Friday, August 7

Month: February 2022

নাজিবউল্লাহকে ফিরিয়ে টাইগারদের ম্যাচে ফেরালেন তাসকিন

নাজিবউল্লাহকে ফিরিয়ে টাইগারদের ম্যাচে ফেরালেন তাসকিন

খেলা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চতুর্থ উইকেটের জুটিতে ৯০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন ওপেনার রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৩৪ রানে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকে দলকে টেনে নিচ্ছিলেন জাদরান-রহমত। কিন্তু দলীয় ১২৪ রানের সময় রহমত শাহকে ৫২ রানে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন পেসার তাসকিন আহমেদ। এরপরও ক্রিজে টিকে ছিলেন বিপজ্জনক ব্যাটার নাজিবউল্লাহ জাদরান। অবশেষে নাজিবুল্লাহকেও ফিরিয়েছেন তাসকিন আহমেদ। দলীয় ১৪০ রানের সময় তাসকিনের বলে মুশফিকের হাতে ধরা পড়েন নাজিবুল্লাহ। আউট হওয়ার আগে তিনি ৬১ বল খেলে ৫৪ রান করেন। নাজিবুল্লাহ আউট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচেও ফিরেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তান ২৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে। জয় পেতে তাদের আরও ১৬৭ রান করতে হবে। ট...
পাঁচ পেরিয়ে ছয় বছরে ধ্রুব মিউজিক স্টেশন

পাঁচ পেরিয়ে ছয় বছরে ধ্রুব মিউজিক স্টেশন

বিনোদন
পথচলার পাঁচ বছর পূর্ণ করল দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান, ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি ) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং হাজারো তারুণ্যের স্বপ্নকে আরও বেশি ঝলমলে করতে যাত্রা শুরু করে ধ্রুব মিউজিক স্টেশন। যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান ও গানের নান্দনিক ভিডিও। সেই মিছিলে দেশের কিংবদন্তি থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় র্শক শ্রোতার পছ›ের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘ভাষার মাসে সব ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তাদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা গান নিয়ে স্বপ্ন দেখছি। দেখতে দেখতে আপনাদের প্রিয় প্...
শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে কেন্দ্রে

শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে কেন্দ্রে

জাতীয়
শুক্রবার ছুটির দিনেও চলছে টিকাদান কর্মসূচি। শনিবার সারাদেশে এক কোটি টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে শনিবারের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া যাবে কিনা এমন সংশয়ে ভিড় বেড়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। সকালে ঢাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত বিভিন্ন কারণে যারা টিকা নিতে পারেননি তাদের অনেকেই লাইনে অপেক্ষা করছেন। শনিবারের পর টিকার প্রথম দেওয়া হবে কিনা এ সংশয় থেকেও অনেকে টিকা নিতে এসেছেন। অনেকে এসেছেন ছুটির দিন বলে, আবার অনেকে এসেছেন অফিস থেকে টিকা সনদের চাপে পড়ে। এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার টিকা চলবে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ...
বেলাল খানের গানে জাহিদ-ক্যারল

বেলাল খানের গানে জাহিদ-ক্যারল

বিনোদন
নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী বেলাল খান। ভিডিওটিতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল। এবারের গানের শিরোনাম পাগল বানাইয়া। ‘তারে ছাড়া দুনিয়া আঁধার/ হলোনা সে তবু আমার- বুঝিনি ঠিক অথবা ভুল/ দিয়েছি চাঁদের খোঁপায় ফুল- পাগল বানাইয়া বন্ধু আমারে/ কেন ভালোবাসা দিলা অন্য জনারে..’। গানের এমন দারুন কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন বেলাল খান নিজেই। আর গানটিতে সংগীতায়োজন করেছেন শোভন রয়। গাজীপুরের ছুটি রিসোর্ট ও তার আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়। নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, তেমনি একটা মেলোডি গান আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ গানের মডেল জাহিদ হোসাইন বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বেলাল খানের বড় ভক্ত আমি নিজেও। এই গানটি করার ক্ষেত্রে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছে...
সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

বাংলাদেশ
চট্টগ্রামের সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সেন্টমার্টিনগামী জাহাজ বে-ওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে যাত্রী ছিল ৯৫০ জন। বৃহস্পতিবার রাত ১২ টা ৪০ মিনিটে কুতুবদিয়ায় মাঝ সাগরে হঠাৎ জাহাজটিতে আগুন লাগে। আগুন সহজে নেভানো গেলেও জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। সেন্টমার্টিনগামী জাহাজটিতে ৯৫০ জন যাত্রী ছিলেন। তারা নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বতর্মানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের টাগ কান্ডারি ১০ এর সাহায্যে চট্টগ্রামে আসছে। নৌসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।...
‘প্রতিশোধ’ নিলেন রশিদ খান

‘প্রতিশোধ’ নিলেন রশিদ খান

খেলা
আগের ম্যাচে দুঃস্বপ্নের মতো শুরু করা বাংলাদেশ এবার টপ অর্ডারের দৃঢ়তায় ভালো শুরু পেয়েছে। পাওয়ার প্লেতে হারিয়েছে কেবল ১ উইকেট। গত ম্যাচের মতো আজকেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ২৪ বলে ১২ রান করে সেই ফারুকির তোপে পরাস্ত হয়েছেন তিনি। ওয়ানডাউনে নেমে প্রথমেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছু করার জানান দেন সাকিব। কিন্তু বেশিদূর যেতে পারেননি আজকেও। ৩৬ বলে ২০ রান করে ফিরে গেলেন সাজঘরে। ১৬তম ওভারে দলের সেরা বোলার রশিদ খানকে বোলিংয়ে আনেন অধিনায়ক রহমাতুল্লাহ। আর বোলিংয়ে এসে দ্বিতীয় ডেলিভারিতেই সাকিবকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। আম্পায়ার আঙুল তুলেন। নিশ্চিত আউট জেনে রিভিউ না নিয়েই সাজঘরের পথে রওনা দেন সাকিব। এ যেন প্রথম ম্যাচের প্রতিশোধ নিলেন রশিদ। প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ঘূর্ণি বলেই বোল্ড হয়ে আউট হন রশিদ। বিস্মিত হয়ে পিচে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি। এবার বোল...
মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম সুমাত্রায় একই সময় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে বহুলোক আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ভূ-কম্পন অনুভূত হয়। ভারতের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বিষয়টি। খবর এনডিটিভির। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি হয়। এটির উৎপত্তিস্থলে গভীরতা ১০ কিলোমিটার ছিল বলে জানা গেছে।...
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা ও পরিবহণের চাপ বেড়ে যাওয়ায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে পরিবহণ চলাচলে ধীরগতি রয়েছে। শুক্রবার রাত থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন থেকে সল্লা পর্যন্ত অংশে যানজট রয়েছে। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডসংলগ্ন এলাকায় একটি পরিবহণের পেছনে আরেকটি পরিবহণের ধাক্কা লাগে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবহণ উদ্ধার করে থানায় পাঠানো হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে পরিবহণের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশের দাবি, বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের ত্রুটিজনিত কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান...
দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তামিম

দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তামিম

খেলা
গত ম্যাচে দুর্দান্ত জয়ের পর থেকেই বাংলাদেশের দলের টপঅর্ডারের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কোচ ডমিঙ্গো ও নির্বাচকরা। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট, ভাঙেনি উইনিং কম্বিনেশন। শুরুটা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল নিজেই। আউট হয়ে গেলেন ১২ রান করেই। দলীয় সপ্তম ও নিজের ৪র্থ ওভারে গিয়ে সফল হলেন প্রথম ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের ত্রাস ফজল হক ফারুকি। ওভারের দ্বিতীয় বলে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। যদিও আউটসাইড অব দ্যা পিচ ডেলিভারি হওয়ায় আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ২৪ বল খেলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার তামিম। তার জায়গায় ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই চার হাঁকালেন। খেলার এই পর্য...
রাশমিকাকে বিয়ে নিয়ে মুখ খুললেন বিজয়

রাশমিকাকে বিয়ে নিয়ে মুখ খুললেন বিজয়

বিনোদন
বলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকা বসেছেন বিয়েরপিঁড়িতে। এরই মাঝে গুঞ্জন উঠেছে দক্ষিণী তারকা বিজয় দেভেরাকোন্ডা ও রাশমিকার মান্দানা বিয়ে করছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি ছবি লাইগারের জন্য মুম্বাইয়ে রয়েছেন বিজয়, অন্যদিকে মুম্বাইয়ে নতুন বাড়ি কিনেছেন রাশমিকা। তাই তাদের বিয়ে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। অনস্ক্রিন অফস্ক্রিন তাদের রসায়ন অনুরাগীদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে— এ বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও রাশমিকা। গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড, দুটি ছবিই ছিল সুপারহিট। তাদের জুটিকেও পছন্দ করেছিল দর্শক। এখন শোনা যাচ্ছে পর্দার সেই রসায়নই বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে শুধু মুম্বাইয়ে ডেটিং নয়, এ বছরের শুরুতেই গোয়ায় একসঙ্গে কাটিয়েছিলেন রাশমিকা ও বিজয়। শুধু বি...