Friday, August 7

Month: May 2020

লকডাউনে গোপনে বিয়ে, খরচের টাকা দিয়ে অসহায়দের পাশে ইউটিউবার মাহসান স্বপ্ন

লকডাউনে গোপনে বিয়ে, খরচের টাকা দিয়ে অসহায়দের পাশে ইউটিউবার মাহসান স্বপ্ন

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ, বিনোদন, স্বাস্থ্য
বিনোদন ডেস্ক, স্বদেশকন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: সারা বিশ্ব আজ থমকে গেছে মহামারি করোনার ভয়ংকর থাবায়, বিশ্ব আজ স্থবির, লকডাউন! ৮ মার্চ থেকে বাংলাদেশেও ভাইরাসটির প্রাদুর্ভাব লক্ষ করা যায়। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ৫মে পযন্ত ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে যারা রিক্সা, ভ্যান চালাক ও দিন মজুরদের আয় একদম শূন্যে নেমে এসেছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আর এই লকডাউনে গ...
লকডাউনে ঘরবন্দি পড়শীর নতুন গান

লকডাউনে ঘরবন্দি পড়শীর নতুন গান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
লকডাউনে সবার মতো ঘরবন্দি জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। তবে থেমে নেই বলে জানান তিনি। এই অবসরে তৈরি করছেন নতুন গান। এরইমধ্যে চারটি গানের কাজ শেষ করেছেন। পড়শী বলেন, এটা বলা যায় লকডাউনে আমার ব্যক্তিগত অ্যালবাম। লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। এরমধ্যে গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব। তবে এগুলো অ্যালবাম হিসেবে নয়, সিঙ্গেল আকারে মুক্তি দেবো। এদিকে, গানচিলের ব্যানারে দুটি গান তৈরি আছে এই শিল্পীর। সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরও একটি। যার ভিডিওটি বাকি।দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই গানগুলো ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। ...
রোজায় সুস্থ থাকতে যা করবেন

রোজায় সুস্থ থাকতে যা করবেন

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
রমজান মাসে রোজাদারদের দিনের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়। এসময় কিছু নিয়ম মেনে চললে আপনার শরীর থাকবে চাঙা। সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। তাছাড়া বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবাই বাঁচতে সতর্কতা অবলম্বন করছে।এমন অস্বাভাবিক পরিস্থিতিতে শরীরকে ভালো রাখতে চান সবাই।তাই জেনে নিন রোজায় সুস্থ থাকতে কী করবেন-ইফতারের পর পানি সঙ্গে রাখুনসুস্থ থাকার জন্য শরীরের আর্দ্রতা ধরে রাখা খুবই জরুরি। এজন্য ইফতারের পর যথেষ্ট পরিমাণ পানি পান করুন। সহজে পানি পান করতে একটি বোতলে পানি ভরে রাখতে পারেন এবং কিছুক্ষণ পরপর তা পান করতে পারেন।অতিরিক্ত খাবেন নাঅনেকে হয়তো ভাবতে পারেন সারাদিন না খেয়ে থাকার বিষয়টা একইসঙ্গে পুষিয়ে নিতে হবে। আর এ কারণে তারা রাতের বেলায় অতিরিক্ত খাবার খান। কিন্তু কাজটি ভুল। একবারে অতিরিক্ত না খেয়ে একটু পর পর পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করুন।স্বাস্থ্যকর খাবার খানরমজানে ইফ...
রমজানে সেহরিতে যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত

রমজানে সেহরিতে যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত

ইসলাম, এক্সক্লুসিভ
সেহরির খাবার মুখরোচক, সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত হওয়া প্রয়োজন। বেশি তেল, ঝাল, চর্বি জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খাবেন। অনেকেই মনে করেন, যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সেহেরির সময় প্রয়োজনের অতিরিক্ত বেশি খাবার খেতে হবে। তা মোটেই ঠিক নয়, কারণ চার পাঁচ ঘণ্টা পার হলেই খাদ্যগুলো পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো বরং মাত্রাতিরিক্ত খেলে ক্ষতির আশঙ্কাই বেশি।রোজায় দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এবং পানি শূন্যতার কারণে শরীরে নানা জটিলতা দেখা দেয়। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করবেন। অনেকে পানির পরিবর্তে লেমন অথবা রোজ ওয়াটার, শরবত, ভিটামিন ওয়াটারসহ নানা ধরনের প্রক্রিয়াজাত পানীয় পান করেন। এ ব্যাপারে পুষ্টি...
হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসক-নার্সসহ ৪২ জন করোনা আক্রান্ত

হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসক-নার্সসহ ৪২ জন করোনা আক্রান্ত

এক্সক্লুসিভ, জাতীয়, স্বাস্থ্য
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ৪২ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। ইতোমধ্যে এই হাসপাতালে থাকা দেশের সবচাইতে বড় ভাসকুলার সার্জারি ইউনিটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ওটি স্টাফের মধ্যেও কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।শনিবার (২ মে) এ তথ্য জানান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম। এর আগে গত ২৮ এপ্রিল এই হাসপাতালের আটজন চিকিৎসক ও ১৬ জন নার্সসহ ৩০ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছিল।ডা. সিয়াম জানান, ‘এখন পর্যন্ত আমাদের চিকিৎসক, নার্সসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে ১০-১২ জন চিকিৎসক আছেন। হাসপাতালের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। রোস্টার করে ডিউটি চালিয়ে যেতে হচ্ছে। কারণ সারাদেশের হৃদরোগের সমস্যাজনিত রোগীরা এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসেন। অনেকেই এখন ভর্তি আছেন। তাই আমাদের হাল ছেড়ে দেওয়া সম্ভব না।’...
করোনায় আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২

করোনায় আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৫ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৮২৭টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৫৫২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের আরো ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হয়ে...
এবার সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ঢাকা দক্ষিন যুবলীগ নেতা বাবু

এবার সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ঢাকা দক্ষিন যুবলীগ নেতা বাবু

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
পুরান ঢাকার অসহায়, হতদরিদ্র ছিন্নমূল চারশত পথচারীকে মধ্যরাতে সেহরির খাবার দিল ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। আজ শনিবার মধ্যরাতেঢাকা মহানগর দক্ষিন যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু পুরান ঢাকার সুত্রাপুর, ধুপখোলা, দয়াগঞ্জ, ধোলাইখাল, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেব বাজার, নয়া বাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, লক্ষীবাজার, লালকুঠি, শ্যামবাজারসহ বেশ কিছু এলাকায় এই রান্না করা সেহরির খাবার সরবরাহ করে। গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ঢাকা শহরে এই রমজানে প্রচুর মানুষ আছে যাদের ঘরবাড়ি নেই, খাওয়ার সুব্যবস্থা নেই। অথচ কষ্ট করে হলেও তারা রোজা রাখে। করোনা মহামারিতে এবার বরাবরের মত হোটেল কিংবা খাওয়ার দোকান গুলো বন্ধ,তাই রাস্তার পাশের খাবার সুবিধা না পাওয়া সেইসব ছিন্নমূল অসংখ্য মানুষদের মাঝে এবার সেহরি বিতরণ করছি। পুরো রমযান মাস এ...
জর্ডানে বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে, বাংলাদেশি আক্রান্তের সংখ্যা শূণ্য

জর্ডানে বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে, বাংলাদেশি আক্রান্তের সংখ্যা শূণ্য

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
দেড় মাসেরও কম সময়ে এক্সট্রিম বা চরম মাত্রার লকডাউনে বৈশ্বিক মহামারি করোনা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ঊষর মরুভূমিময় জর্ডান। করোনা ঠেকাতে দেশটিতে ১৭ই মার্চ জরুরি অবস্থা এবং পরবর্তীতে জারি করা হয় কারফিউ। এতে বহু মানুষ অর্থ কষ্টে, বিশেষত: শ্রমজীবিরা কর্মহীন হওয়ায় খাদ্য সংকটে পড়ে যায়। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারেরর তরফে জরুরি ভিত্তিতে ব্রেড এবং বেবিফুড বিতরণ করা হয়। সবার জন্য সুপেয় পানির সংস্থানও নিশ্চিত করা হয়। সরকারের কঠোর পদক্ষেপে জনগণের কষ্ট হলেও আজ গোটা দেশ আপাতত কোভিড-১৯ মুক্ত! ২৭ শে এপ্রিল পর্যন্ত সংখ্যার বিচারে নুন্যতম ছিল সংক্রমণ। ২৮ শে এপ্রিল একেবারে জিরোতে এসেছিল, অর্থাৎ এই দিনে জর্ডানে নতুন করে কারও শরীরে করোনার সংক্রমণের ঘটনা ঘটেনি বা কেউ শনাক্ত হয়নি। তবে পরবর্তী ৩ দিনে আরও ৮ জনের করোনা ধরা পড়েছে। আম্মানে থাকা বাংলাদেশ মিশন জানিয়েছে, দেশটিতে বৈধ-অবৈধ মিলে প্রায় সোয়া ...
২৪ ঘণ্টায় ৫৭১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২

২৪ ঘণ্টায় ৫৭১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩১ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।  আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৭৩টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৫৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে। ডা. নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের আরো ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন।...