Friday, August 7

Month: February 2022

শেষ ওয়ানডেতেও টসে জিতল বাংলাদেশ

শেষ ওয়ানডেতেও টসে জিতল বাংলাদেশ

খেলা
টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পরও বাংলাদেশের কাছে শেষ ম্যাচের ১০ পয়েন্ট মহা গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে নিজেদের এগিয়ে রাখতে সামনে এরচেয়ে বড় সুযোগ যে খুব কম। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সংগ্রহ ১১০ পয়েন্টে নিতে চান তামিম ইকবালরা। প্রথম দুই ম্যাচে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ওপর ভর করে এসেছিল দারুণ জয়। দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচ জিতলেই সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আজকেও টসে জিতলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ...
ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)। জানা গেছে, সকালে অটোরিকশাচালকসহ চারজন আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার আগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে যাত্রী আব্দুল আওয়াল মিয়া ও ফয়েজ মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্ত...
২৮ ফেব্রুয়ারি: টিভিতে আজকের খেলা সূচি

২৮ ফেব্রুয়ারি: টিভিতে আজকের খেলা সূচি

খেলা
একনজরে জেনে নিই টিভি পর্দায় আজ রয়েছে যেসব খেলা - * ক্রিকেট বাংলাদেশ ও আফগানিস্তান তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম সরাসরি, গাজী টিভি ও টি স্পোর্টস, বেলা ১১টা * ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস ও শেখ রাসেল সরাসরি, টি স্পোর্টস ডিজিটাল বেলা ৩টা লা লিগা গ্রানাদা ও কাদিজ সরাসরি, টি স্পোর্টস, রাত ২টা আইএসএল ইস্টবেঙ্গল ও নর্থইস্ট সরাসরি, স্টার স্পোর্টস-২, রাত ৮টা...
ইউক্রেনের পাইলটের ৬ রুশ যুদ্ধবিমান ধ্বংস করার খবর ‘মিথ্যা’

ইউক্রেনের পাইলটের ৬ রুশ যুদ্ধবিমান ধ্বংস করার খবর ‘মিথ্যা’

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ হামলার প্রথম দিন গত বৃহস্পতিবার একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করার খবর আসে। ‘এক অদৃশ্য পাইলট’ যুদ্ধ শুরুর পর ৩০ ঘণ্টায় পর পর ৬টি রুশ বিমান ভূপাতিত করেছেন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউক্রেনের দাবি, তাদের দেশের একজন বিমানচালক এই সাহসিকতা দেখিয়েছেনে। ওই চালককে ‘গোস্ট অব কিভ’ বলা হচ্ছে। তাকে নায়কের আসনে স্থান দিয়েছে ভলোদিমির জেলেনস্কি সরকার। তবে ইউক্রেন সরকারের এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। পরে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেনের ওই দাবি আসলে সঠিক নয়। টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের ‘মিগ-২৯’ যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি। এমনকি নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বিমান। ইউক্রেনের অজানা ওই বিমানচালকের এহেন কীর্তির সত্যতা নিয়...
কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের আজ পঞ্চম দিন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনা নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার ইউক্রেনে রুশ বাহিনীর নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের পথে দীর্ঘ তিন মাইল লম্বা রুশ সৈন্যবহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্রাঙ্ক, কামানসহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর রবিবার ইউক্রেনের স্থানীয় সময় ১০টা ৫৬ মিনিটে ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত। এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’...
ডিঙ্গি নৌকা ভাড়া করে দায়সারা গবেষণা

ডিঙ্গি নৌকা ভাড়া করে দায়সারা গবেষণা

বাংলাদেশ
সমুদ্র গবেষণার মতো কাজ চলছে ডিঙ্গি নৌকা ভাড়া করে। অবিশ্বাস্য হলেও যা সত্য। প্রয়োজনের তুলনায় খুবই হালকা যন্ত্রপাতি দিয়ে এমন দায়সারা গবেষণা চালানো হচ্ছে ২০১৭ সাল থেকে। গভীর সমুদ্রের তলদেশে আধুনিক যন্ত্রপাতি পাঠিয়ে বিশদ গবেষণা করার প্রয়োজন থাকলেও সেটি হচ্ছে না। তীর থেকে মাত্র ৫-৭ কিলোমিটারের মধ্যে ডিঙ্গি নৌকা নিয়ে একেবারে প্রাথমিক গবেষণায় মনোনিবেশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রথম ধাপে ১৫ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ১০২ কোটিতে। তবে ওই অর্থ দিয়ে বাস্তব গবেষণার কাজ তেমন একটা শুরু কর যায়নি। এই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ৪৪৩ কোটি টাকার প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকল্পটি শিগগির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি অনুমোদন পেলে আন্তর্জাতিক মানের গবেষণা শুরু করা সম্ভব হবে। এরফলে সমুদ্রের বিশাল সম...
টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে টিকার ঘাটতি নেই। প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুদ আছে। আজকের পরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। টিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এখনো যারা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। শনিবার দুপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শনের সময় নিজ গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ মালেক। তিনি বলেন, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি হলো। এ সময়ে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি, দ্বিতীয় ডোজ আট কোটি ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লাখ। ইতোমধ্যে বাংলাদেশের মানুষকে ১৯ কোটি টিকা দেওয়া শ...
ভালোবাসার চিহ্ন দেখিয়ে কীসের ইঙ্গিত দিলেন শ্রীলেখা!

