Friday, August 7

Month: January 2022

১৩ রানের ব্যবধানে ৩ উইকেট নেই ভারতের

১৩ রানের ব্যবধানে ৩ উইকেট নেই ভারতের

খেলা
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই সেঞ্চুরিয়ন টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে ভারত। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। ওপেনিংয়ে অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মায়াঙ্ক আগারওয়াল। এরপর মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে আউট হন মায়াঙ্ক। সেঞ্চুরিয়ন টেস্টে ০ ও ১৬ রানে আউট হওয়া চেতেশ্বর পুজারা ফেরেন মাত্র ৩ রান করে। গোল্ডেন ডাক মারেন আজিঙ্কা রাহানে। ...
তুষারপাতের কাছে হার মানল দাবানল

তুষারপাতের কাছে হার মানল দাবানল

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কলোরাডোর ভয়াবহ দাবানল পরাজিত হয়েছে তুষারপাতের কাছে। আগুন নিভে যাওয়ায় সেখানকার বোল্ডার কাউন্টির বাসিন্দারা তাদের ঘরে ফিরে আসতে শুরু করেছেন। একইসঙ্গে তুষারপাত শুরু হওয়ায় দাবানলে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (৩১ ডিসেম্বর) মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ছয় হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। এ সময় দাবানলের আগুনে পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি। স্থানীয় এক বাসিন্দা জানান, দাবানলের কারণে বেশ কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তবে এতে কারো প্রাণহানি ঘটেনি। বিষয়টি ‘ক্রিসমাস মিরাকল’ হিসেবে উল্লেখ করেন তিনি। বাতাসের কারণে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করলে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। সরিয়ে নেওয়া হয় অনেককে। গত বছর কলোরাডো রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এ...
নোবেলের গানকে ‘উপহার’ বললেন পরীমনি

নোবেলের গানকে ‘উপহার’ বললেন পরীমনি

বিনোদন
গেল বছরটা কারাভোগ ও আদালতে হাজিরা দিয়েই কেটেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির। নতুন বছরেও সেই রেশ টানতে হচ্ছে তাকে। রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় রোববার আদালতে হাজিরা দিয়েছেন তিনি। তবে এরইমধ্যে সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন। রোববার আদালতে হাজিরা দিয়েই রাতে বনানীর এক রেস্তোরাঁয় নিজের মুক্তির অপেক্ষায় থাকা ‘মুখোশ’ সিনেমার টাইটেল গানের মুক্তির আয়োজনে যোগ দেন। এদিন সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের কণ্ঠে গাওয়া গানটিকে দর্শক, ভক্ত ও সংবাদকর্মীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে ঘোষণা দেন পরীমনি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পরীমনি বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে উপহার দেওয়া সম্ভব না। কিন্তু প্রিয় মানুষদের সঙ্গে উপহার দেওয়া-নেওয়ার প্রত্যাশা সবারই থাকে। আমার ভক্ত, দর্শক ও আপনারা যারা আছেন তাদের জন্য এই গানটা বা কাজটা আমার পক্ষ থেকে উপহ...
মাখন রুটি দেখে ডায়েটের কথা ভুলে গেছেন কারিনা কাপুর!

মাখন রুটি দেখে ডায়েটের কথা ভুলে গেছেন কারিনা কাপুর!

বিনোদন
বলিউডের বক্স অফিসের রানি কারিনা কাপুর এক দশক আগে যেমন ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন। বয়স যেন তার বাড়ে না। চির সবুজ কারিনার সৌন্দর্যের রহস্য হলো, তিনি কঠোরভাবে খাদ্য নিয়ন্ত্রণ বা ডায়েট করেন। নিজে যেমন ডায়েট করেন তেমনই ভক্তদেরও খাবার-দাবার খাওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলতে অনুপ্রাণিত করেন। তবে নিজের প্রিয় খাবার জিভে জল এনে দেওয়া মাখন রুটি পেয়ে কারিনা নিজেই ভুলে গেছেন ডায়েটের কথা! সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন কারিনা। সেই ছবিতেই দেখা যাচ্ছে, বেশ মজা করে মাখন ও আটা দিয়ে তৈরি ক্রসিয়েন্ট নামের একটি খাবার খাচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে লিখেছেন, বছরের প্রথম সোমবারটি শুরু হওয়ার কথা ছিল স্বাস্থ্যকর খাবারে খেয়ে। কিন্তু সামনে যখন ক্রসিয়েন্ট, সুতরাং চালিয়ে যান। এছাড়া নতুন বছরটি পুরোপুরি উপভোগ করার কথাও বলেছেন এই বলিউড সুন্দরী। তিনি বলেন, আপনার মন যা চায় তাই করুন। এটা ২...
আটক ৭০০ শালিক পাখি ডানা মেলল আকাশে

