Saturday, August 8

Month: February 2022

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান জটিলতার মধ্যেই শপথ নিয়েছেন ‘অশিক্ষিত’ সিনেমা খ্যাত অভিনেত্রী অঞ্জনা। বুধবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন কার্যকরী সদস্য পদে জয়ী এ অভিনেত্রী। এ সময় নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ শতাধিক সিনেমার অভিনেত্রী অঞ্জনা। মিশা-জায়েদ প্যানেলের অন্যান্যদের মতো গত ৬ ফেব্রুয়ারির সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অঞ্জনাও। ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন। ১০ দিন পর কেন মত পাল্টে একাকী শপথ নিলেন তিনি? এ প্রশ্নের জবাবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত ইচ্ছা বলেই জানালেন ‘দস্যু বনহুরের নায়িকা। বললেন, ‘শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবার...
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪

আন্তর্জাতিক
ব্রাজিলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এতে বহু বাড়িঘরও ধ্বংস হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির রিওডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে মঙ্গলবার থেকে শুরু হওয়া মুষলধারে বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিওডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা মেটসুলের তথ...
প্রাথমিকে ক্লাস শুরু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে ক্লাস শুরু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয়
করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি। তবে প্রাথমিকে এখনই শ্রেণিকক্ষে ক্লাস চালু হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রাথমিকে পাঠদান শুরুর বিষয়ে সিদ্ধান্ত আরও দু’সপ্তাহ পর নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠদানের সময়সূচি ঠিক করে নেবে। তবে ২২ তারিখ থেকেই শ্রেণিকক্ষে ক্লাস চালু করতে পারবে। প্রাথমিকে ক্লাস শুরুর বিষয়ে তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি মনে করে ২২ তারিখের পর কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রাথমিকেও ক্লাস শুরুর মতো পরিবেশ সৃষ্টি হবে। এখনও যে অবস্থা আছে তাতে প্রাথমিকের শিক্ষ...
হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৬৩

হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৬৩

জাতীয়
হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে- ৪৫ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ১৫৪৫৮ পিস ইয়াবা, ১৭ কেজি ৮৪০ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৯ বোতল ফেনসিডিল। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০ টি মামলা করা হয়েছে।...
আকরাম খানের ভাইয়ের মৃত্যু

আকরাম খানের ভাইয়ের মৃত্যু

খেলা
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোটভাই আকবর খান আর নেই। বুধবার রাত ৩টায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। বৃহস্পতিবার সকালে আকবর খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আকবর খান। আজ বাদ আসর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ওয়ানডে দলে অধিনায়ক তামিম ইকবালের চাচা আকবর খান।...
রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলাদেশ
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে এসব এলাকায়। গ্যাসের পাইপ লাইনের মেরামত ও প্রতিস্থাপনের জন্য গ্যাস বন্ধ থাকবে বলে বুধবার তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য শুক্রাবাদ, ইন্দিরা রোড, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কোম্পানি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে তিতাস।...
গায়ে হলুদের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

গায়ে হলুদের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক
ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি কুয়ায় পড়ে ৯ কিশোরী ও ৪ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পুলিশ জানিয়েছে, বুধবার নারীরা 'গায়ে হলুদ' অনুষ্ঠানের জন্য একটি ঢাকা কুয়ার উপর এবং তার চারপাশে জড়ো হয়েছিল। এই অনুষ্ঠানটিকে কুশিনগর জেলার নওবিয়া নওরঙ্গপুর এলাকায় স্থানীয়ভাবে 'মাটকোদভা' বলা হয়। হঠাৎ, কুয়োর ঢাকনা নারীদের ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। এতে কয়েকজন নারী কুয়ার ভেতরে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, নয় নাবালিকাসহ মোট ১৩ জনের মৃত্যু হয়। খবরে বলা হয়, ওই মর্মান্তিক ঘটনায় আরও অনেক নারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নরেন্দ্র মোদি এক টুইটবার্তা...
বাংলাদেশে মার্কিন যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশে মার্কিন যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ
লাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনী এবং জাপানের ইয়োকোটা সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ৩৭৪তম এয়ারলিফট উইং যৌথ এ মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ার ফোর্সের স্পন্সরে অনুষ্ঠেয় এই দ্বিপক্ষীয় টেকটিক্যাল এয়ারলিফট মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ সাউথ ২২’। কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ঢাকা এবং অপারেটিং লোকেশন আলফা, সিলেট বাংলাদেশে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। প্রায় ৭৭ জন মার্কিন এয়ারম্যান যুক্তরাষ্ট্রের ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রন থেকে দুটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান নিয়ে মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ারফোর্সের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ঘোষণায় এ কথা বলা হয়। এতে আরও বলা হয়েছে, দুটি সি-১৩০জেএস নিয়ে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রায় ৩০০ জন মহড়ায় অংশ নেবেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে আন্তঃকার...
ফাহিম ফয়সালের নতুন সূফী গান ‘প্রাণ খুলে ডাকি তোমারে’

ফাহিম ফয়সালের নতুন সূফী গান ‘প্রাণ খুলে ডাকি তোমারে’

বিনোদন
নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল। গানটির শিরোনাম ‘প্রাণ খুলে ডাকি তোমারে’। কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক সাঈদ চৌধুরীর গীতি কবিতায় এ সূফী গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। এ গান প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, আমি সবসময় চেষ্টা করি এমন একটি সুর করতে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অসাধারণ সব বাক্যমালায় সমৃদ্ধ নতুন এই সূফী গানটি। তাই এর বাণী হাতে পাওয়ার পর গানের ভেতর শুরু হয় আমার সুরের ভ্রমণ। সেই ভ্রমণ শেষে শ্রোতাদের জন্য গানটি অবমুক্ত করলাম। সুর, সঙ্গীতায়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দেওয়ার বিষয়েও খুবই গুরুত্ব দিয়েছি। আমার বিশ্বাস শ্রোতারা তাদের পছন্দের শীর্ষে রাখবেন এই সূফী গানটি। গানটি প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল'-এ (‘প্রাণ খুলে ডাকি তোমারে’ লিংক: https:/ww/w.youtube.com/watch?v=kFX8Cs8po7I)। এই গানের আরও একটি বিশেষত্ব হলো- গ...
টাঙ্গাইলে হিজরা আটক করে বিপাকে পুলিশ

টাঙ্গাইলে হিজরা আটক করে বিপাকে পুলিশ

বাংলাদেশ
টাঙ্গাইলে কন্যা সন্তানসহ এক হিজরাকে আটক করে বিপাকে পরেছে পুলিশ। আটকের খবর পেয়ে কয়েকজন হিজরা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে হাজির হন টাঙ্গাইল শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে। এসময় তারা উত্তেজিত হয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুরও করে।তাদের বাধা দিতে গেলে এরশাদ নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন হিজরাকে আটক করেছে পুলিশ। আটককৃত মনিকা নামের হিজরা জানান, তার বাড়ি জামালপুরের মেলান্দ উপজেলার শেহরীপূর্বপাড়া গ্রামে। তিনি আগে ছিলেন কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তার শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারণে তার স্ত্রী পপি খাতুন তাকে ছেড়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করে অন্যত্র চলে যান। ২০১৮ সালে তিনি হিজরায় পরি...