কক্সবাজারে দ্বীপ টিভির প্রতিনিধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
দ্বীপ টিভির " আলোচনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস সভাপতি, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আবুল হোসেন মজুমদার বলেছেন, সত্য সংবাদ পরিবেশ ও মানুষের উপকারের চেয়ে বড় ইবাদত আর নেই।
এতে করে সমাজ ও দেশের উন্নয়নের পাশাপাশি নিজের এবং পরিবারের উন্নতি ও সম্ভব।
একই সাথে দেশপ্রেমিক গণমাধ্যম ও সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের অতন্দ্র প্রহরী।
শনিবার ১৬ জানুয়ারি কক্সবাজার শহরের হোটেল আল আমিন দ্বীপ টিভির অফিসে আয়োজিত এক আলাচনা ও মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দ্বীপ টিভির চেয়ারম্যান মোঃ আবদুস সামাদ রুবেল, বিশেষ অতিথি ছিলেন রেডিও স্বদেশ ও স্বদেশ টিভির চেয়ারম্যান, স্বদেশ কন্ঠ স...









