Saturday, August 8

Month: February 2022

প্রধানমন্ত্রীর উপহার পেলেন সেই হালিমন

প্রধানমন্ত্রীর উপহার পেলেন সেই হালিমন

বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপহার পেলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৮৫ বছরের সেই হালিমন বেওয়া। শনিবার অনলাইনে ‘৮৫ বছরেও হালিমনের কপালে জোটেনি বয়স্ক ভাতা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনিকে নির্দেশ দেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী রাতেই হালিমন বেওয়ার বাড়ি গিয়ে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক ফরমান শেখ, রফিকুল ইসলাম রবি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান আবেগ প্রবণ হয়ে হালিমনকে জড়িয়ে ধরেন এবং বয়স্ক ভাতার কার্ড ও থাকার ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ...
২২ ফেব্রুয়ারির পর বিধিনিষেধ থাকছে না

২২ ফেব্রুয়ারির পর বিধিনিষেধ থাকছে না

বাংলাদেশ
আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে করোনার বিধিনিষেধ আর থাকছে না। ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকারের। রোববার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় এবারের বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।...
সাকিব শাস্তি পাবেন কী?

সাকিব শাস্তি পাবেন কী?

খেলা
বিপিএল ফাইনালের আগের দিন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হলেও ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। নিয়মের তোয়াক্কা না করে বায়ো-বাবল ভেঙে এক পানীয়র বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে ছুটে যান সাকিব। অথচ পেটের পীড়ার কারণে সাকিব অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছিল তার ফ্রাঞ্চাইজি। এ ঘটনায় বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নোটিশের একদিন পরেই বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। টুর্নামেন্ট চলার সময় টিম হোটেলের বাইরে গিয়ে সাকিব নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, স্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি। এ ঘটনাকে বরিশাল নিজেদের ভুল হিসাবে দেখছে। তাদের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিসিবির এক কর্মকর্তা। এখন দেখার বিষয়, বরিশাল ও সাকি...
বাবর-রিজওয়ানের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান

বাবর-রিজওয়ানের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান

খেলা
চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন ফখর জামান। চলতি আসরে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ছয় হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। আর প্রতিটি ম্যাচেই রানের বন্যা বইয়ে দিয়ে বাবর-রিজওয়ানের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান। পিএসএল ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক আসরেই ৫০০-এর বেশি রান করা ব্যাটার হয়ে গেছেন পাকিস্তানের এ তারকা ব্যাটার। এতদিন ধরে এই ক্লাবে ছিলেন শুধু বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত ফখরের সংগ্রহ ৫২১ রান। রান সংখ্যায় রিজওয়ান থেকে এগিয়ে গেলেও বাবর থেকে পিছিয়ে আছেন এখনও। যদিও দুই ইনিংস কম খেলেছেন ফখর। সবশেষ পিএসএলে ১১ ইনিংসে সাত ফিফটির সাহায্যে ৫৫৪ রান করেছিলেন বাবর আজন। অন্যদিকে ১২ ইনিংসে ৪ ফিফটিতে ৫০০ রান করেছিলেন রিজওয়ান। তবে বাবর আজমকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ফখরের সামনে। এবারের আসরে আরও অন্তত তি...
মেজবা শরীফের  নতুন গান “দূর কোন দেশে “

মেজবা শরীফের নতুন গান “দূর কোন দেশে “

বিনোদন
চ্যানেল ১১ এর ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবা শরীফের নতুন গান "দূর কোন দেশে"। গানটির কথা সুর মেজবার নিজেরই এবং সঙ্গীত করেছেন আহমেদ সজীব। মডেল হয়েছেন সাবরিন। ভিডিও পরিচালনায় ফিডেল নাঈম এবং ক্যামেরায় আলামিন হোসাইন। নতুন গানটি নিয়ে মেজবা বলেন "গানটি খুবই ভালো হয়েছে। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই"। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখা "ঝরছে বৃষ্টি", "ফটো" এবং "মনের স্মার্টফোন"। সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান "প্রিয়া", এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে "ভালোবাসি", বাধন রাজের লিখা ও সুরে "কত সুখে আছি আমি", সালাহ উদ্দীন সা...
যুদ্ধবিমানে চীনের লেজার রশ্মি নিক্ষেপ, ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

যুদ্ধবিমানে চীনের লেজার রশ্মি নিক্ষেপ, ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের সামরিক জাহাজে থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্নি নিক্ষেপের অভিযোগ করে দেশটির প্রতিরক্ষা দফতর। এবার এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্কট মরিসন লেজার রশ্নি নিক্ষেপের ঘটনাকে চীনের ‘ভীতি প্রদর্শনমূলক’ কাজ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার যুদ্ধবিমান `পি-৮এ পসেইডন' উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল। সেই সময় বিমানটিতে লেজার রশ্নি নিক্ষেপ করা হয়। পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয় বলে পরে অনুসন্ধানে পাওয়া যায়। শনিবার এই ধরণের অপেশাদারিত্ব ও সুরক্ষাবিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চীনের এমন কর্মকাণ্ডকে...
কানাডার পুলিশ বলল, ‘অবৈধ অবরোধ শেষ’

