Saturday, August 8

Month: February 2022

অন্যরকম নাটক ‘জাহান্নামের ফেয়ারওয়েল’

অন্যরকম নাটক ‘জাহান্নামের ফেয়ারওয়েল’

বিনোদন
বৈশাখী টেলিভিশনে ১৭ মার্চ রাত ১০টায় প্রচার হবে সামাজিক গল্পের নাটক ‘জাহান্নামের ফেয়ারওয়েল’। এতে অভিনয় করেছেন মানসী প্রকৃতি, নয়ন চৌধুরী, আশরাফুল আশীষ, বিমল ব্যানার্জী, ফারজানা জয়া, ডেভোরা কেয়া প্রমুখ। শাহ আলম নূরের রচনায় এটি পরিচালনা করেছেন দেলোয়ার হোসেন দিল। নাটকের গল্পে দেখা যাবে স্বপ্ন ভেঙ্গে যাওয়া এক মেয়ের গল্প। মনিকার স্বপ্ন সে বিয়ে করে সংসারি হবে। কিন্তু বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে এক বখাটে ছেলে কর্তৃক অপহৃত হন। ওই বখাটে ছেলের সঙ্গে যুদ্ধ করে নিজের ইজ্জত নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বিয়ে ভেঙে যায় তার। ভেঙে যায় স্বপ্ন। ঘটনাক্রমে ওই বখাটে ছেলেটি এক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। ওই নির্যাতিত মেয়েটি তার বিয়ের গহনা বিক্রি করে ছেলেটির চিকিৎসা করে সুস্থ করে তোলে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। বিষয়টি ...
মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

বাংলাদেশ
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে একটি বাল্কহেডের সংঘর্ষে সুরভি-৭ লঞ্চে ফাটল ধরেছে।বাল্কহেডটি ডুবে গেছে। বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জের কাছে গজারিয়ায় মেঘনা নদীতে ঘটেছে এই দুর্ঘটনা।লঞ্চের মালিক রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাল্কহেডের ধাক্কায় লঞ্চের সামনের দিকে ফেটে গেছে।লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। যাত্রীদের কীর্তন খোলা দশ নামের একটি লঞ্চে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়েছে। এ দিকে বাল্কহেডটি ডুবে গেছে।পুলিশ ও কোস্ট গার্ড ঘটনা স্থলে পৌঁছেছে।এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।...
দর্শকের মন কেড়েছে বাপ্পী-অপুর রসায়ন

দর্শকের মন কেড়েছে বাপ্পী-অপুর রসায়ন

বিনোদন
করোনাকালে ধুঁকছে চলচ্চিত্রাঙ্গনও। অসংখ্য প্রেক্ষাগৃহ এখন বন্ধ। তারপরও যেসব প্রেক্ষাগৃহ চালু আছে সেগুলোতে দর্শকের উপস্থিতি কম। কারণ নতুন ছবি সেভাবে মুক্তি পাচ্ছে না এখন। এই বৈরী পরিবেশেই সম্প্রতি মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এবং বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। মুক্তির অল্প সময়ের মধ্যেই এটি দর্শক টানতে সক্ষম হয়েছে। যে কটি প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হচ্ছে তার প্রায় প্রতিটিতেই আশানুরূপ দর্শক আসছেন। এতে ছবি সংশ্লিষ্টরা স্বস্তিতে আছেন। বিশেষ করে এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা বাপ্পী ও অপু বিশ্বাসের অভিনয় রসায়ন দর্শকের মন কেড়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যদিও ছবিটির কাজ করেছিলাম অনেক আগেই। কিন্তু গল্প ও নির্মাণশৈলীর কারণে এটি যে দর্শকপ্রিয়তা পাবে তা আগে থেকেই ভাবতাম আমি। দর্শক যখন আগ্রহ নিয়ে ছবি দেখতে প্রেক্ষাগৃহে যায়, তখন এটাই সে...
স্কুলে সশরীরে ক্লাস করতে পারবে যেসব শিক্ষার্থী

স্কুলে সশরীরে ক্লাস করতে পারবে যেসব শিক্ষার্থী

জাতীয়
দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরামর্শ দিয়েছে করোনাবিষয়ক জাতীয় কমিটি। কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, ১২ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থী যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের এখন স্কুলে যেতে কোনো বাধা নেই। ১২ বছরের কম বয়সীরা এখন স্কুলে যেতে পারবে না, কারণ তারা দুই ডোজ টিকা নেয়নি। কমিটির প্রধান অধ্যাপক সহিদুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমটি যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, দ্বিতীয়টি দুই ডোজ টিকা নিতে হবে। টিকা না নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, তারা অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে না। সেজন্য তাদেরকে না যেতে বলব আমরা। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সরকার এখনও টিকা দেওয়া শুরু ক...
এবার রাবিতেও পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’

এবার রাবিতেও পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’

জাতীয়, বাংলাদেশ
দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা গেলেও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা যায় না। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই পরীক্ষাটি আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটিকে স্থগিত করেছে পরীক্ষা কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মণ্ডল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টোরিতে এই প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক এবং পরীক্ষা কমিটির সদস্য ইসতিয়াক হোসেন। বুধবার প্রশ্নপত্র ফাঁসের স্ক্রিনশট যুগান্তর প্রতিনিধির হাতে আসে। এদিকে এই প্রশ্নপত্র ফাঁসের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিকট মূল আলোচনার বিষয় হ...
কত সোনা আগলে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী? কারা পাবেন এসব সোনা?

কত সোনা আগলে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী? কারা পাবেন এসব সোনা?

