Wednesday, June 24

Month: May 2019

এতিম ও পথশিশুদের সাথে স্বপ্নীলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এতিম ও পথশিশুদের সাথে স্বপ্নীলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলাম, বাংলাদেশ
এতিম ও পথশিশুদের সাথে স্বপ্নীলের ইফতার মাহফিল অনুষ্ঠিত এতিম, প্রতিবন্ধী ব্যাক্তি ও পথশিশুদের নিয়ে স্বপ্নীলের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার ঢাকার সেগুনবাগিচা রয়েল হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জে: মাসুদ উদ্দিন চৌধুরী (অব:) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লি: এর সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, প্রখ্যাত নাট্য ব্যাক্তিত্ব ড. এনামুল হক, বাসসের সহ সভাপতি সাংবাদিক তানভীর আলাদীন, নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিক আনোয়ার। এছাড়াও অনুষ্ঠানে সৌদি আরবের অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭৩টি দেশের মধ্যে ১ম স্থান অধিকারী হাফেজ সা‘আদ সুরাইল ও ২০১৫ সালে ৬০টি দেশের মধ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হুজাইফা বিন আব্দুল রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। স্বপ্নীলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম ট...
সম্প্রতি মা দিবস জি-সিরিজের ব্যানারে রিলিজ হয়েছে ,আমি তোর পাগল ছেলে মা !!

সম্প্রতি মা দিবস জি-সিরিজের ব্যানারে রিলিজ হয়েছে ,আমি তোর পাগল ছেলে মা !!

বাংলাদেশ, বিনোদন
এম আর খান সুজনের “আমি তোর পাগল ছেলে মা”।পৃথিবীর আলো দেখাতে গিয়ে মরণ যন্ত্রণা মেনে নিয়েছো । অশ্রু চোখে বুকে জড়িয়ে প্রশান্তি সুখের হাসি হেসেছো , সেতো আর কেই নয় সে শুধুই মা । কিছু না বলেই কোথায় হারালে । তোমার পাগল খুঁজে ফিরে তোমার দেখা মেলেনা , আমি তোর পাগল ছেলে মা । অসাধারণ কথা ও সুরের গানটিতে কথা ও কণ্ঠ দিয়েছেন এম আর খান সুজন নিজেই । আলিম হালদারের সুরে ওয়াহেদ শাহিন সংগীতে পরিচালনা করেছেন । গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহফুজ ইসলাম । চিত্রগ্রহণে ছিলেন মোঃ সোলায়মান । মডেল হিসাবে কাজ করেছেন নওমি খান ও স্বপ্ন । মা দিবসের এই গানটি দর্শকদের কাছে বেশ সারা ফেলেছে । গান নিয়ে এম আর খান সুজন বলেন – গানের প্রতি ভালবাসা থেকেই গান করি । সকলের দোয়া পেলে জীবনের শেষ দিন পর্যন্ত গান করে যেতে চাই ।...
ফের রিয়াল ছাড়ার হুমকি জিদানের  !!!

ফের রিয়াল ছাড়ার হুমকি জিদানের !!!

খেলা
চলতি মৌসুমের মাঝপথে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ জিনেজিন জিদান। দলের খারাপ সময় চলতে থাকায় একপ্রকারের বাধ্য হয়েই ফিরতে হয় তাকে। তবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার কিছুদিনের মাথায় ফের রিয়াল ছাড়ার হুমকি দিলেন জিদান। জানালেন, নতুন মৌসুমে নিজের পছন্দ অনুযায়ী দল গোছাতে না পারলে আবারও ইস্তফা দেবেন রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে। কানাঘুষো চলছে দলের খেলোয়াড় নির্বাচনে ক্লাবের উপর মহল থেকে এখনো চাপ দেয়া হচ্ছে জিদানকে। বিশেষ করে গোলরক্ষক পজিশনে। মূলত, রিয়ালের দুই গোলরক্ষকের মধ্যে জিদানের আস্থা পুরনো সৈনিক কেইলর নাভাসের উপর। তবে চেলসি থেকে রেকর্ড পরিমাণ মূল্যে কেনা থিবো কোর্তোয়াকে গোলবারের নিচে চায় ক্লাবের শীর্ষ কর্তারা। এই দ্বন্দ্বেই মূলত ফের ক্লাব ছাড়ার হুমকি দিয়ে দিয়েছেন সাবেক এই ফ্রেঞ্চ ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যম মার্কা প্রচার করেছে এ খবর। য...
আসছে নওমি ও রিয়েলের শর্ট ফিল্ম ” আগুন্তুক ছিলে তুমি”