কানাডার পুলিশ বলল, ‘অবৈধ অবরোধ শেষ’

আন্তর্জাতিক
মহামারি করোনা প্রটোকলের বিরুদ্ধে বিগত ৩ সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকরা কানাডাতে বিক্ষোভ করে যাচ্ছে। অবশেষে পুলিশ জানাল, অবৈধ অবরোধ তারা তুলে দিতে সক্ষম হয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জনসমাগম যাতে না বাড়ে তার জন্য কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বাড়িয়েছে। রাইফেল নিয়ে পুলিশকে প্রতিবাদকারীদের দিকে এগিয়ে যেতে এবং ট্রাকের দরজা ভাঙতে দেখা গেছে। খবরে আরও বলা হয়েছে, পুলিশ বলপ্রয়োগ করে অবরোধের প্রধান অংশবিশেষ তুলে দিতে সক্ষম হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর এবং সংসদ এলাকায় আন্দোলন বন্ধ করতে ১০০ এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। অটোয়া পুলিশের ভারপ্রাপ্ত প্রধান স্টেভ বেল সাংবাদিকদের বলেন, গত দুইদিনে ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার দিকে পুলিশ প্রধানঅবরোধ তুলে দিয়েছে। তবে ক্ষুদ্র একটি অংশ এখনো প্রতিবাদ অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, অবৈধ দখলদারিত্ব শেষ হয়েছে। সম্পূর্ণ অবরোধ...
নিঃসঙ্গতা কাটাতে ভালোবেসে ঘর বাঁধলেন তারা

নিঃসঙ্গতা কাটাতে ভালোবেসে ঘর বাঁধলেন তারা

বাংলাদেশ
জীবনের নিঃসঙ্গতা কাটাতে ভালোবেসে ৬২ বছরের এক বৃদ্ধ বিয়ে করেছেন ৫৪ বছরের এক বৃদ্ধাকে। শনিবার রাতে ভালোবাসার এই বিয়ে হয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে। বিয়েতে এক লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়। পরে ৫০ হাজার টাকা পরিশোধে দেনমোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে গ্রামের প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। পাত্রের নাম আশরাফ আলী বেপারি (৬২) ও পাত্রী বানু বেগম (৫৪)। তারা চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। জানা যায়, বানু বেগমের ঘরে এক কন্যাসন্তান থাকলেও বৃদ্ধ আশরাফ আলী বেপারি ছিলেন নিঃসন্তান। ফলে একাকিত্বের জীবনে আশরাফ আলীকে সঙ্গী হিসেবে বেছে নেয় বানু বেগম। প্রথমে প্রেম তার পর শত বাধা পেরিয়ে দুজনের এক হওয়ার সিদ্ধান্ত। অবশেষে বেশ ধুমধামের পরিবেশে তাদের বি...
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২

বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৬ আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নলছিটি উপজেলার দপদপিয়ার মৃত আব্দুল মজিদ খানের ছেলে ও বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭), পটুয়াখালীর গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)। পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামে যাত্রীবাহী বাসটি পিরোজপুর যাচ্ছিল। এদিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লী বিদ্যুতের শ্রমিক নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগড়ি ও পিংড়ি এলাকায় ওই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার নিহত হয়। এ সময় ১৭ জন আহত হন। আহতদের মধ্যে বরিশাল নেওয়ার পথে বাসের এক যাত্রী মারা যান। ...
পদ্মার চরে নতুন পদ্ধতি, এক গাছে মিলছে ৭ মণ বরই

পদ্মার চরে নতুন পদ্ধতি, এক গাছে মিলছে ৭ মণ বরই

বাংলাদেশ
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে নতুন পদ্ধতিতে বরই চাষ করা হয়েছে। নতুন এ পদ্ধতির নাম গার্ডলিং। এ পদ্ধতি ব্যবহারের ফলে বাগানের প্রতিটি গাছ থেকে অন্তত ৭ মণ হারে বরই সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এ ছাড়া চরে গাছে থোকায় থোকায় বরই সবার নজর কাড়ছে। উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পূর্বদিকে চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে নিচপলাশী চরের শত শত বিঘা জমিতে গার্ডলিং পদ্ধতিতে লাগানো হয় ওই বরই গাছ। এই পদ্ধতিটি স্থানীয় বরই চাষিরা আবিষ্কার করেছেন। জানা যায়, উপজেলার সদর থেকে পূর্ব দিকে পদ্মা নদীর নালার ধার দিয়ে যেতে হয় খানপুরবাজার। খানপুরবাজারে পূর্বদিকে গড়গড়ি ইউনিয়নের খানপুর আশ্রয়ণ প্রকল্প। এই আশ্রয়ণ প্রকল্পের পাশে চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশী পদ্মা নদীর মধ্যে শত শত বিঘা বরইয়ের বাগান। এ বাগানে ধরে আছে থোকায় থোকায় বরই। এই চোর বর্ষা মৌসুমে পানিতে একাকার হয়ে যায়। এ সময় চেনার উপায় থাকে না। তেমনি বরই চাষে প্রতিট...