আন্তর্জাতিক
১০ আঙুলে ১০ রকমের আংটি। কব্জিতে চওড়া মণিবন্ধ। গলায় রত্ন খচিত নানা ধরনের পেনডেন্ট, হার। তার অঙ্গ জুড়ে সর্বক্ষণ শোভা পেত নানা ধরনের অলঙ্কার। এই সোনার গহনাই ছিল সদ্য প্রয়াত বাপ্পি লাহিড়ীর স্টাইল। সোনার গহনা ছাড়া যেন কল্পনাও করা যেত না এই জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকারকে। নিজেকে সোনায় মুড়ে রাখা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তার। সোনা তার কাছে ছিল সৌভাগ্যের প্রতীক। শেষ জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন সোনার পেয়ালা। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন তিনি।সে সময় সম্পত্তির হলফনামা দায়ের করার সময় নিজের সোনার গয়নার হিসাবও দিতে হয়েছিল এই সংগীতশিল্পীকে। হলফনামায় তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম বা প্রায় ৬৫ ভরি সোনার গহনা রয়েছে তার। সঙ্গে ৪.৬২ কিলোগ্রামের রূপার গহনা। এ ছাড়াও চার লাখ রুপির একটি হীরার আংটিও রয়েছে। তারপর থেকে আট বছর পার হয়েছে। তার গহনার বাক্সে সম্ভবত আরও সোনাদানা ঢুকেছে...
স্কুল-কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি

স্কুল-কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি

জাতীয়
দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরামর্শ দিয়েছে করোনাবিষয়ক জাতীয় কমিটি। বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবেন। করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির...
তুরস্কের সঙ্গে উত্তেজনা মধ্যেই আরও রণতরী-যুদ্ধবিমান কিনছে গ্রিস

তুরস্কের সঙ্গে উত্তেজনা মধ্যেই আরও রণতরী-যুদ্ধবিমান কিনছে গ্রিস

আন্তর্জাতিক
ফ্রান্স থেকে ৩ বিলিয়ন ইউরোর তিনটি যুদ্ধ জাহাজ কেনার ব্যপারে মঙ্গলবার সম্মতি দিয়েছে গ্রিসের সংসদ। তুরস্কের সঙ্গে উত্তেজনা চলাকালীন সময়েই এমন উদ্যোগ নিল গ্রিস। তাছাড়া গ্রিসের সংসদ সদস্যরা ফ্রান্সের কাছ থেকে আরও ছয়টি নতুন রাফায়েল যুদ্ধ বিমান কেনার ব্যপারেও সম্মতি দিয়েছেন। এর আগে ফ্রান্সের কাছে আরও ১৮টি রাফায়েল বিমান কেনার ব্যপারে চুক্তি করেছিল দেশটি। যার মধ্যে ১২টি ব্যবহৃত, বাকি ছয়টি নতুন। ২০২১ সালে গ্রিসের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এ চুক্তিটি করেছিলেন। ন্যাটো সদস্য গ্রিস ও তুরস্কের মধ্যে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে থাকা সমূদ্রের সীমানা এবং প্রাকৃতিক সম্পদ আহরণ নিয়ে দ্বন্দ্ব চলছে। ২০২০ সালে তুরস্ক তেল ও গ্যাস নিয়ে একটি জরিপ চালায়। এরপরই দুই দেশের নৌ বাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গ্রিস দাবি করছে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করাটা তাদের জন্য জরুরি হয়ে পড়ে...
নাম চূড়ান্ত করতে সার্চ কমিটি আবারো বৈঠকে বসছে শনিবার

নাম চূড়ান্ত করতে সার্চ কমিটি আবারো বৈঠকে বসছে শনিবার

জাতীয়
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে গঠিত সার্চ কমিটি আগামী শনিবার আবারো বৈঠকে বসতে যাচ্ছে। ওই দিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বুধবার হাইকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব সামসুল আরেফিন বিষয়টি জানিয়েছেন। সার্চ কমিটি প্রকাশিত ৩২২ জনের তালিকা বাছাই করে ছোট করা হয়েছে কি না- জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। আর কোনো বিষয়ে আপাতত বলতে আমি ইচ্ছুক নই। শনিবার আবার কথা হবে।’ সার্চ কমিটি প্রকাশিত তালিকা থেকে যারা নাম বাতিলের আবেদন করেছেন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৫ ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ ক...
ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ১৭ ইসরাইলি আটক

ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ১৭ ইসরাইলি আটক

আন্তর্জাতিক
ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের একটি গ্রামে বর্ণবাদী হামলা চালানোর অভিযোগ ১৭ ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ। দেশটির পুলিশ জানিয়েছে, আটক ১৭ ইসরাইলি নাগরিক হাওয়ারা গ্রামে ২৪ জানুয়ারী পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। হামলা করে তারা সাধারণ ফিলিস্তিনিদের গাড়ি, বাড়ি ও দোকানের ক্ষতি সাধন করেন। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা নিয়মিত ইহুদি অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিদের হামলার স্বীকার হন। এসব হামলার বিষয়ে অভিযোগ করলেও পুলিশ সাড়া দেয় না। ফলে বেশিরভাগ অপরাধীকে কোনো শাস্তি ভোগ করতে হয় না। ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’সালেম জানিয়েছে, ২০২০ সাল থেকে তারা ইহুদি ইসরাইলিদের এমন ৪৫১টি হামলার বিষয় নিবন্ধন করেছে। এসব হামলার ৬৬ ভাগে পুলিশ ঘটনাস্থলেই যায়নি। ফলে কাউকে গ্রেফতার হতে হয়নি। ...