Monday, May 11

Month: June 2020

গরমে যেমন পোশাক পরবেন

গরমে যেমন পোশাক পরবেন

বিনোদন, লাইফস্টাইল
মাঝে মাঝে বৃষ্টির দেখা মিললেও গরমের প্রকট যেন কমছেই না। এই গরমে ঘরে থাকাই দুঃষ্কর, তার মাঝে যদি কলেজ, ইউনিভার্সটি বা অফিসে যেতে হয়, তবে পোষাক নির্বাচনে বেশ গুরুত্বপূর্ন্য হয়ে পড়ে। তাই আপনাদের জন্য আজকে লেখে, গরমে কেমন পোষাক নির্বাচন করবেন। হালকা কাপড়ের পোশাক: গরমে মোটা কাপড় এড়িয়ে চলা উচিত্‍। কারন মোটা কাপড় মোটেই আরামদায়ক নয়।। গরমে শাড়িবরং তা আপনাকে রাখবে অস্বস্থিতে। অন্যদিকে হালকা কাপড় বেশ আরামদায়ক। শরীরে বাতাস ঢুকতে সাহায্য করবে। আপনার চলাফেরাকে করবে স্বাচ্ছন্দ্যময়। আপনার কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। গরমে ঘুরে বেড়াতে বা দৈনন্দিন কাজে ভারি বা লম্বা চওড়া সালোয়ার-কামিজের চেয়ে অনেকের কাছে ওয়েস্টার্ন পোশাক স্বাচ্ছন্দ্যের। ওয়েস্টার্ন পোশাকে যেমন স্বস্তিদায়ক, তেমনি ফ্যাশনটাও ঠিক থাকে। ওয়েস্টার্ন মানেই যে দৃষ্টিকটু কিছু তা কিন্তু নয়। কারণ এখন আমাদের দেশে ওয়েস্টার্ন প্যাটার্নের...
বর্ষায় সর্দি-কাশি নিমিষেই দূর করবে তুলসী

বর্ষায় সর্দি-কাশি নিমিষেই দূর করবে তুলসী

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
সময় এখন বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই সর্দি কাশির সম্ভাবনা। আর এখন সর্দি-কাশি বা হালকা জ্বর মাথায় চেপে বসে নানা চিন্তা। কারণ করোনাভাইরাসের আতঙ্ক বেশ। তবে ঋতু পরিবর্তনের সাধারণ অসুখকে রোধ করা যায় কিছু ঘরোয়া উপায়ে। আর সর্দি কাশির মতো অসুখকে দূর করতে অব্যর্থ ওষুধ তুলসী পাতা। জেনে নিন কোন পদ্ধতিতে তুলসী পাতা ব্যবহার করলে মুক্তি মিলবে- সর্দি মানেই গলা খুশখুশ। ৩ থেকে ৪টা তুলসী পাতা চিনি ও গোলমরিচের সঙ্গে করে মুখে রাখুন। উধাও হবে অস্বস্তি। কানে ব্যথার জন্য উপকারী তুলসী পাতা। তুলসীর রস নির্মূল করে কান ব্যথা। তুলসীর রসের সঙ্গে তিল তেল মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ঠাণ্ডা করে কানে দিতে পারেন। তুলসীর রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে কমতে পারে জ্বর। জ্বর কমানোর ওষুধের সঙ্গে সঙ্গে এই মিশ্রণ শরীরে এনার্জিও দেয়। ********************* আর পড়ুন ******************** ঘরে বসেই করোনা দমন করতে ড. বিজন শীলের ৬...
এবার ওয়েব সিরিজ নিয়ে গ্রামীণফোন ও রবি’র কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়

এবার ওয়েব সিরিজ নিয়ে গ্রামীণফোন ও রবি’র কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট ওয়েবে আপলোড ও প্রচার করায় দুই মোবাইল ফোন কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (২৪ জুন) তথ্য অধিদফতর থেকে পৃথকভাবে এই দুই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়ে এই ব্যাখ্যা চাওয়া হয়। চিঠিতে বলা হয়- ‘আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কন্টেন্ট ওয়েবে আপলোড করে প্রচার করা হয়েছে বলে জানা গেছে, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সম্পর্কে দেশের গণমাধ্যম অত্যন্ত নেতিবাচকভাবে প্রচার করেছে এবং সমাজে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিডিও কন্টেন্ট আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েবে আপলোড এবং প্রচার করার জন্য আপনার প্রতিষ্ঠান সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত কিনা এবং থাকলে তা সরকারের...
পারিবারিক গল্পের ছোট নাটকে সম্ভাবনাময়ী মডেল সুমনা আফরিন

