Friday, August 7

Month: February 2022

বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেফতার করল মালয়েশিয়া পুলিশ

বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেফতার করল মালয়েশিয়া পুলিশ

জাতীয়
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। স্থানীয় সময় বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এ হাইকমিশনার। আটকের পর খায়রুজ্জামানের আইনজীবী তার অবিলম্বে মুক্তির দাবিতে মালয়েশিয়া কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। খায়রুজ্জামানের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো বৈধ কারণ ছাড়াই খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আইনজীবী আদালতে হেবিয়াস কর্পাস দায়ের করবেন বলে জানা গেছে। হেবিয়াস কর্পাস একজন বন্দি বা বন্দিকে আদালতের সামনে আনার জন্য ব্যবহৃত হয় যে ব্যক্তির কারাদণ্ড বা আটক আইনানুগ কিনা। মোহাম্মদ খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। ১৯৭৫ ...
আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব

আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব

খেলা
দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ৩১ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। এদিকে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর। নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকা সময়ের দুই টেস্ট খেলবেন না সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, টেস্ট না খেললেও সফরের ৩টি ওয়ানডে খেলবেন সাকিব। মূলত আইপিএলের জন্যই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে নিশ্চিতভাবেই ওয়ানডে খেলবে সাকিব। তবে টেস্ট খেলার ব্যাপারে এখনো বোর্ডকে কোনোকিছুই জানাননি তিনি। তবে এরপর শ্রীলঙ্কার সফরে দুই টেস্টের যে সম্ভাব্য সূচি আছে আগামী ৩ মে থেকে ২৫ মে। এই সময় জাতীয় দলের সঙ্গে থাকবেন টাইগার অলরাউন্ডার। এদিকে, গত ২২ ডিসেম্বর সাকিব জানিয়েছিলেন, একই সঙ্গে তিন ফরম্যাটে খেলা অসম্ভব। যুক্...
সাফারি পার্কে প্রাণি মৃত্যুর ঘটনায় এবার ৮ সদস্যের তদন্ত কমিটি

সাফারি পার্কে প্রাণি মৃত্যুর ঘটনায় এবার ৮ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে এবার আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির প্রধান প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১০ কার্যদিবস বৃদ্ধির আবেদন করেছেন। তবে আগামী শনিবার আবার তদন্তে পার্কে আসবেন কমিটির সদস্যরা। তদন্ত দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিকে ২৭ জানুয়ারি থেকে ১০ কার্য দিবসের মধ্যে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে। পরে কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সদস্যকে কো-অপ্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় বুধবার মন্ত্রণালয়ে ওই তদন্তের জন্য আরও ১০ দিন সময় বৃদ্ধির আবেদন...
কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান

কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান

বিনোদন
এ মুহূর্তে সিনেপাড়ার গুঞ্জন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কট করা হয়েছে। ১৮টি সংগঠনের কয়েকজনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বুধবার রাতে নাকি এ নায়ককে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি গোপন রয়েছে এখন। কিন্তু খবরটি গুজব বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান। এমন মিথ্যা খবর ছড়ানোতে ক্ষোভ জানিয়ে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এ পরিচালক। কিছু মানুষ ঝামেলা বাধাতে জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক। সোহানুর রহমান সোহান বলেছেন, ‘জায়েদ খানকে বয়কটসংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা বক্তব্য ভেসে আসছে, যার ভিত্তি নেই। আমাদের ১৮ সংগঠন...
হাসপাতালে চিকিৎসককে পুলিশের থাপ্পড়

হাসপাতালে চিকিৎসককে পুলিশের থাপ্পড়

আন্তর্জাতিক
ভারতের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে থাপ্পড় মেরেছে পুলিশ। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, চড় মারার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ওই পুলিশ সদস্য। তবে চড় মারার পর তিনি জানতে পারেন ওই ব্যক্তি চিকিৎসক। ভুক্তভোগী চিকিৎসক ডা. শৌভিক সাহা বলেন, আমি ওটিতে (অপারেশন থিয়েটারে) ছিলাম। জুনিয়রের কাছ থেকে ফোন পেয়ে রোগী দেখার জন্য যাচ্ছিলাম। সেই সময় গেটে আমাকে ধাক্কা মারেন। আমি ফিরে তাকাতেই আমাকে সজোর চড় মারেন। এত জোরে চড় মেরেছে যে পাঁচ আঙুলের দাগ হয়ে গিয়েছে। পুলিশ বলে চড় মারল। ২৪ ঘণ্টা ডিউটি করছি। তারপরও এই ঘটনা। আমাদের সুরক্ষার জন্য ওদের দেওয়া হয়েছিল। আর সেই পুলিশই আমাদের ওপর চড়াও হচ্ছে। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য ওই ঘটনা সম্পর্কে বলেন, চা...
আফগানিস্তানে পৌঁছেছে এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন

আফগানিস্তানে পৌঁছেছে এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন

আন্তর্জাতিক
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন আফগানিস্তানে এসে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার সকালে আফগানিস্তানের হেরাথ প্রদেশে এসে পৌঁছায় ট্রেনটি। ‘দয়ার ট্রেন’ নাম নিয়ে ২৭ জানুয়ারি ৪৬টি বগি নিয়ে ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে রওনা দেয়। এ ট্রেনটি কাপড়, খাবার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোট ৭৪৮ টন পণ্য সামগ্রী নিয়ে আফগানিস্তানে পৌঁছায়। আফগানিস্তানে পৌঁছাতে ট্রেনটির সময় লাগল ১২দিন। যদিও প্রথমে ধারণা করা হয়েছিল ১৫ দিনের বেশি সময় লাগতে পারে। ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে যাত্রা শুরু করে ইরান ও তুর্কমেনিস্তান হয়ে এরপর আফগানিস্তানে পৌঁছায়। এদিকে হেরাথে ট্রেনটিকে স্বাগত জানান ইসলামিক আমিরাত আফগানিস্তানের মুখপাত্র বিলাল করিমি। তিনি সহায়তা পাঠানোর জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।...
বিড়াল মেরে বিপাকে ফুটবলার

বিড়াল মেরে বিপাকে ফুটবলার

খেলা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ফরাসি ফুটবলার কুর্ট জুমা একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছে এবং মুখে আঘাত করছে। এই ভিডিও নিয়ে সমালোচনা তুঙ্গে উঠলে ক্ষমা চাইতে বাধ্য হন জুমা। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমলস (আরএপিসিএ)। তারা বলেছে, এই ভিডিও খুবই হতাশাজনক। কোনো প্রাণীকে লাথি মারা, চড় মারা কিংবা অন্য কোনোভাবে শাস্তি দেওয়া গ্রহণযোগ্য নয়। জুমার ক্লাব ওয়েস্ট হামের পক্ষ থেকেও এক বিবৃতিতে তারকা ফুটবলারকে তিরস্কার করা হয়েছে। বিবৃতিতে ক্লাবটি বলছে, ওয়েস্ট হাম কুর্ট জুমার এই ঘটনাটির নিন্দা জানাচ্ছে। আমরা কুর্টের সঙ্গে কথা বলেছি এবং আভ্যন্তরীণভাবে বিষয়টি দেখছি। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, পশুদের প্রতি এমন নিষ্ঠুর আচরণকে প্রশ্রয় দেব না। ওয়েস্ট হাম সেন্টার...
ভারত পারেনি, বাংলাদেশ কি পারবে?

ভারত পারেনি, বাংলাদেশ কি পারবে?

খেলা
দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে টাইগাররা। দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ম্যাচের সূচি প্রকাশ করা হয়। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই সফরে টাইগাররা সফল হবে তো? কারণ সবশেষ জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারে ভারত। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় কোহলিরা। দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের মাঠে টাইগাররা কতটা সফল হবেন তাই প্রশ্ন থেকেই যাচ্ছে! তবে অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টেস্টের সাদা পোশাকে ১২ ম্যাচে মুখোমুখি হয় দুই দেশ। ১০ ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পায় প্রোট...

উইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

খেলা
ভারত সফরে হালে পানি পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। বুধবার আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন সুরাইয়া কুমার যাদব। ৪৯ রানে ফেরেন রাহুল। ৮৩ বলে ৫টি চারের সাহায্যে ৬৪ রান করেন সুরাইয়া। এরপর ওয়াশিংটন সুন্দরের ২৪ আর দিপক হুদার ২৯ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় উইন্ডিজ। ৪৪ রানে জয় পায় ভারত। এদিন সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ৪৬ ওভারে ১৯৩ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামারা ব্রুকস। ৩৪ রান করেন আকিল হোসেন। ৪...
‘দেশে নিখোঁজ ৮-৯ জনের খোঁজ মিলেছে, আরও পাওয়ার সম্ভাবনা’

‘দেশে নিখোঁজ ৮-৯ জনের খোঁজ মিলেছে, আরও পাওয়ার সম্ভাবনা’

জাতীয়
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশে নিখোঁজ হওয়া ৭৬ জনের মধ্যে ৮-৯ জনের খোঁজ পাওয়া গেছে। দেশের সংস্থাগুলো এ নিয়ে কাজ করছে। দেশে এবং দেশের বাইরে আরও কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। তবে তার মতে, এসব নিয়ে এই মুহূর্তে বৈশ্বিক কোনো চাপ নেই। এছাড়াও র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে দ্রুতই ল ফার্ম নিয়োগ করার ইঙ্গিত দেন তিনি। উল্লে­খ্য, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় শুরু হয়েছে মানবাধিকার কাউন্সিলের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটির ৫ দিনের বৈঠক। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি বছরে তিনবার বৈঠকে মিলিত হয়। এবারের বৈঠকের এজেন্ডা প্রকাশ হয়নি। তবে ডিসেম্বরে অনুষ্ঠিত বৈঠকের পর একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৭৬ ব্যক্তি গুম হয়েছে। বিষয়টি তাদের ওয়েবসা...