Wednesday, June 24

Month: May 2019

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ক্রাইম, বাংলাদেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর ইউনিট। আজ মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মো. রাজিব দেওয়ান। আটক হওয়া ৬৫টি স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ ৪৪৬, রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানে আসা যাত্রী মো. রাজিব দেওয়ানকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। পরবর্তীতে রাজিব গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন। এরপর তার দেহ তল্লাশি করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান ও উদ্ধত আচরণ করেন। তিনি আরও বলেন, পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে রাজিবের পরিহিত প্যান্টের মধ...
ওয়ার্ল্ড কাপ নিয়ে হাসিবের নতুন গান “গর্জে ওঠো টাইগার’’

ওয়ার্ল্ড কাপ নিয়ে হাসিবের নতুন গান “গর্জে ওঠো টাইগার’’

বাংলাদেশ, বিনোদন
আসছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। উন্মাদনার কমতি নেই ক্রিকেট প্রেমীদের মাঝে। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট টিমকে কে শুভেচ্ছা জানিয়ে থিম সং প্রকাশ করলো গাজী গ্রুপ। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী হাসিব। গানটির কথা লিখেছেন হাসিব হাসান চৌধুরী, গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুণ মিউজিক কম্পোজার আরাফাত মহসিন নিধি। ইতিমধ্যে গানটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে সর্বস্তরের ক্রিকেট প্রেমীদের মাঝে। হাসিব এর সঙ্গীত পথচলা শুরু ২০০৭ সালের ডি-রকস্টার ২ থেকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হাসিবের। এরপর ১ম রানার আপ হয় “নেসক্যাফে গেট সেট রক”এ ২০১২ সালে । ২০১৪ সালে হাসিব তার প্রথম প্লে ব্যাক করেন শাকিব খান ও ববি অভিনীত “রাজত্ব’’ ছায়াছবিতে। “তুমি ছাড়া’’ শিরোনামের গানটি ব্যাপক দর্শক প্রিয়তা পায় সে সময়ে। বর্তমানে হাসিব ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞাপনের জিঙ্গেল সহ নানা বাণিজ্যি...
তৃতীয়বার গোল্ডেন শু মেসির !!

তৃতীয়বার গোল্ডেন শু মেসির !!

খেলা
ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন লিওনেল মেসি। ইউরোপের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে সেরা গোলদাতা হয়ে হ্যাটট্রিক শিরোপা জয় করলেন বার্সেলোনার মহাতারকা। স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ড লিগ ওয়ানের এবারের মৌসুমে ২৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন। এনিয়ে টানা ১১ বার লা লিগার খেলোয়াড়দের মধ্যেই রইল ট্রফিটি। গোল্ডেন শু জেতার পর বার্সা অধিনায়ক মেসি মুখ খুলেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া নিয়ে। তিনি বলেন, আমি এটা নিয়ে (গোল্ডেন শু) কোনো বাড়তি প্রস্তুতি নেইনি। আমার মাথায় এই ট্রফিটি ছিল না। লিভারপুলের কাছে হারের যন্ত্রণা এখনও আমার দলকে ব্যথিত করছে। আমি কখনও নিজের জন্য খেলি না। পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী এই তারকা জানিয়েছেন এই ব্যথা আরও তীব্র হবার সম্ভাবনা রয়েছে। যদি রোববার কোপা দেল ...
শাহীন খানের নির্দেশনায় আসিফের গানের ভিডিও

শাহীন খানের নির্দেশনায় আসিফের গানের ভিডিও

বাংলাদেশ, বিনোদন
সম্পাদনায়- আরজে সাইমুরঃ গায়ক আসিফ মানেই চমক। এবার তার গানে মডেল হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন চিত্রনায়ক অমিত হাসান। আসিফের গাওয়া এই গানের নাম ‘লুট হয়েছি’। এ গানে আসিফের সহশিল্পী হিসেবে থাকবেন কোনাল। দ্বৈত এই গানের ভিডিওতে অমিত হাসানকে দেখা যাবে ভিলেন চরিত্রে। যথারীতি নায়ক হিসেবে আসিফকেই দেখা যাবে এখানে। আর নায়িকা হিসেবে থাকছেন মডেল সামিয়া হক। প্রযোজনা প্রতিষ্ঠান জেডএস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পাবে আসিফ ও কোনালের নতুন এই গান। সুপরিচিত নির্মাতা শাহীন খান ‘লুট হয়েছি’ গানের ভিডিও বানাচ্ছেন এবার ফিল্মি স্টাইলে। এ প্রসঙ্গে শাহীন খান বলেন, ‘এখন মানুষ গান শোনার চেয়ে গানের ভিডিও দেখেন বেশি। তাই আসিফ ও কোনালের এই গান আমি ফিল্মি স্টাইলে অ্যাকশনধর্মী গল্প নির্ভর বানাচ্ছি। তাই ফিল্মের ফাইট ডিরেক্টর দিলু ভাইকেও আমাদের এই গানের সাথে রেখেছি। অমিত হাসান ভাই আমাদের সঙ্গে কাজ করায় আমরা খুব আনন্দ...
নাফসি তাসনিমের নতুন মিউজিক ভিডিও ‘মন দেব না গো’