পারিবারিক গল্পের ছোট নাটকে সম্ভাবনাময়ী মডেল সুমনা আফরিন

বিনোদন
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: পারিবারিক গল্পের ছোট নাটকে অভিনয় করেছে সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী সুমনা আফরিন। সুমনা আফরিন এর আগেও আরো ৩টি শর্টফিল্ম-এ কাজ করেছে। কয়েকটি ফ্যাশন হাউজের ফটোশুটের কাজ করেছে কাজ করেছে পত্রিকার লাইফ স্টাইল ফিচারে। গত বছরের শেষের দিকে মিডিয়াতে কাজ শুরু করে এই নতুন ও সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী সুমনা আফরিন। আজই সুমনা অভিনীত নতুন স্বল্প দৈঘ্য নাটক ইউটিউবে প্রকাশিত হয়েছে। রাজধানীর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অর্নাস ২য় বর্ষে পড়াশুনা করছেনে। ছোট বেলা থেকেই তার শখ ছিল পড়াশুনার পাশাপাশি কিছু করা। ছোট গল্পটি লিখেছেন শফিক মুক্তা। স্ক্রিপ্ট ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। নজর ছোট নাটকে অভিনয় করেছে জেআর চৌধুরী, সুমনা আফরিন, স্বপন আহমেদ ও কামাল হোসেন। ছোট নাটকটি শর্টেজ টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সুমনা আফরিনের স্বপ্ন মিডিয়াতে ভাল ভাল কাজ দর্শকদ...
বাংলাদেশ, রাজনীতি
শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবরই সাহিত্যের ভাষায় কথা বলেন। ছাত্র জমানা থেকেই বাংলা সাহিত্যের উপর তার ঝোঁক রয়েছে। সাহিত্যের পরিমণ্ডলে থেকেই তিনি রাজনীতির ভাষা খুঁজেন। করোনাকালে এই চর্চা আরো বেশি দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই মিডিয়ার সামনে তিনি হাজির হন। নানা চমকপ্রদ তথ্য হাজির করেন। করোনা জয়ে জনগণকে সতর্ক করেন। যেহেতু সভা সমাবেশ বন্ধ তখন ভার্চুয়ালই একমাত্র পথ। শব্দের বাহাদুরিতে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা, মন্দ লাগেনা। করোনার যৌবনকালে একদিনে ১৯ টি ছবি পোস্ট করে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন। আর বিরোধী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ে কি করছেন? হঠাৎ হঠাৎ তিনি ভার্চুয়াল মিডিয়ায় হাজির হচ্ছেন। তাও লক্ষ্যহীন। তার দল কি চায় তা বোধকরি তিনি জানেনই না। তার অগোছালো, লক্ষ্যহীন কথাবার্তা শুনলে যে কেউ এটা বুঝতে পারবেন। এজন্য রাজনীতির পণ্ডিত হওয়ার দরকার নেই। প্রায় ১৪ বছর ...
ঢাকা ০৫ আসনের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছি- রাকিব ভূইয়া

ঢাকা ০৫ আসনের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছি- রাকিব ভূইয়া

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৫ (ডেমরা-যাত্রবাড়ী ও আংশিক কদমতলী) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। তার মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও ঢাকা০৫ (সংসদীয়-১৭৮) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দোঁড়ঝাপ করছেন প্রায় ডজন খানেক নেতা।ডেমরা যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী নিয়ে ঢাকা-০৫ আসনটি। ঢাকা-০৫ এর ইউনিয়ন রয়েছে মাতুয়াইল,ডেমরা,সারুলিয়া ও দনিয়া ইউনিয়ন এবং মোট ১৪ টি ওয়ার্ড। নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসাবে অনেক সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব রয়েছে। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিকভাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-মাতুয়াইল হাজী আঃলতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ আবদুল রাকিব ভুইয়া( ভুইঁয়া বাবু) । এরই মধ্যে আলোচনায় আছেন ম...
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩৪৬২

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩৪৬২

বাংলাদেশ
দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৬২ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৬৬০ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮২ জনে। এদিকে আরও দুই হাজার ৩১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৯ হাজার ৬৬৬ জন সুস্থ হলেন। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪৩৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৬০ হাজার ৪৪৪টি। তিনি বলেন, শনাক্ত বিবেচনায় সুস্থত...
অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের নতুন সূচি

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের নতুন সূচি

অর্থনীতি, বাংলাদেশ
ভারতে বসতে চলা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে এই আসর। চলতি বছর নভেম্বরে বসার কথা ছিল অনূর্ধ্ব-১৭ নারীদের এই বিশ্ব আসর। যদিও করোনাভাইরাসের প্রভাবে টুর্নামেন্ট স্থগিত করা হয়। মঙ্গলবার নতুন সূচি প্রকাশ করে ফিফা। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি ভারতীয় নারী দল উদ্বোধনী ম্যাচ খেলবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের পাঁচটি শহরে বসবে। আমদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা ও নভি মুম্বাই ভেন্যুগুলোতে ১৬ দলের ৩২টি ম্যাচ হবে। ৭ মার্চ টুর্নামেন্টের ফাইনাল বসবে নবি মুম্বাইয়ে। একই মাঠে একটি সেমিফাইনালও হবে। অন্য সেমি বসবে ভুবনেশ্বরে বলে জানানো হয়েছে। সেমিফাইনাল ম্যাচ দু’টি হবে ৩ মার্চ। ********* read more news ***************** শ্রমিকদের...
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪১২ ও মৃত্যু ৪৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৪১২ ও মৃত্যু ৪৩

জাতীয়, বাংলাদেশ
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, দেশের ৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৮০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন। এদিকে বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন ...
দেশের উন্নয়ন ও লড়াই সংগ্রামের আওয়ামী লীগের একাত্তর বছর

দেশের উন্নয়ন ও লড়াই সংগ্রামের আওয়ামী লীগের একাত্তর বছর

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য গঠিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। পুরান ঢাকার বিখ্যাত রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন এ দলটির জন্মলাভের মধ্য দিয়েই রোপিত হয়েছিল বাঙালীর হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের বীজ। বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-স্বাধীনতা এই তিনটি শব্দ অমলিন, অবিনশ্বর, অবিনাশী। ইতিহাসে এই তিনটি শব্দ একই সূত্রে গাঁথা। গৌরব ও ইতিহাসের নানা বাঁক পেরিয়ে আজ ৭২ বছরে পা দিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী আর বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে কখনও বিরোধী দলে, কখনও সরকারে থেকে দেশ গঠনে অনন্য অবদান রেখে চলেছে মাটি ও মানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ভাষা আন্দোলন, গণআন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পাতার পরতে পরতে একটিই নাম আওয়ামী লীগ। সব পর্যায়ে বঙ্গবন্ধুর আওয়াম...