Friday, August 7

Month: February 2022

ইসি গঠন হলেই কী, আর না হলেই কী:  রিজভী

ইসি গঠন হলেই কী, আর না হলেই কী: রিজভী

রাজনীতি
সদ্য গঠিত নির্বাচন কমিশনকে (ইসি) ‘কিচেন কমিশন’ অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসি গঠন হলেই কী, আর না হলেই কী? এই নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তা ছাড়া নির্বাচন তো করবেন ডিসি-এসপিরা। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহিদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ছাড়াও মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন...
মেক্সিকোতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গুলি, নিহত ১৭

মেক্সিকোতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গুলি, নিহত ১৭

আন্তর্জাতিক
মেক্সিকোতে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালালে ১৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটির মিচুয়াকেন প্রদেশের সান জোসে ডি গ্রাসিয়া শহরে রোববার এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হুট খোলা জিডে অস্ত্র হাতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এসেই এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশ বলছে, দুই গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্বের কারণে এ বন্দুক হামলা হয়েছে।...
২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

আন্তর্জাতিক
আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনের যুদ্ধ পুরোপুরি জিততে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যেই যুদ্ধ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। খবর আলজাজিরার। বৃহস্পতিবার থেকে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। আরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের শহরগুলোতে। রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফেদরোভ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য মার্চের শুরুর সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা’। ফেদরোভ আরও বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হ...
পাশ করার পর বাবা কিনে দিলেন মোটরসাইকেল, প্রাণ গেল কলেজছাত্রের

পাশ করার পর বাবা কিনে দিলেন মোটরসাইকেল, প্রাণ গেল কলেজছাত্রের

বাংলাদেশ
সদ্য এসএসসি পাশ করার পর ছেলের আবদার পূরণ করতে সাংবাদিক বাবা কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। তবে মাত্র একদিনের মধ্যেই সড়কে প্রাণ গেল ফারহান আঞ্জুম মাফি নামে এক কলেজছাত্রের। রোববার রাত ১০টার দিকে কুমিল্লার গোমতী বেড়িবাঁধের আইল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম ফারহান আঞ্জুম মাফি (১৭)। সে নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে। স্থানীয়রা জানান, মাত্র একদিন আগে মাফিকে নতুন মোটরসাইকেল কিনে দেন তার বাবা। রোববার রাতে দুই বন্ধু নিয়ে গোমতী নদীর পাড়ে ঘুরতে যায় মাফি। রাত ১০টার দিকে আইল্যান্ডে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধু চি...
নায়িকা সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

নায়িকা সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

বিনোদন
চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে মামলা করেছেন স্বামী ইলিয়াস হোসাইন। এই মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন আলোচিত এই নায়িকা। গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ এবং ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবাহ গত বছররের ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন। মামলার নথিতে ইলিয়াস আরও উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় যেচে পড়ে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। একপর্যায়ে কল রিসিভ করে...
কটাক্ষের শিকার সুপারস্টার সালমান!

কটাক্ষের শিকার সুপারস্টার সালমান!

Uncategorized, বিনোদন
মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইয়ে গেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে আছেন সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রানধাওয়া, আয়ুশ শর্মা প্রমুখ। বিশাল আয়োজনে সম্পন্ন হয়েছে ভাইজানের দাবাং ট্যুর। অনুষ্ঠানে পূজা হেগড়ের সঙ্গে ‘জুম্মে কি রাত হে’ গানে পারফর্ম করেন ভাইজান। সেই পরিবেশনার একপর্যায়ে পূজার কোমরে হাত দেন সালমান। এরপর নিজের মুখ অভিনেত্রীর কোমরের কাছে নিয়ে একটি সুতা কামড়ে ধরেন এবং নাচের স্টেপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দৃশ্যটা জমল না। তাই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন সাল্লু। নেট দুনিয়ায় এরই মধ্যে ওই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। মন্তব্য আসতে থাকে- ‘নাচতে ভুলে গেলেন ভাইজান!’ ‘জুম্মে কি রাত’ মূলত ‘কিক’ সিনেমার গান। সেই গানে সালমানের সঙ্গী ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানেই জ্যাকুলিনের কোমরের দিক থেকে পোশাকের অংশ কামড়ে ধরে নাচের স্টেপ দিয়েছিলেন ভাইজান। ওই দৃশ্য পু...
এবার ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’

এবার ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার আজ পঞ্চম দিন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশের ওপর অন্য দেশের সবচেয়ে বড় হামলা এটি। গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাবহরের অগ্রসরতায় লাগাম টানতে এবং তাদের বিভ্রান্ত করতে রাস্তা থেকে ‘দিক নির্দেশক’ সংক্রান্ত সব বোর্ড সরিয়ে ফেলেছে ইউক্রেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবার ডিজিটাল আন্তর্জাতিক মানচিত্র তথা গুগল ম্যাপও বন্ধ হয়ে গেল দেশটিতে। গুগল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। গুগল ম্যাপে তাৎক্ষণিক রাস্তার ট্রাফিক অবস্থা ও গন্তব্য খুঁজে ন...
পাকিস্তানকে টপকে যেতে অপরিবর্তিত একাদশ নিয়ে নামল বাংলাদেশ

পাকিস্তানকে টপকে যেতে অপরিবর্তিত একাদশ নিয়ে নামল বাংলাদেশ

খেলা
আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে তিনটি বড় প্রাপ্তি হবে বাংলাদেশের। প্রথমও সিরিজ জয় নিশ্চিত করার পর এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ মিলবে। এতে ওয়ানডে সুপার লিগের খাতায় আরো ১০ পয়েন্ট যোগ করে শীর্ষস্থান মজবুত করা হবে। এরসঙ্গে পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ। অর্থাৎ এক জয়ে হবে তামিমদের তিন প্রাপ্তি। এমন তিনটি প্রাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তা হাতছাড়া করতে চায় না টাইগাররা। তাই আজ জয়ের লক্ষ্যে গত দুই ম্যাচের উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকমণ্ডলী। অর্থাৎ একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা। ঝুঁকি না নিয়ে আগের দুই ম্যাচের একাদশই আজ মাঠে নামাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। ফরিদ উদ্দিন মালিকের জায়গায় নেওয়া হয়েছে গুলবদিন নাইবকে। ...
নিপুণ-জায়েদ দ্বন্দ্ব: রুলের শুনানি আজ

নিপুণ-জায়েদ দ্বন্দ্ব: রুলের শুনানি আজ

জাতীয়
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি আজ। সোমবার দুপুর ২টায় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ওইদিন আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আর চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পর দিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্...
আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আন্তর্জাতিক
ইউক্রেনজুড়ে রুশ সেনাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর লড়াই চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বরিসকে বলেছেন, আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খবর বিবিসির। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ফোনালাপে জনসন রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন। জনসন বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ...