Tuesday, July 14

Month: April 2019

দুষ্কর্মের রেশ থেকে যাবে ট্রাম্পের  !!

দুষ্কর্মের রেশ থেকে যাবে ট্রাম্পের !!

Uncategorized
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কার্স্টজেন নিয়েলসেন বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। এ ঘটনায় খুশি হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক যে তিনি যুক্তরাষ্ট্রের সীমান্তে বহু পরিবারের সদস্যদের জোরপূর্বক আলাদা করার এবং ছোট ছোট বাচ্চাদের জন্তু–জানোয়ারদের মতো তারের খাঁচায় আটকে রাখার মতো নিষ্ঠুর কাজে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু নিয়েলসেনের পদত্যাগে পরিস্থিতি বদলাবে, এমনটি আশা করার সুযোগ নেই। কারণ, ডোনাল্ড ট্রাম্প তাঁর জায়গায় এমন একজনকে বসাতে চাইছেন, যিনি আরও অনেক বেশি নিষ্ঠুরভাবে অভিবাসনবিরোধী নীতি অনুসরণ করার পক্ষে। ট্রাম্পের অভিবাসন নীতি প্রায় সব দিক থেকেই আতঙ্কের উদ্রেক করে। এখনো হয়তো তাঁর প্রশাসনের কুটিলতম চেহারার সবটুকু অভিবাসীরা দেখতে পায়নি। অবশ্য ইতিমধ্যেই ট্রাম্প অভিবাসীদের ‘অপরাধী’, ‘ধর্ষক’ এবং ‘জানোয়ার’ বলেছেন। তবে অনেকেই চিন্তা করছেন, ট্রাম্পের নারীবিদ্বেষ অথবা সীমাহীন অশ্লীলতা ও নিষ্ঠুরতার...
হাজার চেষ্টা করেও সূচকের পতন ঠেকানো যাচ্ছে না ????

হাজার চেষ্টা করেও সূচকের পতন ঠেকানো যাচ্ছে না ????

Uncategorized
শেয়ারবাজারের দরপতন চলছেই। টানা দুই দিন দরপতনের পর আজ বুধবার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরই প্রধান সূচক কমতে শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৫৯ পয়েন্ট। বিভিন্ন ব্রোকারেজ হাউসের সঙ্গে কথা বলে জানা যায়, পরিস্থিতি সামাল দিতে বিএসইসি বিভিন্ন প্রতিষ্ঠানকে, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানভিত্তিক ব্রোকারেজ হাউসকে শেয়ার কেনার জন্য অনুরোধ জানাচ্ছে। তবে এতেও বাজার ঘুরে দাঁড়ায়নি। আজ সকালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি) শেয়ার ক্রয় করে বাজার ঘোরানোর চেষ্টা করে। তবে বেলা ১১টা থেকে নিম্নমুখী ধারা অব্যাহত থাকে ডিএসইতে। গত দুদিনে তীব্র দরপতন থেকে ভালো-মন্দ কোনো শেয়ারই রেহাই পায়নি। নাম প্রকাশ না করার শর্তে ব্রোকারেজ হাউস...
প্রেসিডেন্টের ছবিতে আঁকিবুকি !!!!

প্রেসিডেন্টের ছবিতে আঁকিবুকি !!!!

আন্তর্জাতিক
প্রেসিডেন্টের ছবির ওপর আঁকিবুঁকি করায় স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়েছে তিন স্কুলছাত্রীকে। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ বুরুন্ডিতে। এর আগে এই অপরাধে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। জেলমুক্তির পর তাদের শুনতে হলো স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার খবর। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বরাত দিয়ে সিএনএন জানায়, বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার ছবির ওপর আঁকিবুঁকি করাটাকে দেশটির সরকার ‘রাষ্ট্রপ্রধানকে অপমান’ করা হয়েছে বলে বিবেচনা করে। এ অপরাধে তিন স্কুলছাত্রীকে গত মাসে কারাগারে পাঠায়। দেশটির এনগোজি কেন্দ্রীয় কারাগারে এই তিন শিশুকে ছয় দিন আটকে রাখা হয়। এ ঘটনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট এনকুরুনজিজার প্রতিকৃতিতে শিশুদের আঁকার ছবিগুলো ফ্রিআওয়ারগার্লস হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন। এইচআরডব্লিউর মধ্য আফ্রিকা অঞ্চলে...
সন্তান নেবো!! প্রিয়াঙ্কা, । কিন্তু …??