আসছে নওমি ও রিয়েলের শর্ট ফিল্ম ” আগুন্তুক ছিলে তুমি”

বাংলাদেশ, বিনোদন
আসছে নওমির নতুন শট ফিল্ম আগুন্তুক ছিলে তুমি। পরিচালনায় শামিম আহসান। অভিনয় করেছেন নওমি ও রিয়েল শাখাওয়াত। শেকর মাল্টিমিডিয়ার ব্যানারে শট ফিল্মটি প্রকাশ হবে। অসাধারণ ভার্চুয়াল প্রেমের একটি গল্প। শেষ মূহুর্তটা নাটকীয়তায় ভরা।"আগুন্তুক ছিলে তুমি" শর্টফিল্মে নওমি খান কে দেখা যাবে কবিতা প্রেমী হিসেবে। তরুণ নির্মাতা শামীম আহসান বলেন গল্পটি একটু অন্যরকম এখানে নওমি খান কে দেখা যাবে সুহাসিনী চরিত্রে এবং রিয়েল শাখাওয়াত কে দেখা যাবে শান চরিত্রে।গল্পে রিয়েল একজন কবি থাকবে যার কবিতার প্রেমে পরবে নওমি এভাবে গল্পটা আগাতে থাকবে।আশাকরি গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।...
‘দ্বিতীয় ইনিংস’ শুরুর ঘোষণা কাদেরের

‘দ্বিতীয় ইনিংস’ শুরুর ঘোষণা কাদেরের

বাংলাদেশ, রাজনীতি
শে ফিরে নিজ দপ্তরে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট নিরসনে নিজের ‘দ্বিতীয় ইনিংস’ শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর রোববারই প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যান এবং ফাইল স্বাক্ষর করেন তিনি। এসময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হবে। অন্য যেকোনো সময়ের চেয়ে এবার পরিস্থিতি ভালো। তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-চট্টগ্রাম রুটে উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হওয়ায় ঈদযাত্রায় দুর্ভোগ হবে না। এই দুই রুটে পরিবহনের কোনও সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, বিআরটিসির ঈদের টিকিট বিক্রি শুরু হবে ২০ মে। বিআরটিসির নতুন গাড়ি আসাতে গণপরিবহনে সংকট অনেকটা কমবে। ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফেরার পর দ্বিতীয় ইনিং...
একতা কাপুর একাই এক শ না হলেও অনেক কিছু।

একতা কাপুর একাই এক শ না হলেও অনেক কিছু।

বিনোদন
একতা কাপুর একাই এক শ না হলেও অনেক কিছু। তিনি ভারতের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তাঁর দুটি টিভি শো, 'কাওয়াচ মহাশিবরাত্রি'র নতুন সিজন ও 'বেপানাহ পেয়ার' নিয়ে। আলোচনার একটা বড় অংশজুড়ে ছিল নাগিন ৩। একতা কাপুর নাকি ঘুরে ফিরে একই শিল্পীদের নিয়ে কাজ করেন। এই অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি টিভি ইন্ডাস্ট্রিতে ক্যাম্প গড়ার চেষ্টা করছেন কিনা। মৃদু হেসে উত্তর দিলেন, 'অবশ্যই আমি ক্যাম্প বানাচ্ছি। কিন্তু সত্যি এটাই যে আমি আমার অভিনয় শিল্পীদের সঙ্গে বেশি দিনের চুক্তি রাখি না। তাঁদের সমস্ত দরজা খোলা থাকে। আমি এজেন্ট হিসেবে কাজ করি না, টাকাও পাই না। কিন্তু একজন প্রযোজক আর অভিনয় শিল্পী যদি একজন আরেকজনের সঙ্গে কাজ করে আনন্দ পান, তাহলে আবার কেন তাঁরা একসঙ্গে কাজ করবেন না?' কাওয়াচের নতুন সিজন সম্পর্কে তিনি বলেন, 'এর প্রথম সিজন অত্যন্ত জনপ...
বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা !!!  বান্দরবানে

বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা !!! বান্দরবানে

ক্রাইম, বাংলাদেশ
বান্দরবান সদর উপজেলায় ক্যচিংথোয়াই মারমা (২৯) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে । গতকাল শনিবার গভীর রাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী ৮ নম্বর রাবারবাগানপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসীর ভাষ্য, রাত পৌনে একটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যচিংথোয়াই মারমাকে খুঁজতে থাকে। পরে বাড়িতে পেয়ে তাঁকে ধরে নিয়ে যায়। পাড়া থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ক্যচিংথোয়াইকে প্রথমে গুলি করা করা হয়। পরে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। এলাকাবাসীর ভাষ্য, নিহত ক্যচিংথোয়াই মারমা রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেছেন, ক্যচিংথোয়াই মারমা হত্যাকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় রাতে লাশ উদ্ধার কর...
ঈদে আসছে নওমি ও সুপ্ত’র ‘সাদা কালো মন’

ঈদে আসছে নওমি ও সুপ্ত’র ‘সাদা কালো মন’

বিনোদন
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘সাদা কালো মন’। এই গানটির গিতীকার ন ন নজরুল ।গানটির সুর ও সঙ্গীত করেছেন অাল অামিন খান । কন্ঠ দিয়াছেন কামরুজ্জামান রাব্বি সম্প্রতি এই মিউজিক ভিডিও টির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে মডেল হয়েছেন এ সময়ের পরিচিত মুখ নওমি খান ও সুপ্ত মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত।নির্মাতা জি স্বাধীন ভিডিওটি নির্মাণ করেছেন। এ প্রসঙ্গে নির্মাতা জি স্বাধীন বলেন, ‘আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটির কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। আমি এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন নওমি খান ও অাশরাফ সুপ্ত ।গানটি শশী মাল্টিমিডিয়ায় চ্যানেলে প্রকাশিত হবে। মডেল নওমি খান বলেন,জি স্বাধীন ভাইয়া ও সুপ্ত দুজনের সাথে প্রথম কাজ।গল্পটা ভালো ছিলো জি ...
ঈদে আসছে সানজিয়া মুন ও বিপ্লবের মিউজিক ভিডিও

ঈদে আসছে সানজিয়া মুন ও বিপ্লবের মিউজিক ভিডিও

বিনোদন
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ' অচেনা' । গানটির গীতিকার মনির হোসেন, সুরকার, সঙ্গীত ও কন্ঠ দিয়াছেন স্বপ্নীল অারিফ। সম্প্রতি এই মিউজিক ভিডিও টির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে মডেল হিসাবে কাজ করেছেন সানজিয়া মুন ও বিপ্লব মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রানা ইব্রাহীম। এ প্রসঙ্গে নির্মাতা রানা ইব্রাহীম বলেন, 'আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ৩০০ ফিট ও রুপগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন সানজিয়া মুন ও বিপ্লব ।গানটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। মডেল সানজিয়া মুন বলেন, পরিচালক রানা ইব্রাহীম ভাইয়া ও মডেল বিপ্লবের সাথে অামার প্রথম কাজ করেছি।গানের গল্পের রসায়নটা খুবই ভা...
পদ্মা সেতুতে ৩৮ মিটার দৈর্ঘ্যের রেলওয়ে স্প্যান বসানো হলো

পদ্মা সেতুতে ৩৮ মিটার দৈর্ঘ্যের রেলওয়ে স্প্যান বসানো হলো

জাতীয়, বাংলাদেশ
পদ্মা সেতুতে ৩৮ মিটার দৈর্ঘ্যের রেলওয়ে স্প্যান বসানো হলো জাজিরা প্রান্তে। আর এর মাধ্যমে পদ্মা সেতুতে ভায়াডাক্ট (উড়াল রেলসেতু) দৃশ্যমান হলো। গত ২০ এপ্রিল থেকে শুরু হয়ে প্রায় ২৭ দিনের মাথায় জাজিরা প্রান্তে ২০ ও ২১ নম্বর পিয়ারে জে-৩ রেলওয়ে স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই স্প্যানে মোট ৬টি আই-গার্ডার (রেলের গার্ডার) রয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির এই খবর নিশ্চিত করে জানান, মাওয়া প্রান্তে সাতটি ও জাজিরা প্রান্তে সাতটি করে এরকম মোট ১৪টি রেলওয়ে স্প্যান বসবে। যার মধ্যে ৮৪টি আই-গার্ডার রয়েছে। তিনি আরও জানান, আগামীকাল শনিবার থেকে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর পিয়ারে জে-৪ স্প্যানের গার্ডার বসানোর কাজ শুরু হবে। এই স্প্যানের ওপর দিয়ে রেললাইন বসানো হবে। এই ধরনের ১৪টি স্প্যানের বেশিরভাগ কাজ ইতোমধ্যে সমাপ্ত। এদিকে সেতুতে রোডওয়ে স্লাব ও রেলওয়ে স্লাব বসানো হচ্ছে...