Saturday, August 8

Month: April 2022

সাড়ে ২৬ লাখ টাকার ‘অচল’ সেতু

সাড়ে ২৬ লাখ টাকার ‘অচল’ সেতু

বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের একটি সেতুর এক পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় প্রায় সাড়ে ২৬ লাখ টাকার সেতু কোনো কাজে আসছে না। অচল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন। সরজমিনে দেখা যায়, অত্র ইউনিয়নের কান্দিউড়া রাস্তায় যোগের হাওড় এলাকায় ফুলেরশ্বরী খালের উপর রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় দাড়িয়ে আছে ৩৪ ফুটের দীর্ঘ একটি সেতু। সেতুটির দুপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। বর্ষা মৌসুমে সেতুটির পশ্চিম পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। অপরদিকে পূর্বপাশে সংযোগ সড়কটি রয়েছে ভাঙাচুরা অবস্থায়। সেই রাস্তাটিতে দীর্ঘদিন যাবত মাটি না ফেলায় সেতু থেকে নিচু হওয়ায় বর্ষার পানিতে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাটি। যার ফলে কৃষকরা ফসল ঘরে তুলতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া পূর্বগ্রামের মানুষ, পশ্চিম গ্রামে যেতে ৩ কিলোমিটার রাস্তা ঘুরে যোগাযোগ রক্ষা করতে হয়। আবার শুকনো মৌসুমে বিস্তীর্ণ মাঠের মধ্য থেকে বোরো ধান বা অন্...
আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক: মন্ত্রী

আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক: মন্ত্রী

জাতীয়
বাংলা নববর্ষ অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদের পরিচায়ক উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এ দিনটিতে সেই চেতনাকে আরও শাণিত করতে হবে।’ বৃহস্পতিবার বিকালে নেদারল্যান্ডে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক। সে জন্য অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শাণিত করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে আরও উন্নীত করতে হবে।’ কৃষিসচিব সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, ‌ওয়াহিদা আক্তার, বলাইকৃষ্ণ হাজরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ। নেদা...
রাশিয়ার ‘আলোচিত যুদ্ধজাহাজ’ ধ্বংস করে দিল ইউক্রেন!

রাশিয়ার ‘আলোচিত যুদ্ধজাহাজ’ ধ্বংস করে দিল ইউক্রেন!

আন্তর্জাতিক
রাশিয়া ইউক্রেনে হামলা করার পরদিনেই ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করে। স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল মোস্কভা নামের একটি যুদ্ধ জাহাজ। তারা সেখানে গিয়ে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করেন। কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ। খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। কিন্তু পরবর্তীতে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ সেনারা। যেই জাহাজ নিয়ে রাশিয়া ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল সেই জাহাজটি ইউক্রেনের সেনারা ধ্বংস করে দিয়েছে। এমন খবরই জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কৃষ্ঞ সাগরে অবস্থিত ‘আলোচিত...
বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা, আটক ৩

বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা, আটক ৩

বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যা ও বাবাকে আহত করার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জের একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে এমাম হোসেন ওরফে স্বপন (৩০) উপজেলার লফিতপুর চৌধুরী মাস্টার বাড়ির সামছুদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাবার (২৩) লফিতপুর গ্রামের ছাদেক মেম্বারের পুরান বাড়ির দেলেয়োর হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন (১৭) বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ ঘটনায় তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ১৬ জনের নাম দিয়ে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, বুধবার বিকাল ৪টার দিকে বেগ...
শিক্ষার্থীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারলেন প্রধান শিক্ষক!

শিক্ষার্থীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারলেন প্রধান শিক্ষক!