সন্তান নেবো!! প্রিয়াঙ্কা, । কিন্তু …??

বিনোদন
ভক্তরা অধীর হয়ে অপেক্ষা করছিলেন, প্রিয়াঙ্কা কবে বিয়ে করবেন। এবার শুরু হয়েছে তাঁদের নতুন অপেক্ষা, প্রিয়াঙ্কা কবে মা হবেন। সম্প্রতি জানা গেল প্রিয়াঙ্কার সন্তান নেওয়ার বেশি দেরি নেই। সন্তান তিনি নেবেন, তবে তার আগে রয়েছে জরুরি কিছু প্রস্তুতি। প্রিয়াঙ্কা চোপড়া যে বিয়ে করেছেন, বেশি দিন হয়নি। মাত্র ৩ মাস। এরই মধ্যে সন্তান নেওয়ার জন্য তাঁকে এত তাড়া দেওয়া কি ঠিক হচ্ছে ভক্তদের? আরও কিছু কাজ তো করা দরকার। ধরা যাক সন্তানের পেছনে কত খরচ। নানা রকম কাজ করে টাকা-পয়সা গুছিয়ে রাখতে হবে। প্রিয়াঙ্কার বর শিল্পী নিকের সে রকমই ইচ্ছে। ‘সন্তান নেবেন কবে?’ নানা জায়গায় এ প্রশ্ন শুনতে শুনতে বেচারা রীতিমতো ক্লান্ত হয়ে গেছেন। সম্প্রতি তিনি বলেছেন, সন্তান নিয়ে নেব। তবে তার আগে কিছু কাজ আছে। সন্তান নেওয়া মানে তো কেবলই একজন নতুন মানুষকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো নয়। তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। একটি শিল্পী পরিবার...
রাজশাহীর বাগমারায় ধানখেত থেকে  এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে।

রাজশাহীর বাগমারায় ধানখেত থেকে এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে।

বাংলাদেশ
মোটরসাইকেল দেখে এগিয়ে গিয়ে মিলল লাশ রাজশাহীর বাগমারায় ধানখেত থেকে কামরুল হাসান (২৮) নামে এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত কামরুলের বাড়ি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া আমবাড়িয়া গ্রামে। তাঁর চাচাতো ভাই জাহেদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে কামরুল হাসান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ সকালে কয়েকজন কৃষক খালিশপুরের বিলসতি বিলে বোরোখেতে পানি সেচ দিতে যান। এ সময় তাঁরা বিলে একটি মোটরবাইক পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে সামনে এগিয়ে এক ধানখেতের ভেতরে কামরুলের রক্তাক্ত লাশ খুঁজে পান তাঁরা। পরিবারের লোকজনদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কামরুলের লাশ শনাক্ত করেন। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল...
ফুড রহিমের অবৈধ সম্পদের পাহাড় ও খাদ্য অফিসের দূর্নীতি

ফুড রহিমের অবৈধ সম্পদের পাহাড় ও খাদ্য অফিসের দূর্নীতি

বাংলাদেশ
স্টাফ রিপোর্টার: রাজশাহী সদর খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আব্দুর রহিমের আলাদিনের চেরাগ পাওয়ার কাহিনী রাজশাহীর মানুষের মুখে মুখে। রাজশাহী নগরীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহিমের বাড়ী-গাড়ি, বসতভিটা, প্লট, জমি, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান। রাজশাহীর বাইরে, নওগাঁ শহরে বাড়ী ছাড়াও ইশ্বরদী ও নাটোরের লালপুরেও রয়েছে বিপুল সম্পদ। সৈয়দপুরে রয়েছে জুট মিল। কিন্তু দুই বছরের বেশি সময় অনুসন্ধান করেও রহিমের সম্পদের এই পাহাড় চোখে পড়েনি দুদকের অনুসন্ধানী কর্মকর্তার। সম্প্রতি অনুসন্ধান বন্ধ করে রহিমের অভিযোগগুলি নথিজাত করেছে দুদক। এই ক্ষেত্রে দুদকের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে দুদক রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা না নিলেও বিভাগীয় তদন্তে রহিমের বিরুদ্ধে নারী সহকমীদের যৌন হয়রানি, খাদ্য কেলেংকারি, শৃঙখলাভঙ্গ, অসদাচরণসহ অধিকাংশ অভিযোগই প্রমাণিত হয়েছে। ফলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব গত ২২ জানুয়া...
গরম তো এখনো আসেনি। আসছে আরও !!!

