত হলো এয়ারবাস ‘এ’৩২১ এলআর ।

Uncategorized
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়ায় নতুন উড়োজাহাজ এয়ারবাস এ৩২১ এলআর যুক্ত হয়েছে। গতকাল বুধবার এয়ার অ্যারাবিয়ার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের কোনো এয়ারলাইনসে এই প্রথম এ৩২১ এলআরের ব্যবহার শুরু হলো। এয়ারলাইনসটি শিগগিরই তাদের বহরে আরও ছয়টি এয়ারক্রাফট যুক্ত করবে। এর মাধ্যমে বর্তমান যাত্রাপথে যাত্রী ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণেরও সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে এয়ার অ্যারাবিয়ার ৫৩টি এ৩২০ এয়ারক্র্যাফট আছে। এসব এয়ারক্রাফট চারটি মূল যাত্রাপথ থেকে ১৫৫টিরও বেশি গন্তব্যে যাওয়া-আসা করে। এয়ার অ্যারাবিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার আদেল আল আলী বলেন, ‘এ৩২১ এলআর আমাদের বর্তমান এয়ারক্র্যাফটগুলোর সঙ্গে যুক্ত করতে পেরে আমরা অনেক আনন্দিত। এটি এয়ার অ্যারাবিয়ার অন্যতম একটি অর্জন। এ৩২১ এলআর সংযোজনের ফলে আমর...
”মথুরায় হেমা মালিনীর ভাগ্য” !!!!!!

”মথুরায় হেমা মালিনীর ভাগ্য” !!!!!!

আন্তর্জাতিক
আস্থার জন্য ওঁকে মেকআপ নিতে হয়, আমার হয় না। আমি মেকআপ ছাড়াই কনফিডেন্ট।’ এই কথাটা যাঁর বলা, হলফ করে বলতে পারি, মথুরার অনেকে হয়তো তাঁকে চেনেন না। তবে যাঁর সম্পর্কে বলা, তাঁকে এক ডাকেই চেনে গোটা দেশ। কিন্তু ওই যে বলে না, তুমি যদি আস্থাবান না হও, তাহলে যুদ্ধ জেতা তো দূরের কথা, তরোয়ালটাও ঠিকমতো ধরতে পারবে না। তো, তরোয়ালটা ঠিকঠাক ধরে লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে রাষ্ট্রীয় লোক দলের নরেন্দ্র সিং নিজের চেহারায় কয়েক পোঁচ আস্থা লেপে দিয়েছেন। নইলে এই মথুরায় হেমা মালিনীকে টক্কর দেওয়া চাট্টিখানি কথা নয়। ব্রজভূমি মথুরায় বিজেপির হেমা মালিনীকে টেক্কা দিতে নরেন্দ্র সিং বিরোধী জোটের প্রার্থী। বাড়তি কিছুটা জোর তাই তাঁর বাড়তি পাওনা। ই জোরের কারণে কি না বলা কঠিন, নরেন্দ্র সিং ইতিমধ্যেই নিজেকে তুলে ধরতে হরেক কিসিম ডায়ালগ দিতে শুরু করেছেন। যেমন ‘হেমা মালিনীকে সিনেমায় দুর্দান্ত দেখতে লাগে। কিন্তু মথুর...

মালিবাগ কাঁচাবাজারের আগুন !!!!!

Uncategorized, বাংলাদেশ
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে আগুন লাগে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। এই কাঁচাবাজারে ৩০০টির মতো দোকান রয়েছে। এর মধ্যে ৫০টির মতো দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর জানা য...