সন্তানদের প্রযুক্তি থেকে দূরে রাখলেন প্রযুক্তি গুরুরাই
নতুন প্রযুক্তি গ্রহণ আমাদের কাছে স্মার্টনেস হয়ে দাঁড়িয়েছে। এটা এক ধরনের বিলাসিতাও। কোনও প্রয়োজন ছাড়াই নতুন কোনও প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে আমরা তা নিয়ে নেয়ার চেষ্টা করি। অন্যথায় মনে করি, আমাদের সন্তান কিংবা আমরা পিছিয়ে যাচ্ছি।
কিন্তু আপনি জেনে অবাক হবেন, যারা বিশ্বের প্রযুক্তিজগত নিয়ন্ত্রণ করছে তারাও সন্তানদের প্রযুক্তি থেকে দূরে রাখেন। সামর্থ্য কিংবা সুযোগ থাকার পরও বিশ্বের শীর্ষ এসব পরিবারের সন্তানদের কেন প্রযুক্তি থেকে দূরে রাখা হয়?
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কোনও প্রযুক্তি ব্যক্তিত্ব তার সন্তানকে এই ক্ষেত্র থেকে দূরে রাখার বিষয়টি প্রথম নজরে আসে ২০১১ সালে। তখন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস আইপ্যাডের সবশেষ ভার্সনটি তার সন্তানকে ব্যবহার করতে দেননি। অথচ ওই আইপ্যাড সন্তানকে কিনে দেয়ার জন্য বিশ্বের অনেক বাবা-মা পাগল হয়েছিলেন।
সন্তানকে আইপ্যাড না দেয়া ...