গরম তো এখনো আসেনি। আসছে আরও !!!

বাংলাদেশ
প্রায় পাঁচ বছর আগের ঘটনা। দিনটি ছিল ২০১৪ সালের ২৪ এপ্রিল। মধ্য বৈশাখের ওই দিন কী গরমই না পড়েছিল! বৃষ্টিহীন চারদিক। আকাশে ছিল না এতটুকু মেঘ। তেড়েফুঁড়ে উঠেছিল সূর্য। সেদিন রোদের তীব্র তেজে ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এখন ২০১৯ সালের এপ্রিল চলছে। আজ বুধবার ১৭ এপ্রিল। বৈশাখ কেবল এসেছে। কিন্তু এরই মধ্যে হাঁসফাঁস শুরু হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠেছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায়, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এপ্রিলের বাকি দিনগুলোয় গরম কি আরও বেশি পড়বে? আবহাওয়াবিদেরা বলছেন, তেমনটাই হওয়ার সম্ভাবনা আছে। কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, এ সময়ে দিনে...
জি-টিভির নাচের বিচারক থাকছে কারিনা !!!

জি-টিভির নাচের বিচারক থাকছে কারিনা !!!

বিনোদন
২০১৫ সালের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদমাধ্যমকে কারিনা কাপুর খান জানিয়েছিলেন, ভারতীয় নাচ শিখতে চান তিনি। তাও আবার বলিউডের ফিল্মি ধাঁচের নাচ নয়, রীতিমতো তালিম নিয়ে শিখতে চান ভারতীয় ধ্রুপদি নাচ কত্থক আর ভরতনাট্যম। শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, যখন বাসায় বোন কারিশমা কাপুর নাচের চর্চা করতেন, সে সময় তাঁর নাচ মুগ্ধ হয়ে দেখতেন কারিনা আর আয়নার সামনে দাঁড়িয়ে কারিশমাকে নকল করার চেষ্টা করতেন। সম্প্রতি জানা যায়, হিন্দি ছবির আইটেম গানে এখন কারিনার ব্যাপারে দর্শকদের রয়েছে যথেষ্ট আগ্রহ। এ কারণে নির্মাতারাও চান কারিনাকে। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ছবিতে শুধু আইটেম গানের জন্য এখন পাঁচ কোটি রুপি নিচ্ছেন তিনি। এবার শোনা যাচ্ছে জি-টিভির নাচ নিয়ে রিয়েলিটি শোর বিচারক হয়ে আসছেন কারিনা কাপুর খান। অনুষ্ঠানটির নাম ‘ডান্স ইন্ডিয়া ডান্স’। এবারই প্রথম ছোট পর্দার কোনো রিয়েলিটি শোর সঙ্গে তিনি যুক্ত হচ্...
আক্রমণভাগে চমক দেখানোর অপেক্ষায় ম্যানইউ কোচ

আক্রমণভাগে চমক দেখানোর অপেক্ষায় ম্যানইউ কোচ

খেলা
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে নিজের আক্রমণভাগের উপর আস্থা রাখছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার। শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে প্রত্যাবর্তনের স্মৃতি শিষ্যদের ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে শুরু হবে দুই দলের ফিরতি পর্বের লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল ইংলিশ ক্লাবটি। সেমি-ফাইনালে পৌঁছাতে হলে প্রতিপক্ষের মাঠে কমপক্ষে দুটি গোল করতেই হবে ইউনাইটেডকে। আগের রাউন্ডে পিএসজির বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারের পর ফরাসি দলটির মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল ইউনাইটেড। সুযোগ কাজে লাগাতে পারলে অঁতনি মার্সিয়াল, আলেক্সিস সানচেস, মার্কাস র‌্যাশফোর্ড, রোমেলু লুকাকুদের নিয়ে গড়া আক্রমণভাগ আবারও তেমন কিছু করতে পারবে বলে মনে করেন সুলশার। “সেটাই কোটি টাকার প্র...
পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

Uncategorized
আগামী ২১ এপ্রিল শবে বরাত পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি নেই। আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী । শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্য কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি। এর আগে ৬ এপ্রিল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। তবে ওই ঘোষণার পর ‘মজলিসে রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠন দাবি করে, ৬ এপ্রিল খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে ৬টা ৩৫ মিনিটে, যা স্থানীয় পর্যায়ে অনেকে দেখেছেন। তাদের দা...