ইতালি আওয়ামী লীগের শোক দিবস পালিত!
ইতালি প্রতিনিধি ||
ইতালিতে আওয়ামী লীগের নেতাদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হলরুমে এ শোকসভা করা হয়। শোকের মাস আগস্ট উপলক্ষে দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সহসভাপতি আলি আহাম্মদ ঢালী, নজরুল ইসলাম মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, দীন মোহাম্মদ দিনু, সদস্য শেখ ইসহাক, রোম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনকি সম্পাদক জি আর মানিক, রোমা নর্দ আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, মাসুদ খান, মো. শফীক, মো. ইব্রাহিম, সামাজিক ব্যক্তিত্ব আল আমিন ভুঁইয়া, সাবেক ছাত্রনেতা নুরুল কবীর, আরিফ হোসেন, মোস্তাক আহমেদ, সুমন মুজিবুর, জাহাঙ্গীর কাজী প্রমুখ।
এছাড়া উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সুকুমার বর্মন, মতিন বেপারী, বাপ্পি দাস, বিমল দাস, আজম মৃধা...









