Wednesday, June 24

Month: May 2019

সুবীর নন্দীকে স্মরণ করবেন সাবাই !!

সুবীর নন্দীকে স্মরণ করবেন সাবাই !!

বাংলাদেশ, বিনোদন
৭ মে চলে গেলেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। তিনি বলতেন, ‘আমার জীবনে প্রাপ্তি বেশি, বিসর্জন কম। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।’ তাঁর না থাকার কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে প্রিয়জনেরা আজ স্মরণ করবেন, জানাবেন ভালোবাসা। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আসবেন সুবীর নন্দীর সহশিল্পী, বন্ধু আর স্বজনেরা। তাঁরা বলবেন সুবীর নন্দীর কথা, ফেলে আসা দিনের গল্প। মূল্যায়ন করবেন গানের মানুষ, ব্যক্তিমানুষ সুবীর নন্দীকে। আয়োজক বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, সুবীর নন্দী একটি প্রতিষ্ঠানের নাম। তিনি শুধু একজন ভালো শিল্পীই ছিলেন না, ছিলেন একজন ভালো মানুষ। শুধু গানের নয়, নানা অঙ্গনের মানুষের সঙ্গে ছিল তাঁর সখ্য। ভালোবাসতেন তাঁকে। তাই আজকের অনুষ্ঠানটি আমরা সংস্কৃতিসহ নানা অঙ্গনের মানুষকে আমন্ত্রণ জানি...
তাপমাত্রা বাড়তে পারে  বৃষ্টির সম্ভাবনা, পরের তিন দিন !!

তাপমাত্রা বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা, পরের তিন দিন !!

বাংলাদেশ
রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় আজ বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী তিন দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, যশোর ও মোংলা অঞ্চলের ওপর দিয়ে বিরাজমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ আরিফ হোসেন বাসসকে জানান, রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় আজও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কয়েকটি এলাকায় বিরাজমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্...
পিকআপটি উল্টো দিক থেকে প্রাণ কেড়ে নিল শিশুর !!!

পিকআপটি উল্টো দিক থেকে প্রাণ কেড়ে নিল শিশুর !!!

Uncategorized, বাংলাদেশ
রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও সাত রাস্তা মোড় সংযোগ সড়কের উড়ালসেতুতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার আরোহী পাঁচ মাসের শিশু নিহত হয়েছে। পিকআপটি বিপরীত দিক থেকে আসছিল। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হন বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ হান্নান মিয়া। দুজনের অবস্থা গুরুতর। নিহত পাঁচ মাসের শিশুর নাম শিহাব। শিহাবের মা শারমিন (২০), মামা আল আমিন (২৫), নানি মলি বেগম (৫০) ও সিএনজি অটোরিকশার চালক শাহাদাত হোসেন (৩২) আহত হন। শিশুটির বাবার নাম মোহাম্মদ রাসেল। উল্টো দিক থেকে আসা পিকআপটি জব্দ করা হলেও চালক পলাতক। এএসআই মোহাম্মদ হান্নান মিয়া জানান, ভোরে উড়ালসেতুর ওপর মহাখালী থেকে তেজগাঁওয়ের দিকে যাওয়ার ঢালে সাত রাস্তা বরাবর উল্টো দিক থেকে আসছিল পিকআপ ভ্যানটি। এ সময় বিপরীত দিক থেকে আস...
ইসলামিক গান ”আল্লাহু” দিয়ে স্বদেশ টিভির যাত্রা শুরু

ইসলামিক গান ”আল্লাহু” দিয়ে স্বদেশ টিভির যাত্রা শুরু

বিনোদন
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ স্বদেশ টিভির ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী কাজী নওরিনের ইসলামিক গান ‘আল্লাহু”। আজ এই ইসলামিক গানের মধ্য দিয়ে অফিসিয়াল ভাবে যাত্রা শুরু হলো স্বদেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল- www.youtube.com/swadeshtv প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন স্বদেশ মাল্টিমিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর, কন্ঠশিল্পী অন্তর রহমান, মডেল-অভিনেত্রী প্রিয়াংকা, কন্ঠশিল্পী সাদি, মডেল ফয়সাল দীপ, কৌতুক অভিনেতা জিতু শেখ, প্রযোজক ও অভিনেতা কিরন খান, সংগীত পরিচালক এসএম তুষার ও স্বদেশ পরিবারের প্রিন্স, রাজ, শেখ সাদি, রায়হান সহ সদস্যবৃন্দরা। কন্ঠশিল্পী নওরিন হঠাৎ অসুস্থ হবার কারনে উপস্থিত থাকতে পা রেননি। ইসলামিক গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কাজী নওরিন। ভিডিও পরিচালনা করেছেন কন্ঠশিল্পী নিজেই। এ প্রসঙ্গে গানটির প্রজেক্ট ডিরক্টের বলেন ‘আরজে সাইমুর বলেন- পবিত্র মাহে রমজানে আমরা অফিসিয়ালভাবে কাজ...
২২ মে থেকে  ট্রেনের আগামি টিকিট

২২ মে থেকে ট্রেনের আগামি টিকিট

বাংলাদেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। চলবে ২৬ মে পর্যন্ত। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য জানিয়েছেন। এবারে যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। কোনো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তিনি আরও বলেন, সরকার রেলের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ও যাত্রীসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তাই করবো। আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৬ মে পর্যন্ত। এবারই প্রথম পাঁচটি জায়গা থেকে ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, বনানী এবং ফুলবা...
‘ওবায়দুল কাদের’ বুধবার আসতে পারেন !!

‘ওবায়দুল কাদের’ বুধবার আসতে পারেন !!

রাজনীতি
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বুধবার দেশে ফিরতে পারেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের আজ রোববার বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন। আবু নাসের প্রথম আলোকে বলেন, বুধবার মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ বিমানের উড়োজাহাজে সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসাসেবার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার...
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের আরেকটি দিন শুরু হলো আজ

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের আরেকটি দিন শুরু হলো আজ

বিনোদন
রেকটি দিনের আলো তাঁকে ছুঁয়ে গেল। তিনি বেঁচে আছেন, পৃথিবীর বাতাসে নিশ্বাস ফেলছেন। ডাক দিলে জবাব দিচ্ছেন। হাসছেন, কাঁদছেন। চিকিৎসকেরা তাঁকে নিয়ে এখনো আশাবাদী। তবে এটাও বলেছেন, ‘বিপদ এখনো কেটে যায়নি। যেকোনো সময়, যেকোনো কিছু ঘটতে পারে।’ গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর যে সংবাদ ছড়িয়ে পড়েছিল, তা ডাহা মিথ্যা। এমন খবরে পরিবারের সদস্যরা বিরক্ত, হতাশ। এ নিয়ে ষষ্ঠবারের মতো তাঁর মৃত্যু নিয়ে মিথ্যা খবর প্রচারিত হলো। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর পুরান ঢাকায় গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এ টি এম শামসুজ্জামান। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে কথা হয় হাসপাতালের চিকিৎসক মতিউল ইসলাম এবং এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান সঙ্গে। আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩ নম্বর বিছানায় শুয়ে আছেন এ টি এম শামসুজ্জামান। এ...
অনলাইনে অবমুক্ত শর্টফিল্ম আয়না (ভিডিও)

অনলাইনে অবমুক্ত শর্টফিল্ম আয়না (ভিডিও)

বাংলাদেশ
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হলো নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আয়না। স্ম্যাক আজাদের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সুমাইয়া চৌধুরী কৃতিকা, রিমা খানম তিশা, নিশির সরেন, শাওন, রুবেল প্রমুখ। জয় আব্রাহামের চিত্রগ্রহণে শর্টফিল্মটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি খান জিতু। ফিল্ম্যানিয়াকের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত একটি শর্টফিল্ম সিরিজের অংশ। লায়নিক মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে এখন থেকে লাভ সিরিজ শিরোনামে ধারাবাহিকভাবে নতুন নতুন গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়া হবে। এর মধ্যেই আরো ৩ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে। শর্টফিল্মের ইউটিউব লিংক: https://youtu.be/uCq5kbspSco ...
নড়াইলে সবুজকণ্ঠ’ পত্রিকার উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন

নড়াইলে সবুজকণ্ঠ’ পত্রিকার উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন

Uncategorized
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (১১,মে) ২৭৪॥ নড়াইলে ‘সবুজকণ্ঠ’ সাহিত্য পত্রিকার উদ্বোধন করা হয়েছে। শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় বেলা ১১টার দিকে মনিকা একাডেমি কার্যালয়ে ‘সবুজকণ্ঠ’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব কবি আশামণি। মনিকা একাডেমির উপদেষ্টা চিত্রশিল্পী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিকা একাডেমি ও সবুজকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরহাদ খান, লোহাগড়ার কামনা শিশু সেন্টারের প্রধান শিক্ষক কবি কামনা ইসলাম, শিক্ষানুরাগী খন্দকার মনিরুল সাঈদ মানিক ও মিজানুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মনিকা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও আঞ্চলিক শিল্প ও সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোছাব্বির হোসেন মোরাদ, সাহিত্য সম্পাদক সৈয়দা তরিকা সুলতানা লতা, অ...
রমজানে শরীর ঠাণ্ডা রাখতে ফলের স্মুদি !!

রমজানে শরীর ঠাণ্ডা রাখতে ফলের স্মুদি !!

বাংলাদেশ, লাইফস্টাইল
প্রচণ্ড গরমে রোজা রাখতে হচ্ছে। এ কারণে শরীরে পানির ঘাটতি পূরণের দিকে নজর দিতে হবে। পানির ঘাটতি পূরণ করতে ইফতারে রাখতে পারেন ফলের স্মুদি। দেখে নিন কীভাবে এটা তৈরি করবেন- একটি কলা, আধা কাপ কমলার রস আর ৬টি স্ট্রবেরি, এক কাপ দই, পছন্দমতো বরফ কুচি। সবকিছু ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিন। প্রতিগ্লাস এই স্মুদি থেকে আমরা ৩০০ ক্যালোরি পেতে পারি। পেঁপে আমাদের শরীরের জন্য খুব ভালো। রমজানে শরীর ঠাণ্ডা রাখতে তেলে ভাজা খাবারের পরিবর্তে ফল খেলে আমরা সুস্থ থাকতে পারি। পেঁপে এক কাপ পিস করে কেটে নিন, এক কাপ দই, আপেল ১টি, পছন্দমতো বরফ কুঁচি। সবকিছু ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিন। প্রতিগ্লাস পেঁপের স্মুদি থেকেও আমরা ৩০০ ক্যালোরি পেতে পারি। কয়েকদিন পরই বাজারে আম পাওয়া যাবে। মজার এই ফল আমাদের সবারই পছন্দ। আর আমের স্মুদি তৈরি করাও খুব সহজ। একটি পাকা আম পিস করে কেটে নিন। এক...