Monday, May 11

Month: June 2019

বৃহস্পতিবার  অর্থবছরের বাজেট ঘোষণা

বৃহস্পতিবার অর্থবছরের বাজেট ঘোষণা

জাতীয়, বাংলাদেশ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ ও সংশোধিত বাজেটের চেয়ে ১৮ দশমিক ২২ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে। গতবছর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তিনি টানা ১০বার জাতীয় বাজেট পেশ করে স্বাধীন বাংলাদেশে রেকর্ড গড়েন। ভ্যাট আইন কার্যকর ও বেকারদের জন্য ঋণ তহবিল গঠনসহ বেশ কিছু নতুন বিষয় থাকতে পারে এবারের বাজেটে। ব্যাপক সংস্কারের প্রস্তাব করা হতে পারে ব্যাংকিংখাত, পুঁজিবাজার, সঞ্চয়পত্রসহ সামাজি...
কিডনি ভালো রাখতে যা খাবেন

কিডনি ভালো রাখতে যা খাবেন

লাইফস্টাইল
আমরা অনেক ধরনের খাবারই খেয়ে থাকি। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো কিডনি ভালো রাখতে সহায়তা করে। দেখে নিন সেরকম কয়েকটি খাবারের নাম- আপেল: বলা হয়ে থাকে, প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। নিয়মিত আপেল খাওয়ার অভ্যাস করলে তা কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রক্তে কোলেস্টেরল কমাতে, হৃদরোগ এবং ক্যানসার প্রতিরোধেও অনন্য ভূমিকা পালন করে এটি। ডিমের সাদা অংশ: আমরা অনেকেই মোটা হওয়ার ভয়ে ডিমকে খাদ্যতালিকা থেকে বাদ দেই। কিন্তু আপনি কি জানেন ডিমের সাদা অংশই হচ্ছে বিশুদ্ধ প্রোটিন যা আপনার কিডনির জন্য খুবই দরকারি। পেঁয়াজ: পেঁয়াজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ফ্লাভনয়েড যা রক্তনালীতে চর্বি জমা প্রতিহত করে। এর এন্টিঅক্সিডেন্ট কিডনিজনিত উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। রসুন: রসুনের গুণের কথা আমাদের সবারই জানা। এটি ক...
”বায়ুদূষণে” ক্ষতি ও তার প্রতিবার

”বায়ুদূষণে” ক্ষতি ও তার প্রতিবার

বাংলাদেশ, লাইফস্টাইল
ধূমপানের নেশা না করেও কিংবা বাড়তি লবন না খেয়েও শরীরে একই রকম ক্ষতি হতে পারে এবং তা শুধুমাত্র বায়ুদূষণের কারণে! বিভিন্ন গবেষণা থেকে পরিবেশ বিজ্ঞানীরা এমন প্রমাণ পেয়েছেন। পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক ও ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের এক তৃতীয়াংশ মানুষের অসুখের নেপথ্যে আছে বায়ুদূষণ। বাতাসে ভেসে থাকা ২.৫ মাইক্রন অথবা তার থেকেও ছোট পার্টিক্যুলেট ম্যাটার আমাদের শরীরের জন্যে সাংঘাতিক ক্ষতিকর। প্রথমত এরা রক্তস্রোতে মিশে গিয়ে রক্তবহনকারী ধমনীকে ক্রমশ সরু করে দেয়। ফলে রক্ত চলাচল বাধা পায়। এর ফল হার্টের অসুখ ও ব্রেন স্ট্রোক। ফুসফুসে জমে থাকা পিএম ক্যানসারের একটা বড় কারণ। নাইট্রোজেন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড শ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে ও শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অ্যাজমা অর্থাৎ হাঁপানির অন্যতম কারণ ওজোন গ্যাস। বিশেষ করে শহ...
তামাকের দাম বাড়াতে চিঠি সংসদীয় স্থায়ী কমিটির

তামাকের দাম বাড়াতে চিঠি সংসদীয় স্থায়ী কমিটির

বাংলাদেশ
আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির মাধ্যমে দাম বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে সাক্ষরকারীদের মধ্যে রয়েছেন—পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। চিঠিতে তামাক পণ্যের কর বাড়াতে সিগারেটের ক্ষেত্রে বিদ্যমান চারটি মূল্যস্তর (৩৫, ৪৮, ৭৫ এবং ১০৫ টাকা) বিলুপ্ত করে দুটি মূল্যস্তর (৫০ ও ১০৫ টাকা তদূর্ধ্ব) নির্ধারণের পাশাপাশি ৬৫ শতাংশ স...
“তুই বন্ধু মানুষ ভালানা” আসছে জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম

“তুই বন্ধু মানুষ ভালানা” আসছে জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম

বাংলাদেশ, বিনোদন
১৩ জুন বিকেল ৪টায় জেডএস এন্টারটেইনমেন্ট (ZS Entertainment) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে নতুন মিউজিক্যাল ফিল্ম “তুই বন্ধু মানুষ ভালানা। গানটির কথা, সুর,গল্প ও পরিচালনা করেছেন আজিজুল হক। গেয়েছেন কণ্ঠশিল্পী আকরাম খাঁন, সংগীত পরিচালনা করেছেন জেড.এইচ বাবু। গানে মডেল হিসেবে অভিনয় করেছেন সময়ের আলোচিত মডেল আনান,তৃষ্ণা ও সাকিব। ডি.ও.পি-সানি খাঁন এডিট এন্ড কালার করেছেন এস.এম তুষার। গানটির রূপকার আজিজুল হক বলেন- গানটি ব্যাপক সারা জাগবে ইনশাআল্লাহ। এই গানটি সবার বহু কষ্টের ফসল, হাজার বছর বেঁচে থাকবে. দর্শক ও শ্রোতাদের হৃদয়ে। গানটি চির ঋনী হয়ে থাকবে ধোবাউড়াবাসী ও জেডএস-এর সহযোগিতার কাছে।...
৪৭০ কোটি ডলার আয় গুগলের সংবাদ প্রচার থেকে !

৪৭০ কোটি ডলার আয় গুগলের সংবাদ প্রচার থেকে !

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
২০১৮ সালে সার্চ ও নিউজ থেকে গুগল ৪৭০ কোটি ডলার আয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ মিডিয়া অ্যালায়েন্সের এক সমীক্ষায় এই তথ্য জানা গেছে। পরিসংখ্যানটা চমকে ওঠার মতোই। ‘অ্যাভেঞ্জার’ সিরিজের সর্বশেষ দুটি চলচ্চিত্রের টিকিট বিক্রি থেকেও এই পরিমাণ টাকা ওঠেনি। এমনকি পেশাদার ক্রীড়া দলের মূল্যের চেয়েও এটি বেশি। কিন্তু এই সংবাদ তৈরিতে গুগলের ভূমিকা নেই। সে জন্য নিউজ মিডিয়া অ্যালায়েন্সের প্রধান নির্বাহী ডেভিড চ্যাভার্ন মনে করেন, যে সাংবাদিকেরা এই সংবাদ আধেয় তৈরি করছেন, তাঁরাও এই আয়ের ভাগীদার। গত বছর মার্কিন সংবাদশিল্প ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় করেছে ৫১০ কোটি ডলার। অন্যদিকে নিউজ মিডিয়ার এই হিসাব অনেক কম করেই ধরা হয়েছে। বিশেষ করে ব্যবহারকারীরা গুগলে প্রদর্শিত সংবাদ প্রতিবেদনে ক্লিক করলে কোম্পানিটি যে পরিমাণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়, সমীক্ষায় তা হিসাব করা হয়নি। সেটি হিসাবের মধ্যে আনলে হয়তো দেখা ...
একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

বাংলাদেশ, বিনোদন
বর্তমান সময়ে চলচ্চিত্রে আলোচিত নাম সিয়াম আহমেদ। চলচ্চিত্রে নাম লিখে পরপর তিনটি ছবিতেই দর্শকপ্রশংসা পেয়েছেন। এখন ‘শান’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়েছে ছবিটির। ১ জুলাই থেকে ‘বিশ্বসুন্দরী’ নামে আরেকটি ছবির কাজ শুরু হবে তাঁর। চলচ্চিত্রের খবরের পাশাপাশি বিয়ের পর প্রথম ঈদ কেমন কাটল, এসব বিষয়ে কথা বলেছেন সিয়াম। শান’ ছবির শুটিং কেমন হচ্ছে? পরিকল্পনামতোই কাজ হচ্ছে। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়। মধ্যে ঈদের বিরতি দিয়ে ৮ জুন থেকে আবার শুটিং শুরু হয়েছে। এখন নারায়ণগঞ্জের লোকেশনে শুটিং চলছে। এই ধাপে ৩০ জুন পর্যন্ত শুটিং হবে। আপাতত ছবির ড্রামার অংশের কাজ হচ্ছে। অ্যাকশন অংশের কাজ এখনো শুরু হয়নি। ছবিতে আমার বিপরীতে আছেন পূজা চেরি। ছবিতে কী ধরনের চরিত্র আপনার? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ছবির অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ নিয়েছেন? মার্শাল...
ব্যাংক থেকে এত টাকা গেল কোথায় ??

