Wednesday, June 24

Month: May 2019

১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

ক্রাইম, বাংলাদেশ
সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের লাইন ধরে বসিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের সাত সেনাসদস্য আগাম মুক্তি পেয়েছেন। রয়টার্স জানায়, সাজার মেয়াদ এক বছর না যেতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ওই সাত সেনাসদস্যকে। অথচ ওই নৃশংসতার অনুসন্ধানী খবর প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে কথিত সরকারি গোপন তথ্য ফাঁসের দায়ে সাত বছরের কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার। পরে অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে ১৬ মাস পর গত ৬ মে ওয়া লোন এবং কেয়াও সোয়েও নামে রয়টার্সের ওই দুই সাংবাদিককে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়। জানা গেছে, রাখাইনের ইন দিন গ্রামে গণহত্যা চালানো সেই সেনাসদস্যদের গত বছরের নভেম্বরেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে বিষয়টি চেপে রেখেছিল দেশটির সরকার। সম্প্রতি রাখাইনের সেই কারাগারের দুই কারারক্ষী ওই সেনাসদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। প...
ঈদে এনটিভিতে ২৮ মোরগের ‘দোস্ত দুশমন’

ঈদে এনটিভিতে ২৮ মোরগের ‘দোস্ত দুশমন’

বিনোদন
পৌষ, পয়লা বৈশাখ কিংবা ঈদে গ্রামগঞ্জের মেলাতে মোরগলড়াইয়ের আয়োজন করা হয়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই খেলা এবার দেখা যাবে টেলিছবিতে। ‘দোস্ত দুশমন’ নামের টেলিছবিটির জন্য লড়াইয়ে অংশ নেবে ২৮টি মোরগ। সম্প্রতি লালবাগ, সূত্রাপুর, গেন্ডারিয়া ও বছিলার কয়েকটি জায়গায় ধারণ করা হয়েছে এই টেলিছবির দৃশ্য। ছবির জন্য একত্র করা হয়েছিল ৪০টি মোরগ। সেখান থেকে ২৮টি মোরগ অংশ নিয়েছে লড়াইয়ে। পরিচালক শহীদুন্নবী বলেন, ‘মোহাম্মদপুরের বছিলায় বাংলাদেশ আসলি মোরগ অ্যাসোসিয়েশন আছে। সেখানে খেলার জন্য মোরগ পালন করা হয়। সেখান থেকেই এগুলোকে সংগ্রহ করে শুটিং করেছি। শুটিংয়ে মোরগলড়াইয়ের পেশাদার দুজন রেফারিও ছিলেন।’ টেলিছবিতে লড়াইয়ের মোরগগুলোর দলপ্রধান হিসেবে দেখা যাবে মিশু সাব্বির ও সজলকে। সজল জানান, শুটিং চলাকালীন কতবার যে মোরগের ঠোকর আর আঁচড় খেয়েছি, তার হিসাব নেই।’ টেলিছবিটি দেখা যাবে ঈদে এনটিভিতে।...
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় তোফায়েল আজম কিন্ডারগার্টেনের সামনে ডাব বিক্রি করেন শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া (৬০)। শনিবার বিকেলে বাচ্চুর কাছ থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ডাব কিনে বাড়ি যায়। পানি খেয়ে ডাবের খোসা ফিরিয়ে দিতে আবার বাচ্চুর কাছে যায় শিশুটি। এ সময় শিশুটিকে ফুসলিয়ে কিন্ডারগার্টেনের সামনে একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে নিয়ে যান বাচ্চু। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন বাচ্চু। কিন্তু রাস্তার পাশের ওই ঘরে শিশুটি চিৎকার শুরু করলে বাচ্চু ...
কাজী শুভ’র ‘ভুলিয়া না যাইও’

কাজী শুভ’র ‘ভুলিয়া না যাইও’

বাংলাদেশ, বিনোদন
সংগীতশিল্পী কাজী শুভ। নিজস্ব গায়কীর জন্য শ্রোতা মহলে পেয়েছেন জনপ্রিয়তা। উপহার দিয়েছেন একাধীক জনপ্রিয় গান। এবারের ঈদেও কাজী শুভ তার ভক্ত-শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান। কাজী শুভর নতুন এই গানের নাম ‘ভুলিয়া না যাইও’। পাগল হাসানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। মৌলিক গল্পে নির্মিত হয়েছে গানটির ভিডিও। মাহিন আওলাদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালানায় এতে অভিনয় করেছেন জামশেদ শামীম এবং নুসরাত জাহান জেরী। গানটি নিয়ে কাজী শুভ বলেন- 'ঈদে একাধীক গান প্রকাশিত হলেও ‘ভুলিয়া না যাইও’ নিয়ে আমার একটু আগ্রহ বেশি। শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে গানটি, এটা আমি বলতে পারি।’ বাকীটা শ্রোতারাই বিবেচনা করবেন। মাহিন আওলাদ জানালেন- ‘আমি বরাবরই মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম নয়। ভিডিও’র গল্প, লোকেশন এবং নির্মাণ দর...
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী এলিনা কাবায়েভা যমজ সন্তানের মা হয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী এলিনা কাবায়েভা যমজ সন্তানের মা হয়েছেন।

আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী এলিনা কাবায়েভা যমজ সন্তানের মা হয়েছেন। মস্কোতে গত মাসে একটি ভিআইপি ক্লিনিকে তাঁর যমজ সন্তান হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী সাবেক জিমন্যাস্ট এলিনা কাবায়েভা মস্কোর একটি ভিআইপি ক্লিনিকে যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এ সময় হাসপাতালে নিরাপত্তাব্যবস্থা এতটাই শক্তিশালী রাখা হয়েছিল যে, কাবায়েভার অস্ত্রোপচারের সময় ক্লিনিকের পুরো একটি তলায় আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি!ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত খবর কখনোই রাশিয়ার গণমাধ্যমে প্রকাশ করে না ক্রেমলিন। কিন্তু কাবায়েভার সন্তান প্রসবের খবরটি বেশ কয়েকটি রুশ গণমাধ্যমে চাউর হয়ে যায়। যদিও পরে এ–সংক্রান্ত সব সংবাদ সরিয়ে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে পুতিনের বান্ধবীর মা হওয়ার খবর অনেক গণমাধ্যমেই প্রচার হয়ে গেছে।সার্জেই কে...
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই!

লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই!

বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরডাক্তার আশ্রম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামির নাম গদাধর দাস (৪০)। তিনি রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরডাক্তার আশ্রম এলাকার কর্ণধর দাসের ছেলে। হামলায় আহত পুলিশ সদস্যরা হচ্ছেন রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মঈন উদ্দিন, কনস্টেবল আশরাফুল ইসলাম ও মো. ফোরকান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এএসআই মো. মঈন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গদাধরসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সুব্রত চন্দ্র দাস, র...
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায়  তিনজন নিহত।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত।

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাতবর্গ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদায়ৈর এলাকার শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মৃনাল উদ্দিন (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতবর্গ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী এবং হাসপাতালে দুইজন মারা যান। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে।...
বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই: হাব সভাপতি

বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই: হাব সভাপতি

ইসলাম
আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৫ আগস্ট। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট। হজ এজেন্সি ‍অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনের বিমান বাংলাদেশের ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে।...
ঈদে কণ্ঠশিল্পী সাবরিনা সাবার নতুন গান

ঈদে কণ্ঠশিল্পী সাবরিনা সাবার নতুন গান

বাংলাদেশ, বিনোদন
মার্কস অলরাউন্ডারখ্যাত সংগীতশিল্পী সাবরিনা সাবা। বিটিভির ‘নতুন কুঁড়ি’তে গান গেয়ে কুড়িয়েছিলেন প্রশংসা। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। সম্প্রতি ‘নয়নে নয়ন রাইখা’ নামক ঈদের একটি গান নিয়ে আবারও হাজির হচ্ছেন সাবা। সুমন এমদাদের কথা, অরণ্য আকনের সুর ও সংগীতে গানটিতে মডেল হিসেবে রয়েছেন আনান খান ও দোলন। ভিডিওটি সিডি চয়েস মিউজিক টিমের করা। সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে ফোক ফিউশন ধরনের একক গানটি আজ রিলিজ হচ্ছে। উল্লেখ্য, এর আগে মা দিবসে সংগীতশিল্পী সাবরিনা সাবা ‘মা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। গানটি প্রকাশ করা হয়েছিল ‘বসুধা মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, সাবরিনা সাবা ‘জনম জনম’ এবং ‘পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন।...
নড়াইলে গভীর রাতে ডিবি এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান ইয়াবা ও বিদেশি মদসহ মাদকব্যবসায়ী গ্রেফতার!!

নড়াইলে গভীর রাতে ডিবি এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান ইয়াবা ও বিদেশি মদসহ মাদকব্যবসায়ী গ্রেফতার!!

ক্রাইম, বাংলাদেশ
, নড়াইল জেলা প্রতিনিধি■ (২৫,মে) ২৭৪॥ গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র নেতৃত্বে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকা থেকে ৪০ পিস ইয়াবা, এক বোতল ও বিদেশি মদসহ মাদক কারবারি কুশল কুন্ডুকে (৩০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। কুশল নড়াইল শহরের কুড়িগ্রামের কিশোর কুন্ডুর ছেলে। এ সময় ইয়াবা সেবন করার বিভিন্ন সরাঞ্জামও জব্দ করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি আশিকুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সেলিম রেজা নেতৃতে মাদক কারবারি কুশল কুন্ডু ভওয়াখালীস্থ শাহাজাহান মোল্যার বাড়িতে ভাড়া থেকে এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছে। এ খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘট...