বিশ্ব রঙের ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে তারার মেলা
গুটি গুটি পায়ে এক-দুই-তিন করে গুনে গুনে ২৬ বছর পেরিয়ে ২৭ বছরের টগবগে তারুণ্যে আমাদের সবার পছন্দের দেশীয় ফ্যাশন হাউস রঙ। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশের বাঙালি ফ্যাশনপ্রেমীদের কাছে দেশীয় পোশাক পৌঁছে দিচ্ছে নতুন নাম বিশ্ব রঙ-এ।
বাংলাদেশে ফ্যাশন সচেতনতা তৈরি এবং দেশীয় পোশাককে আমাদের কাছে তুলে আনার পেছনে যে কয়টি হাউসের অবদান বেশি তার মধ্যে অন্যতম আমার প্রিয় ফ্যাশন হাউস বিশ্ব রঙ।
২০২১ এর প্রথম দিনের তারকা ঝলমলে সন্ধ্যায় রঙের শোরুমে আয়োজন করা হয় ২৬ বছর পূর্তি অনুষ্ঠান।
এ আয়োজনে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন‘বিশ্ব রঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা, অভিনেত্রী জয়া আহসান, সাদিয়া ইসলাম মৌ,অভিনেতা ফেরদৌস ও বিদ্যা সিনহা মীম। .
প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় শুরু থেকে বিভিন্ন দিবস ও উৎসবে হাউসটির তৈরি পোশাকের ছবি।
মঞ্চে হাঁটেন এ সময়ের জনপ্রিয় মডেল ও র্যাম্প মডেলরা।
‘বিশ্ব রঙ’-এর...