বাংলাদেশ
তুচ্ছ ঘটনায় পটুয়াখালীর দশমিনায় জুবায়ের ইসলাম (১৬) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে বেদম মারধর করার অভিযোগ উঠেছে মোহাম্মদ হোসেন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের লাঞ্ছিত ও মারধর করেন বলে দাবি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বেদম মারধর ও লাঞ্ছিতের শিকার ওই শিক্ষার্থী দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। আহত জুবায়ের হাজিরহাট গ্রামের মো. হায়দার মৃধার ছেলে। জুবায়ের ইসলাম অভিযোগ করেন, ১১ এপ্রিল দশমিনা উপজেলার হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের ইসলাম হাজিরহাট বাজারের একটি দোকানে বসে কোমলপানীয় খাচ্ছিলেন। খাওয়া শেষে পানির বোতলটি রাস্তায় ছুড়ে মারলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন উত্তেজিত হয়ে জুবায়েরকে জামার কলার ধরে প্রকাশ...
তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী

তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী

জাতীয়
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতির বিরোধিতাকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী একসময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করেছিল। যা ছিল বাঙালি সংস্কৃতির ওপর বড় আঘাত। তখন পাকিস্তানি শাসকদের এ অপশাসনকে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় বাঙালি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ‘দেশে মৌলবাদী চক্র আজও বাংলার চিরায়ত সংস্কৃতি মেনে নিতে পারেনি। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এই সংস্কৃতিবিরোধীদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত একাডেমির অডিটোরিয়ামে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এ উৎসব এখন বা...
ভারতে ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

ভারতে ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

আন্তর্জাতিক
ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ কারখানায় আগুন লেগে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এলুরু জেলার আক্কিরেড্ডিগুড়েম এলাকায় স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানায় রাতের শিফটে কাজ করছিলেন অনেক শ্রমিক। গ্যাস লিক করে আগুন লেগেছে বলে জানিয়েছে অন্ধ্র সরকার। ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, আগুনের তেজ এতটাই বেশি ছিল যে, সেখানে কর্মরত শ্রমিকরা পালাতে পারেননি। ঘটনার পরেই দুঃখপ্রকাশ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ এবং কম আহতদের জন্য দুই লাখ টাকা করে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। ওই জেলার পুলিশ সুপার এবং ...
ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে নিহত বেড়ে ১১৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে নিহত বেড়ে ১১৫

আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় মেগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১৫ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।খবর আরব নিউজের। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার জরুরি ঘোষণায় গত রোববার দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান। ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে যায়, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেবে সিটি দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধ্বস ও বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। অতি বৃষ্টির ফলে কাদামাটির ধসে ঢেকে যাওয়া গ্রামগুলোর আরও ১...
ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৬৪

ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৬৪

জাতীয়
ইয়াবা-ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২০৪৮ পিস ইয়াবা, ৫৬ কেজি ৭৫৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, ১৩ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ৪ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।...
হাতে রণবীরের নাম না লিখে কেন ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

হাতে রণবীরের নাম না লিখে কেন ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

বিনোদন
ক্যাটরিনা কাইফের বিয়ের সময় হাতের মেহেদিতে ভিকি কৌশলের নাম খুঁজতে হিমশিম খেতে হয়েছিল ভক্তদের। তবে নিজের নাম খুঁজতে ভিকি বিপাকে পড়েছিলেন কী না, তা অবশ্য জানা যায়নি। রণবীর কাপুরকে সেই খাটুনি থেকে মুক্তি দিয়েছেন আলিয়া ভাট। কারণ নিজের হাতে লুকিয়ে হবু স্বামীর নাম লেখার পথে হাঁটেননি তিনি। হবু স্বামীর নামের বদলে লিখেছেন ইংরেজি ‘৮’ সংখ্যাটি। ইংরেজি ‘৮’ সংখ্যাটিকে আড়াআড়িভাবে লিখলে তা হয়ে যায় অসীমতার প্রতীক। প্রশ্ন উঠছে কেন স্বামীর নাম না লিখে ইংরেজি ‘৮’ হাতের তালুতে আড়াআড়ি ভাবে লিখেছেন আলিয়া। এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে পাওয়া দিয়েছেন আলিয়া। আট রণবীরের প্রিয় সংখ্যা। এই একই সংখ্যাকে আড়াআড়ি ভাবে লিখলে তা অসীমতার প্রতীক হয়ে যায়। এটা রণবীরের সৌভাগ্যের প্রতীক। তাই বিশেষ দিনে নিজের হাতে স্বামীর পছন্দের প্রতীক এঁকেছেন আলিয়া। বাংলা নববর্ষের দিনেই অর্থাৎ আজ বিয়ে করছেন বলি...