Saturday, August 8

Month: February 2022

রাস্তার ওপর সন্তান প্রসব

রাস্তার ওপর সন্তান প্রসব

বাংলাদেশ
বরিশাল নদীবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলেসন্তান প্রসব করেছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে নদী বন্দরের দুই নম্বর গেটের সামনে রাস্তার ওপর ত্রিশোর্ধ্ব নারী ওই সন্তান জন্ম দেন। কিন্তু তিনি বলতে পারছেন না সন্তানের পিতা কে। বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রুহুল আমিন জানান, শনিবার সকাল ৮টার দিকে ওই নারী নদীবন্দর এলাকার রাস্তার ওপর গড়াগড়ি করে কাতরাতে ছিলেন। তিনি যে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন বিষয়টি অনুমান করতে পেরে পার্শ্ববর্তী ভাটারখাল কলোনির মহিলাদের খবর দেওয়া হয়। সেখান থেকে কয়েকজন নারী এসে সন্তান প্রসবের ক্ষেত্রে ভারসাম্যহীনকে সহায়তা করেন। সোয়া ৯টার দিকে তিনি একটি ফুটফুটে ছেলেসন্তান জন্ম দেন। স্থানীয়রা জানান, সন্তান জন্ম দেওয়ার পরে নারীকে হোটেল শ্রমিক রুহুল আমিন খাবার সরবরাহ করাসহ বিছানার চাদর, মশারি, গরম পোশাক এনে দিয়েছেন। রুহুল আ...
‘এক পায়ে যুদ্ধ জয় করা’ তামান্নার বাড়িতে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

‘এক পায়ে যুদ্ধ জয় করা’ তামান্নার বাড়িতে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

বাংলাদেশ
‘এক পায়ে যুদ্ধ জয় করা’ তামান্না নূরার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শনিবার রাতে যশোর জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে যান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এ সময় তামান্নাকে বঙ্গবন্ধুর জীবনীর উপর দুটি বই উপহার দেন তারা। একই সঙ্গে তারা তামান্নার পড়াশুনা এবং তার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন। ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে তামান্নার পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তামান্নার মা-বাবা। তারা দুইজনেই বলেন, শুধু তামান্নাকে না; সমাজের সকল প্রতিবন্ধীর পাশে থাকবে ছাত্রলীগ এমনটাই কামনা তাদের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ, অধিকার ও শ...
ইউক্রেন নিয়ে যে ভয়াবহ ইঙ্গিত দিলেন লিজ ট্রাস

ইউক্রেন নিয়ে যে ভয়াবহ ইঙ্গিত দিলেন লিজ ট্রাস

আন্তর্জাতিক
ইউক্রেন আগামী সপ্তাহে সর্বোচ্চ খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই হুঁশিয়ারি প্রদান করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিংশ শতাব্দির শুরুর পর ইউরোপ ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এ সময় তিনি বলেন, ভয়াবহ দৃশ্যপট মোকাবিলায় আমাদের প্রস্তুত হওয়া উচিত। লিজ ট্রাস বলেন, রাশিয়া ঘড়ির কাঁটার পেছনে ফিরতে চায়। বাস্তবতা হলো— তারা ১৯৯০ এর পূর্বের সময়ে ফিরতে চায়। প্রসঙ্গত, ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ‘পূর্বের সময়ে ফিরতে চায়’ বলতে এই ঘটনাকে ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র গত সপ্তাহে আমরা দ্বিগুন অপতথ্য ছড়াতে দেখেছি। একইসঙ্গে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনবাস এলাকায় হামলার নাটকও ...
কেন্দ্রীয় নেতাদের সামনে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

কেন্দ্রীয় নেতাদের সামনে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

Uncategorized
নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় নাটোর সার্কিট হাউসে কেন্দ্রীয় একাধিক নেতার উপস্থিতিতে জেলার বিবদমান এমপি শিমুল ও চেয়ারম্যান রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সাতজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর থেকে নাটোরে সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিপক্ষে অবস্থান নেয় জেলার বাকী চার এমপি ও মন্ত্রী। দলের কাউন্সিল অধিবেশন উপলক্ষে নানা তৎপরতায় এই বিরোধ আরও জোরদার হয়ে ওঠে। পাবনা জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শেষে শনিবার বিকালে নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের জন্য কেন্দ্রীয় নেতারা নাটোর সার্কিট হাউসে চলে আসেন। নাটোরের বিবাদমান দুই গ্রুপ সদর আসনের এমপি ও জেলা আওয়...
‘ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল’

‘ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল’

বাংলাদেশ
কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছধরা জালে জড়ানো অসুস্থ হয়ে পড়া ৭টি রাজ কাঁকড়াকে উদ্ধার শেষে সাগরে অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ইকো-ফিসের একদল গবেষক রাজ কাঁকড়াগুলো অবমুক্ত করেন। ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন গবেষকরা। স্থানীয় জেলেরা যুগান্তরকে জানান, প্রতি বছরের মতো চলতি মৌসুমের সপ্তাহজুড়ে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কিছু রাজ কাঁকড়ার দেখা মিলছে। পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান বলেন, একটি গবেষণার কাজে সকালে কুয়াকাটা জিরোপয়েন্ট থেকে গঙ্গামতির দিকে যাওয়ার পথে ছেড়া জালে আটকেপড়া অসুস্থ ৭টি রাজ কাঁকড়া উদ্ধার করি। উদ্ধারকালে তাদের শরীর থেকে নীলরঙের রক্ত ঝরছিল। এদের পরিচর্যা শেষে দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকত থেকে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। একই গবেষণা সংস্থার সহযোগী গব...
কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ

কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ

বাংলাদেশ
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। আফসার আলী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত হাফেজ খানের ছেলে ৭৫ বছর বয়সী আফসার আলী খান স্ত্রীর সাথে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে খুঁজতে থাকে। বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে। বরিশাল কোত...
চীনের জাহাজ থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্মি নিক্ষেপ

চীনের জাহাজ থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানে লেজার রশ্মি নিক্ষেপ

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের জাহাজে থেকে অস্ট্রেলিয়ার বিমানে লেজার রশ্নি (আলোক বিচ্ছুরণ) নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া বলছে, এমন কর্মকাণ্ড উড়োজাহাজের সুরক্ষায় বিঘ্ন ঘটাতে পারে। চীনের এই অপেশাদারিত্বের তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতরের দাবি, বৃহস্পতিবার একটি প্লেন উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল, সেই সময় লেজারের বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায়, পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয়েছে। এই ধরণের অপেশাদারিত্ব ও সুরক্ষা বিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লেজার রশ্মির বিচ্ছুরণের জেরে পাইলট সাময়িকভাবে অন্ধ হয়ে যেতে পারেন। এর জেরে বিমানের সুরক্ষার নিয়ে প্রশ্ন থেকে যায়। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, ...
ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

বাংলাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্থানীয় নীলের মাঠে একদল যুবক ক্রিকেট বল খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে শনিবার সকালে ওই এলাকার মহসিন শেখ ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মৃধার সমর্থকরা ঢাল-সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে জাকির হোসেন (৬০), মাসুদ খাঁ (৪২), বাদল (৩৫), দীপু শেখ (৩২), মো. জসিম শেখ (২৫), রাজিব খাঁ (২৪), জামাল শেখ ও মো. রাকিব শেখকে (২২) কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতা...
করোনার নিষেধাজ্ঞা তুলে নিল সুইজারল্যান্ডে

করোনার নিষেধাজ্ঞা তুলে নিল সুইজারল্যান্ডে

আন্তর্জাতিক
সুইস সরকার বুধবার এক ঘোষণায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সমস্ত মহামারী বিধিনিষেধ তুলে নিয়েছে। সুইজারল্যান্ডে রেস্তোরাঁ, বার বা থিয়েটার এবং কনসার্ট হলের মতো অন্যান্য স্থানে এখন থেকে আর কোভিড সার্টিফিকেট দেখাতে হবে না, তবে কিছু ছোটখাটো ব্যবস্থা মার্চের শেষ পর্যন্ত থাকতে পারে। করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে পাঁচ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন থাকতে হবে এবং তা মার্চের শেষ অবধি পর্যন্ত বলবৎ থাকবে। কর্মক্ষেত্রে, দোকানে, বারে এবং রেস্তোরাঁয় মাস্ক পরার আর প্রয়োজন নেই, তবে এখনো গণপরিবহন, হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে মাস্ক ব্যবহার করার বাধ্যবাধকতা থেকে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি থেকে সুইজারল্যান্ডে বার বা রেস্তোরাঁয় প্রবেশের জন্য আর কোভিড সার্টিফিকেট দেখাতে হবে না। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস বলেছেন, সুইজারল্যান্ড স্বাভাবিকতার দিকে একটি সিদ্ধান্তমূলক এবং গুরুত্বপূর...
দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করার লোমহর্ষক বর্ণনা

দলবেঁধে ধর্ষণ-হত্যার পর লাশ ছয় টুকরা করার লোমহর্ষক বর্ণনা

জাতীয়
শাহনাজ পারভীন জোৎস্না (৩৫) নামের এক গৃহবধূ। গত ১৬ ফেব্রুয়ারি শারীরিক সমস্যা নিয়ে একটি ফার্মেসিতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। ফার্মেসির মালিক ও তার পাশের ব্যবসায়ীদের নিয়ে শাহনাজকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ ৬ টুকরা করে ফেলে যায় ফার্মেসিতেই। খবর পেয়ে পুলিশ পরদিন ১৭ ফেব্রুয়ারি শাহনাজের ছয় টুকরা লাশ উদ্ধার করে। সুনামগঞ্জের জগন্নাথপুরে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতাররা হলেন- জগন্নাথপুরের যাদব চন্দ্র গোপের ছেলে অভি মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ (৩০), কিশোরগঞ্জের ইটনার মৃত রসময় চন্দ্র গোপের ছেলে অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোনার মোহনগঞ্জের পতিত পাবন গোপের ছেলে অসীত গোপ (৩৬)। রাজধানীর ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশকে এবং জগন্নাথপুর পৌর এলাকা থেকে অনজিৎ ও অসীতকে গ্রেফতার করা হয়...