ভালোবাসার চিহ্ন দেখিয়ে কীসের ইঙ্গিত দিলেন শ্রীলেখা!

বিনোদন
ভালোবাসার মাসে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গায়ে দেখা গেল ভালোবাসার চিহ্ন! তবে কি নতুন কোনো সম্পর্কে জড়ালেন এই অভিনেত্রী? কে একে দিলেন এই ভালোবাসার চিহ্ন? এই দেখে নতুন গুঞ্জন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, তখন শ্রীলেখা নিজের সোশ্যাল পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই প্রকাশ করেছেন। শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড় কোনো পুরুষ নয়, একে দিয়েছেন তার আদরের পোষ্য আদর। যদিও সেই আঁচড়ে শ্রীলেখা কোনো ব্যথা অনুভব করেননি। কারণ পোষ্য আদর যে তার বড়ই আদরের। ভালোবাসার মাসে আদরের আঁচড়টাও ছিল ভালোবাসায় ভরপুর। সোশ্যাল পোস্টে অভিনেত্রী লিখেছেন— এটি তার ভালোবাসার আঁচড়। তবে এটি কিন্তু কোনো পুরুষ মানুষের আঁচড় নয়। তার অবলা সন্তানের ভালোবাসার আঁচড়। তাই এটি যাতে টক অব দ্য টাউন না হয়ে ওঠে, তাই আগভাগেই সবটি পরিষ্কার করে দিলেন নায়িকা। শ্রীলেখার নাকি ভয় ছিল, যদি কেউ আবার ভুল বুঝে ফেলে। যদিও ন...
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসছি: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসছি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চেষ্টা করছি আমাদের প্রতিটি শিক্ষার্থী যে যেখানেই পড়ুক সবাই যেন দক্ষ ও যোগ্য মানুষ হতে পারে, দেশের সুনাগরিক হতে পারে। বিজ্ঞানমনস্ক হতে পারে ও প্রযুক্তি বান্ধব হতে পারে। তারা যেন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারে। তারা যেন নিজেরা উদ্যোক্তা হতে শিখে। তার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এরই মধ্যে একেবারেই আমূল পরিবর্তন নিয়ে আসছি। শনিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনায় সারা বিশ্ব বিপর্যস্ত, ধনী দেশগুলো বিপদগ্রস্ত হয়ে গেছে। পৃথিবীর ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। আমাদের দেশের প্রায় ২৮ হাজার মানুষকে হারিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে করোনা মোকাবিলা ক...
জাতীয় দল না পিএসএল, যা জানালেন রশিদ খান

জাতীয় দল না পিএসএল, যা জানালেন রশিদ খান

খেলা
রশিদ খান রোববার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনালে খেলবেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, পিএসএল খেলেই বাংলাদেশে তৃতীয় ওয়ানডের জন্য আসবেন রশিদ। শেষ পর্যন্ত আফগানিস্তানের তারকা লেগ স্পিনারকেই বিষয়টা খোলাসা করতে হলো। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রশিদ লিখেছেন, লাহোর কালান্দার্সের অংশ হয়ে সতীর্থদের সঙ্গে পিএসএলের ফাইনালে খেলতে পারলে দারুণ হতো। কিন্তু তার কাছে সবার আগে জাতীয় দল। রশিদ খান লেখেন, জাতীয় দলের প্রতি আমার দায়িত্বের কারণে আমি ফাইনালে খেলতে পারছি না। এটা তার কাছে সর্বদা প্রথম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সফরের আগে পিএসএল মাতাচ্ছিলেন রশিদ। লাহোরের জন্য নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ ছিলেন ২৩ বছর বয়সী এই বোলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের বিমান ধরার আগে রীতিমতো তাকে গার্ড অব অনার দিয়ে বিদায়...