নাফসি তাসনিমের নতুন মিউজিক ভিডিও ‘মন দেব না গো’

বিনোদন
আরজে সাইমুর:সিডি চয়েস মিউজিক এর ব্যানারে প্রকাশিত হয়েছে সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী নাফসি তাসনিমের নতুন মিউজিক ভিডিও ‘মন দেব না গো’। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী তাইরিন তিথি। গানটি লিখেছেন এমদাদ সুমন, সংগীত পরিচালনা করেছেন জনি। গানে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান খান, নাফসি তাসনিম। গানটির কালার ও এডিট করেছেন গাজী শাহজাহান। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছে সিডি চয়েস মিউজিক টিম। নাফসি এর আগেও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। পড়াশুনার পাশাপাশি তিনি মডেলিং, ফটোশুট ও অভিনয় করেন। তিনি জানান- গানটির কথা, সুর আমার কাছে খুব ভালো লেগেছে আশা করছি দর্শক ও শ্রোতা গানটি সাদরে গ্রহন করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে আরো ভালো গান উপহার দিতে পারি। ...
গায়িকা থেকে নায়িকা হলেন কণ্ঠশিল্পী তানজিনা রুমা

গায়িকা থেকে নায়িকা হলেন কণ্ঠশিল্পী তানজিনা রুমা

বিনোদন
গায়িকা থেকে এবার নাটকের নায়িকা হলেন কণ্ঠশিল্পী তানজিনা রুমা। সাদেক সিদ্দিকী পরিচালিত নাটকটির নাম ‘সুরের আকাশ’। এটি রচনা করেছেন মির্জা রাকিব। এই নাটকে তানজিনা রুমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা শিপন। এই নাটকে আরও অভিনয় করেছেন বিন্দিয়া, সাগরসহ অনেকে। নাটকটি আসছে ঈদে টিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক সাদেক সিদ্দিকী। তিনি আরও বলেন, ‘একজন শিল্পীর জীবনের গল্প ফুটে উঠেছে এই নাটকে। এটি তানজিনা রুমার জীবনের প্রথম নাটক। কিন্তু সে নাটকে অনেক ভালো অভিনয় করেছেন।’ এ প্রসঙ্গে তানজিনা রুমা বলেন, ‘এটি আমার জীবনের প্রথম নাটক। আমি গানের মানুষ গান নিয়েই থাকতে চাই। তারপরও সাদেক ভাইয়ের অনুরোধের কারণে এই নাটকে অভিনয় করা। আমি জানি না কেমন অভিনয় করলাম। আমি চেষ্টা করেছি ভালো অভিনয় করতে।’...
শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন সাকিব আল হাসান

শীর্ষস্থান নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন সাকিব আল হাসান

খেলা
বেশ আগে থেকেই তিনি বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার। অর্জনের মুকুটে এমন সব পালক আছে যা অনেক বাঘা বাঘা ক্রিকেটারেরও নেই। সাকিব আল হাসান এমনই, যেখানে যান জায়গাটা নিজের করে নেন। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানকে তেমনই বানিয়ে ফেলেছিলেন ‘নিজস্ব সম্পত্তি’। কিন্তু গত সেপ্টেম্বরে জায়গাটা কেড়ে নেন আফগানিস্তানের লেগি রশিদ খান। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে সাকিব আবারও ফিরলেন শীর্ষস্থানে। কাল ওয়ানডের হালনাগাদ করা র‌্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান দখল করেন বাংলাদেশের এ তারকা। ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচের মধ্যে দুটিতেই খেলতে পারেননি সাকিব। এক ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, অন্যটিতে আঘাত হানে বেরসিক চোট। চোটের কারণে ফাইনালের স্বাদ নিতে হয়েছে ড্রেসিংরুমে বসে। কিন্তু তার আগেই যা করার করে ফেলেন সাকিব। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৯। দুইয়ে নেমে যাওয়া রশিদ খানের...
এফআর টাওয়ার নির্মাণে অনিয়মে জড়িত রাজউক কর্মকর্তারা: তদন্ত প্রতিবেদন

এফআর টাওয়ার নির্মাণে অনিয়মে জড়িত রাজউক কর্মকর্তারা: তদন্ত প্রতিবেদন

এক্সক্লুসিভ, বাংলাদেশ
বনানীর এফআর টাওয়ার নির্মাণে অনিয়মের সঙ্গে রাজউক কর্মকর্তাদের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এফআর টাওয়ারের নকশা অনুমোদন এবং নির্মাণ কাজের ত্রুটির জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানসহ অন্তত ৬৭ জনকে দায়ী করে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। বুধবার (২২ মে) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেন। দায়ী ব্যক্তিদের তালিকায় রাজউকের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেমও রয়েছেন। তিনি বলেন, এফআর টাওয়ারের ১৮ থেকে ২৩ তলা ছিল সম্পূর্ণ অবৈধ। আর ১৫ থেকে ১৮ তলাও নকশা লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল। এর সাথে রাজউকের যে সব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ২৮ মার্চ দুপুরে ...
শামীম জামানের ‘চিটার.কম’

শামীম জামানের ‘চিটার.কম’

বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান ‘চিটার.কম’র সদস্য। তার সঙ্গে এতে আরো আছেন আ খ ম হাসান, শামীম জামান, ফারুক আহমেদ, জামিল হোসেন, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, মনিরা মিঠু, ঈশানা, স্বাগতা, এনি খান, ফারজানা রিক্তা, তারিক স্বপন, জয় রাজ, সঞ্জীব আহমেদ, দোলন দে, হেদায়েত নান্নু, সাদিয়া রুবায়েত, নাইমা আলম মাহা, আমানুল হক হেলাল, আশরাফুল আশিক, হিমে হাফিজ, তুলি চৌধুরি, রাশেদ মামুন অপু, সৈয়দ মোশাররফ, শেলী আহমেদ, সাহেলা, আফতাবসহ আরো অনেকে। এই সংঘের কার্যক্রম কি তা জানার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। নাগরিক টিভির জন্য এরইমধ্যে নির্মাণ হয়েছে নাটক ‘চিটার.কম’। রহুল আমিন পথিকের রচনায় অভিনয় করার পাশাপাশি এটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন শামীম জামান। নাটকের গল্প নিয়ে শামীম জামান বলেন, ‘আসলে আমরা যে সমাজে বাস করি তার মধ্যে ভালোমন্দ সবই আছে। তবে মন্দ মানুষ সংখ্যায় বেশি হলেও...
ঈদে আসছে সানজিদা রোজের ‘সেরা ঘর জামাই’

ঈদে আসছে সানজিদা রোজের ‘সেরা ঘর জামাই’

বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক : ঈদে চমক নিয়ে আসছেন উপস্থাপক ও অভিনয়শিল্পী সানজিদা রোজ। এ চমকটি হচ্ছে ফিরোজ আহমেদের রচনা ও পরিচালনায় ৬ পর্বের একটি ধারাবাহিক নাটকে ব্যাতিক্রমি তার অভিনয়। ‘সেরা ঘর জামাই’ নাটকটি ঈদের দিন থেকে পরপর ৬ দিন বাংলা টিভিতে প্রচার হবে। নাটকে অভিনয়ের প্রসঙ্গে রোজ বলেন, ‘মূলত শখের বসে আমি অভিনয় করে থাকি। সংবাদ পড়ার ফাঁকে ফাঁকে আমি অভিনয়ের সাথে যুক্ত হয়েছি। অভিনয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর একারণে ঈদে ও বিশেষ দিনে আমি বিভিন্ন নাটক টেলিফিল্মে কাজ করি। ‘সেরা ঘর জামাই’ নাটকি অনেকটা কমেডি ঘরানার নাটক। আমি আশাকরি দর্শকর নাটকটি দেখে আনন্দ পাবেন।’ নাটকটির গল্প প্রসঙ্গে সানজিদা রোজ বলেন, ‘একটি মহল্লার মহিলা চেয়ারম্যানের তিনি মেয়ে। তিন মেয়েকে চোখের সামনে রাখতেই ঘরজামাই খোঁজা শুরু করেন তিনি। একপর্যায় ঘরজামাই খুঁজতে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে দেখে যারা বিবাহের জন্য আবেদন দ...