Saturday, August 8

Month: February 2022

মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!

মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!

খেলা
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমাবাপ্পের। এরপর রিয়াল চাইলেই তাকে দলে ভেড়াতে পারবে। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো অনড় অবস্থানে পিএসজি। যেকোনো মূল্যে ঘরের ছেলেকে ধরে রাখতে চাইছে তারা। শেষ চেষ্টা হিসেবে তাই নতুন এ কৌশল মনস্থির করেছে ফ্রেঞ্চ পরাশক্তিরা। পিএসজিতে বছরে ২০১ কোটি টাকা বেতন পান এমবাপ্পে, যেখানে মেসির বেতন দ্বিগুণেরও বেশি, ৪৬২ কোটি টাকা। এমবাপ্পেকে ধরে রাখতে মেসির এ বেতনের চেয়েও বেশি অর্থ দিতে রাজি পিএসজি। শুধু মেসির চেয়ে বেশি বেতন দিয়ে নয়; ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা করছে পিএসজি। সেটিও এমবাপ্পের কারণে...
নিলামে ইভ্যালির ৭ গাড়ি কিনলেন যারা

নিলামে ইভ্যালির ৭ গাড়ি কিনলেন যারা

জাতীয়
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি খোলা নিলামে বিক্রি করেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ। আদালতের এক নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডি ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়। এ নিলামে ১৩০ জন ডিলার নিলাম কার্ড সংগ্রহ করেন। নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার। প্রথমে বিলাসবহুল রেঞ্জ রোভার ব্র্যান্ডের (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮) গাড়িটি নিলামে তোলা হয়। গাড়িটির ন্যূনতম ১ কোটি ৬০ লাখ টাকা নিলামের মূল্য ধরা হয়। এই গাড়িটি সর্বোচ্চ দাম ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন হাবিবুর রহমান নামের এক প্রকৌশলী। গাড়িটি কিনতে দ্ব...
হিজাব বিতর্ক নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

হিজাব বিতর্ক নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক
হিজাব ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ভারতের কর্ণাটক। হিজাব পরে কয়েকজন ছাত্রীকে স্কুলে ঢুকতে না দেওয়া নিয়ে সেখানে সৃষ্টি হয় বিক্ষুদ্ধ পরিস্থিতির। ক্লাসে ছাত্রী হিজাব পরতে পারবে কী না, তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী। কিন্তু হাইকোর্টও এ ব্যাপারে কোনো সমাধানে আসতে পারেননি। বিষয়টি সমাধানের ভার প্রধান বিচারপতির হাতেই ছেড়ে দিয়েছিলেন কর্ণাটক হাইকোর্ট। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা এই নিয়ে মুখ খুলেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ভারতের সর্বোচ্চ আদালতে এই বিষয়টি উত্থাপন করা হয়। কর্ণাটকের উডুপি জেলার কুন্দাপুরার সরকারি পিইউ কলেজের ছাত্রী ফতিমা বুশরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে জানান, হিজাবে নিষেধাজ্ঞার কারণে তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে। ওই পিটিশিনের দ্রুত শুনানির আর্জি করেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেসে ...
এইচএসসির ফল রোববার

এইচএসসির ফল রোববার

বাংলাদেশ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেন। সূত্র জানিয়েছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। গত বছরের ডিসেম্বরে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়। শিক্ষা বোর্ড জানিয়েছে, সব জটিলতার অবসান ঘট...
বিড়ালকে লাথি মেরে তারকা ফুটবলারের ৩ কোটি টাকা জরিমানা