ব্যাংক থেকে এত টাকা গেল কোথায় ??

Uncategorized, বাংলাদেশ
একদিকে বিশাল অঙ্কের বাজেট, অন্যদিকে টাকাশূন্য ভল্ট। একদিকে ব্যয়ের ব্যাপক আয়োজন, অন্যদিকে টাকার জন্য হাহাকার। এ রকম এক বিপরীত অবস্থার মধ্য দিয়েই নতুন অর্থবছরের জন্য নতুন বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে, অথচ প্রাণ নেই ব্যাংক খাতে। বিনিয়োগের জন্য নেওয়া শিল্পঋণ যেখানে পুরোটাই ব্যাংক খাতনির্ভর, সেখানেই চলছে তীব্র অর্থসংকট। সবার মনেই প্রশ্ন, তাহলে ব্যাংকের এত টাকা গেল কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, ঋণের টাকা ফেরত আসছে না ব্যাংক খাতে, খেলাপি ঋণ কেবল বাড়ছেই। পাচার হয়ে যাচ্ছে দেশের টাকা। এতে আস্থার অভাবে নতুন আমানত আসছে না এখানে। সব মিলিয়ে ব্যাংক খাত এখন মহাবিপদে। বাংলাদেশ অটোরি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতির চেয়ারম্যান মানোয়ার হোসেনেরও একই প্রশ্ন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার অবাক লাগে, আসলে টাকা যাচ্ছে কোথায়। সরকারের এটা খুঁজে দেখা উচিত। কালোটা...
তাহসানের সঙ্গে যোগাযোগ হয় মিথিলার

তাহসানের সঙ্গে যোগাযোগ হয় মিথিলার

বাংলাদেশ, বিনোদন
অনেক দিন পর নতুন গান গেয়েছেন অর্ণব। গানটির শিরোনাম ‘কী হলে কী হতো’। লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ৪ জুন গানটির ভিডিওচিত্র প্রকাশ করা হয়। তাতে অভিনয় করেছেন অর্ণব, মিথিলা, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটির ভিডিওচিত্র পরিচালনা করেছেন একলব্য চৌধুরী। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তা দেখা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৬৪ বার। আজ সকালে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে মিথিলার সঙ্গে। এবার ঈদে আপনাকে কোনো নাটকে দেখা যায়নি। ঠিকই বলেছেন। ঈদের আগে দুবার অফিসের কাজে আফ্রিকায় যেতে হয়েছে। তাই ঈদের জন্য কোনো কাজ করতে পারিনি। তবে ঈদের আগের দিন অর্ণবের নতুন গানের ভিডিওচিত্র এসেছে। তাতে আপনি অভিনয় করেছেন। দারুণ একটা কাজ হয়েছে। অর্ণব ভাই অনেক দিন পর গান গেয়েছেন। তাই আমি আর তাঁর বন্ধুরা চেয়েছি, তাঁর এই কাজটা যেন অন্য ...
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান সফরে যাচ্ছেন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক
পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে কাল বুধবার ইরান সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘ ৪১ বছর পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করবেন। জাপানের সংবাদমাধ্যমের ইঙ্গিত, ইরান সফরের মধ্য দিয়ে আবে আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবেন। আর এই সূত্র ধরেই হয়তো বিশ্বের জটিল সব রাজনৈতিক বিতর্কে গ্রহণযোগ্য এক মধ্যস্থতাকারী হিসেবে জাপানের আবির্ভাব ঘটবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফর করেন। এ সময় আবে তাঁর তেহরান সফরের পরিকল্পনার কথা বন্ধু ট্রাম্পকে অবগত করেছিলেন। ট্রাম্পের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় জাপানি পক্ষ সম্ভবত ধরে নিয়েছে, ওয়াশিংটন হয়তো আবের সফরকে স্বাগত জানাচ্ছে। মূলত, তখন থেকেই জাপানের প্রধানমন্ত্রীর ইরান সফর নিয়ে নানা রকম কানাঘুষা জাপানি সংবাদমাধ্যমে শুরু হয়; যদিও জাপান সরক...