পানি বন্দী অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ খাদ্য উপহার বিতরণ করল যুবলীগ
পানি বন্দী অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ খাদ্য উপহার বিতরণ করেন যুবলীগ।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের উদ্যোগে করোনা মহামারীতে পাঁচ হাজার সাধারন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ খাদ্য উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
একই দিনে মতলব উত্তর উপজেলার সাতটি স্থানে যুবলীগ সাধারন সম্পাদক খান পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প চাঁদপুর , মতলব -উত্তরের দ‚র্গাপুর মজুমদার কান্দী গুচ্ছ গ্রাম আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা খান পরিবারের জেষ্ঠ সদস্য মো: মোজাম্মেল হক খান টগর । মতলব উত্তর উপজেলার ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল , মোকারম হোসেন খান ওপেল , চাঁদপুর জেলা যুবলীগ এর যুগ্ন আহবায়ক মাহফুজু...








