Friday, August 7

Month: January 2022

হু হু করে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

হু হু করে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকায় উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় হু হু করে বাড়ছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দিনে শীতের তীব্রতা কম থাকলেও রাতে বেড়ে যায়। শীতে খেটে খাওয়া মানুষ কাজকর্মে যেতে না পেরে কষ্টে দিন পার করছেন। গত কয়েক দিন শীতের তীব্রতা না থাকলেও গত রাত থেকে শীতের তীব্রতা হু হু করে বাড়ছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হতে পারে।...
ডিপজলের জিম্মি ওয়েব সিরিজে মানতাসা মিম ও তারেক

ডিপজলের জিম্মি ওয়েব সিরিজে মানতাসা মিম ও তারেক

বাংলাদেশ, বিনোদন
ইংরেজি বছরের শুরুতেই এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আজ (১ জানুয়ারি) ফুলবাড়িয়ায় ডিপজলের বাড়িতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ওয়েব সিরিজে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়াও এতে দেখা যাবে সময়ের আলোচিত মুখ মানতাসা মিম ও তানভীর তাজ তারেককে। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। এই ভাবনা থেকেই ডিপজল ওয়েব সিরিজ ‘জিম্মি’ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারে এই চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, নামে ওয়েব সিরিজ হলেও ‘জিম্মি’ দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন। ‘জিম্মি’ অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ। এ...
৩ কোটি বইয়ের ঘাটতি নিয়ে বছর শুরু

৩ কোটি বইয়ের ঘাটতি নিয়ে বছর শুরু

জাতীয়
অতিমারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এবার পাঠ্যপুস্তক উৎসব নেই। তবে সাড়ে ৩ কোটি মুদ্রণ বাকি রেখেই আজ শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার তেরো দিনব্যাপী চলবে এই কার্যক্রম। সেই হিসাবে ১৩ জানুয়ারি নবম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শেষ বই বিতরণ। ইতোমধ্যে বৃহস্পতিবার পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এদিকে শিশুরা নতুন বই পেলেও আরও অন্তত ৩ মাস পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ থেকে শিশুদের রক্ষার্থে এই সিদ্ধান্ত বলে ইতোমধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নতুন বছরের ক্লাস ও পাঠ পরিকল্পনা বৃহস্পতিবার রাতেই প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প...