বিড়ালকে লাথি মেরে তারকা ফুটবলারের ৩ কোটি টাকা জরিমানা

খেলা
বিড়াল লাথি মেরে প্রায় ৩ কোটি টাকা জরিমানা দিলেন ফরাসি ফুটবলার কুর্ট জুমা। হারালেন পোষ্য দুটি বিড়ালকেও। শুধু তাই নয়; বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে করা চুক্তিও হারিয়েছেন তিনি। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জুমার একটি ভিডিওতে। স্ন্যাপচ্যাটে ভিডিওটি পোস্ট করেন ওয়েস্ট হাম ডিফেন্ডারের ভাই ইয়োয়ান। ভিডিওতে দেখা যায়, এ ফরাসি ফুটবলার একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছেন এবং মুখে আঘাত করছেন। বিড়ালটা দৌড়ে খাবার ঘরে লুকোনোর চেষ্টা করলে জুমা কিছু একটা ছুড়ে মারেন। পরে বিড়ালটার মুখ কষে চড়ও মারেন তিনি।...
হিলিতে কমতে পারে তাপমাত্রা

হিলিতে কমতে পারে তাপমাত্রা

বাংলাদেশ
দিনাজপুরের হিলিতে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে তুলছে। আকাশে মেঘ জমে আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী ২৪ ঘণ্টায় আবারও হিলিসহ দেশের কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এবার বৃষ্টির পরিমাণ খুবই কম এবং স্থানের সংখ্যাও কম হবে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা আরেক দফা হ্রাস পাওয়ার আভাস রয়েছে বলেও জানান তিনি।...
তুরাগে কারখানায় রহস্যজনক আগুন

তুরাগে কারখানায় রহস্যজনক আগুন

বাংলাদেশ
তুরাগের রানাভোলা এলাকার একটি ইলেকট্রনিক্স কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ বিষয়ে কারখানার উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তিনি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ঘণ্টাব্যাপী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় দমকল বাহিনী। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস বলছে, পূর্ব-পরিকল্পিতভাবে কারখানাটিতে আগুন লাগানো হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এদিকে, অগ্নিকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মচারী ও কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার আগের রাতেও কারখানার অন্য আরেকটি গুদামে অগিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরদিন সকালে আব...
২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

জাতীয়
ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের ‘শতবর্ষী পরিকল্পনার’কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘৪২ তম জাতীয় সমাবেশ-২০২২’ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের সফীপুরস্থ আনসার ভিডিপি একাডেমির মূল অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেজন্য আপনাদের সবাইকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সবাই সেই প্রচেষ্টা নেবেন এবং সেটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি পেয়েছে এবং অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এ...
ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন,  সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে আগামী ২৯ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে ক্লাবটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রযোজক শামসুল আলমকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইকবাল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন অমিত হাসান, মেহেদী হাসান মুনীর ও নাদিম। এ বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল বলেন, ‘খবরটি সত্য। বুধবার রাত ৮টায় কমিটি গঠন করা হয়েছে সবার সম্মতিক্রমে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই কমিটি ফিল্ম ক্লাবের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবো।’ ফিল্ম ক্লাবের সদস্য শ্যামল চন্দ্র দাসের আবেদনের প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি ঢাকা জেলা...
সৌর বিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ

সৌর বিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ

বাংলাদেশ
গাজীপুর মহানগরীর পূবাইলে সৌর বিদ্যুতের লাখ টাকার স্টিলের খুঁটি চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে কথিত সিটি করপোরেশনের পিওন শরিফুলসহ চোর সিন্ডিকেটের ৪ জন। একজন পালিয়ে যায়। স্থানীয় জনতা আটক করে অর্ধেক খুঁটিসহ পুলিশে দিলেও ওই চার জনকেই থানা হাজত থেকে ছেড়ে দেয়া পুলিশ। বাকি অর্ধেক খুঁটি বিক্রির টাকা ভাগাভাগি করার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটেছে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিম পাড়া সোনার বাংলা সড়কে। আটকৃতরা হলেন- সিটি করপোরেশনের পিওন শরিফুল, একই এলাকার ইয়ার খান (৪৪), তবির হোসেন (২৮), আরজু মিয়া(২৫)। সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তার পরিচয়ে প্রায় ২৫ ফুট লম্বা খুঁটির গোড়ার অংশের স্টিলের প্লেটসহ অর্ধেক বিক্রি করে স্থানীয় একটি ভাঙারির দোকানে। পরে রাত ১১টার দিকে বাকি অর্ধেক ভ্যানে করে নিতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে চোর চক্রটি। ...