আটক ৭০০ শালিক পাখি ডানা মেলল আকাশে

বাংলাদেশ
বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাড়ি থেকে প্রায় ৭০০ শালিক পাখি আটক অবস্থায় উদ্ধার করে পরে তা আকাশে অবমুক্ত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট এলাকার জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে আটকে রাখা ৫০০ ও পার্শ্ববর্তী আরও এক বাড়ি থেকে আরও ২০০ শালিক মোল্লাহাট থানা পুলিশ শনিবার ও রোববার ভোরে উদ্ধার করে। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে রোববার বিকালে মোল্লাহাট থানা ও রাজপাট এলাকার আকাশে শালিক পাখিগুলোকে অবমুক্ত করে স্থানীয় ওসি সোমেন দাশ। স্থানীয়রা জানান, শিকার করা শত শত শালিক আটকে পাখির খামার গড়ে তুলেছিলেন তোতা মিয়া নামের মোল্লাহাটের এক ব্যক্তি। এ অঞ্চলে কেউ শালিক পাখি খায় না। তবে বিভিন্ন হোটেলে কোয়েল বলে এই শালিকের মাংস খাওয়ানো হয়ে থাকে। শালিক পাখি ময়না ও টিয়া পাখির মতো মানুষের ভাষায় কথা বলতে পারে তাই এলাকায় অসংখ্য বাড়িতে অনেকেই শৌখিনভাবে খাচায় আবদ্ধ রেখে...
মিমের বিয়ে কাল

মিমের বিয়ে কাল

বিনোদন
মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন। জানা যায়, মঙ্গলবার দুপুরে সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদানপর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদ্যা সিনহা মিম অভিনীত 'পরাণ' সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া 'অন্তর্জাল' ও 'দামাল' সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্য...
নতুন গানে তারান্নুম-এসকে শানু (ভিডিও)

নতুন গানে তারান্নুম-এসকে শানু (ভিডিও)

বিনোদন
নতুন বছরে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘কতদিন তুমি আমি’। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তারান্নুম আফরীন ও এসকে শানু। গানটির কথা ও সুর এসকে শানুর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটুর। এর আগে এই দুই শিল্পীর কন্ঠে ‘চাইছে তোকে মন’ গানটি জনপ্রিয়তা পেয়েছিল। ‘কতদিন তুমি আমি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলিফ, কবিতা ও শারমীন। গানের ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী। নতুন গান প্রসঙ্গে প্রবাসী কণ্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন বলেন, ‘এসকে শানুর সঙ্গে এটা দ্বিতীয় কাজ। তার সুরের মধ্যে একটা অন্যরকম মায়া আছে। আমি শ্রোতাদের ভালোবেসে তাদের জন্য গান করি তাদের ভালো লাগলেই স্বার্থকতা।’ এই গান প্রসঙ্গে এসকে শানু বলেন, ‘তারান্নুম আপু অসম্ভব ভালো একজন কণ্ঠশিল্পী। তার সঙ্গে কাজ করে অন্যরকম আনন্দ পাই। এই গানেও তেমনটাই হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ ভিড...
মৃ‌ত্তিকা এওয়ার্ড পেলেন নির্মাতা রানা বর্তমান

মৃ‌ত্তিকা এওয়ার্ড পেলেন নির্মাতা রানা বর্তমান

বিনোদন
‌নির্মাতা রানা বর্তমান চ‌্যা‌নেল অাই এ প্রচা‌রিত টে‌লি‌সি‌নেমা " প্রবা‌সির রাঙ্গা‌বৌ" এর জন‌্য ২৫ বর্ষ প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে মৃ‌ত্তিকা একা‌ডে‌মি এওয়ার্ড সম্মান প্রদর্শন অনুষ্ঠা‌নে সেরা নাট‌্য নির্মতা হিসা‌বে পুরুস্কৃত হ‌য়ে‌ছেন। যা অ‌ভি‌নেতা অাবু হুরায়ারা তান‌ভির, অ‌ভি‌নে‌ত্রি না‌দিয়া অাফ‌রিম মিম, বৈদ‌্য নাথ সাহা সহ ইউ‌নি‌টের সবার অর্জন ব‌লে উ‌ল্লেখ‌ ক‌রে‌ছেন নির্মাতা রানা বর্তমান। প‌রিচালক রানা বর্তমান এই সম্মান উৎস্বর্গ ক‌রে‌ছেন চ‌্যা‌নেল অাই‌য়ের সম্মা‌নিত চ‌্যা‌নেল অাই এর অনুষ্ঠান প্রধান জনাব হাসান ভাইয়া সহ এন‌ফ্লি‌ক্সের চেয়ারম‌্যান না‌সির কা‌শেম‌ ভাইকে। স‌ঙ্গে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন ইউ‌নি‌টের সব সদস‌্যকে। পাশাপা‌শি কৃৃজ্ঞগতা প্রকাশ ক‌রে‌ছেন মৃ‌ত্তিকা একা‌ডে‌মির এওয়াড ঝু‌রি‌বোর্ড ও সম্মা‌নিত প‌রিচালক ক‌বি রানা হাসান সা‌হেব‌কেও। ২০২১ এর ঠিক শেষে এ সম্মান ও অর্জন নির্মাতা‌কে...
নিউজিল্যান্ডে জয়ের দৃঢ়তায় দারুণ দিন কাটাল বাংলাদেশ

নিউজিল্যান্ডে জয়ের দৃঢ়তায় দারুণ দিন কাটাল বাংলাদেশ

খেলা
সব দুর্ভাবনা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দুই দিন শেষে বলা যায়, সমানে সমান লড়ছে মুমিনুল বাহিনী। মাউন্ড মাঙ্গানুয়ে শনিবার প্রথমে বল হাতে ভালো শুরু করে বাংলাদেশের পেসাররা। আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতেও উজ্জ্বল বাংলাদেশের ব্যাটাররা। স্বপ্নের মতো দ্বিতীয় দিন কাটাল বাংলাদেশের। এমনটা বললে অত্যুক্তি হবে না। রোববার নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুড়িয়ে দিয়ে ব্যাট হাতেও দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। ৬৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৫ রান জমা করেছে স্কোরবোর্ডে। ১৫৩ রানে পিছিয়ে থেকে কাল ব্যাটিংয়ে নামবেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৭০ রানে অপরাজিত তিনি। দেখার বিষয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই সেঞ্চুরির দেখা পান কি না। জয়কে সে পথেই পরিচালিত করবেন অধিনায়ক মমিনুল হক। ২৭ বল খেলে ৮ রানে অপরাজিত তিনি। আজ বাংলাদেশ দলের ব্যাটিং দৃঢ় অবস...
ঢালিউড নায়িকা  নুসরাত ফারিয়া কবে বিয়ে করছেন !

ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া কবে বিয়ে করছেন !

বিনোদন
প্রায় দুই বছর হতে চলল বাগদান পর্ব সেরেছেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। নতুন বছরেরও প্রিয় নায়িকার বিয়ের সুখবর হয়তো ভক্তরা শুনতে পারবেন না। সম্প্রতি গণমাধ্যমকে সেই ইঙ্গিতই দিলেন নুসরাত ফারিয়া। নতুন বছরের বিভিন্ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নুসরাত ফারিয়া বলেন, এ বছর বিয়ের পরিকল্পনা নেই। এর আগে ২০২১ সালের শেষের দিকে বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন নুসরাত ফারিয়া। এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সে সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে। তাই আপাতত বিয়ে করছি না।’ সে সময় তিনি আরও বলেছিলেন, ‘এ মুহূর্তে আমার হাতে অনেক কাজ। বেশক’টি স্ক্র...