Saturday, August 8

Month: April 2022

রঙিলা-৭ পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসি

রঙিলা-৭ পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসি

বাংলাদেশ
রঙিলা-৭ হাইব্রিড জাতের পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখছেন গোয়ালন্দের কৃষকরা। জাতটির ফলন দেশি পেঁয়াজের তুলনায় চারগুণ বেশি। ঝাঁজ ও স্বাদ দেশি পেঁয়াজের মতোই। সারা বছর স্থানীয়ভাবে সংরক্ষণ উপযোগী। প্রতিটি পেঁয়াজের ওজন ৬০-১০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। স্থানীয় কৃষক রফিক মিয়া ও আলাউদ্দিন হোসেন বলেন, তারা নতুন জাতের এ পেঁয়াজ আবাদ করে অধিক লাভবান হয়েছেন। দেশজুড়ে এ জাতের পেঁয়াজের আবাদ করা গেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ওপর প্রভাব কমবে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, সাভারের ইউনাইটেড সিড লিমিটেড তাদের নিজস্ব গবেষণায় এ জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছে; যা বাংলাদেশে এই প্রথম। নতুন উদ্ভাবিত এ জাতের পেঁয়াজ সম্পর্কে মাঠ পর্যায়ের কৃষকদের ধারণা দিতে ও এ জাতের পেঁয়াজ বীজ চাষাবাদে উদ্বুদ্ধ করতে গোয়ালন্দের উজানচর ইউনিয়নে স্থানীয় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রঙিলা-৭ সিড ...
চারঘাট থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার

চারঘাট থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার

বাংলাদেশ
রাজশাহীর বাঘা খাদ্যগুদামের ৬৬৭ বস্তা সরকারি চাল চারঘাটের কাঁকড়ামারি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা ও চারঘাট থানার পুলিশ কাঁকড়ামারি বাজারের দুটি চালের আড়ত থেকে এই চাল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত আড়তের মালিক সমসের আলী, মোস্তাকিন আলী ও তার ছেলে মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে। বাঘা থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা খাদ্য গুদামের দায়িত্বরতদের সহায়তায় ৬৬৭ বস্তা সরকারি চাল চারঘাটের কাঁকড়ামারি বাজারের ব্যবসায়ী বিশাল খাদ্য ভাণ্ডারের মালিক সমসের আলী এবং সুমি মায়া মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মোস্তাকিন আলীর কাছে বিক্রি করেন। ক্রয়কৃত প্রতি ৩০ কেজি উজনের সরকারি বস্তার চাল তারা নিজস্ব আড়তের বস্তায় প্যাকেট করছিলেন। এ সময় বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৭ বস্তায় ২০ টন ১০ কেজি চাল উদ্ধার করেন। এ সময় আড়তের মালিক সমসের, মোস্তাকিন ও তার ছেলে ...
দোনেৎস্কে তীব্র গোলাবর্ষণ রুশ সেনাদের

দোনেৎস্কে তীব্র গোলাবর্ষণ রুশ সেনাদের

আন্তর্জাতিক
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ সেনারা অনেক জায়গায় তীব্র গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় এক কর্মকর্তা। শুক্রবার দোনেৎস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ কথা বলেন। খবর সিএনএনের। তিনি বলেন, ফ্রন্টলাইন বরাবর দোনেৎস্ক অঞ্চলের প্রায় সমস্ত বসতি আক্রমণের মুখে রয়েছে। কিরিলেঙ্কো মেরিঙ্কা শহরের দুর্দশার কথা তুলে ধরেন। যেখানে তিনি বলেন, রাশিয়ান আক্রমণের শুরু থেকে ১১ বেসামরিক লোক নিহত হয়েছেন। তিনি বলেন, শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০০টি বাড়ি ধ্বংস হয়েছে, ১৩টি উচ্চ ভবন এবং তিনটি স্কুল গোলার আঘাতে ক্ষতি হয়েছে। কিরিলেঙ্কো বলেন, ক্রমাগত গোলাবর্ষণ সত্ত্বেও প্রতিদিন বেসামরিক নাগরিকদের সম্প্রদায় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত অন্তত ৩৫০ জনকে মেরিঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনার...
টানা চারদিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ, শনাক্ত ২৭ জন

টানা চারদিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ, শনাক্ত ২৭ জন

জাতীয়
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এ নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ।ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিতই থাকল। তবে এই সময়ে আরও ২৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে।এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়।শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১৮০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠলেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছি...
সাংবাদিক মহিউদ্দিন হত্যায় গ্রেফতার ৪

সাংবাদিক মহিউদ্দিন হত্যায় গ্রেফতার ৪

বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলায় দুই এজহারনামীয় এবং দুজন অজ্ঞাতনামা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামিরা হলেন মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। এদিকে নিহতের পরিবার ও সহকর্মীরা জানান, মহিউদ্দিন ছিলেন মাদক ও চোরাকারবারিদের আতঙ্ক। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার প্রচারণা করে জনসচেতনতা সৃষ্টিই ছিল তার মূল লক্ষ্য। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্য দিতেন র্যাব, পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে। ফলে সে ছিল মাদক ব্যবসায়ীদের পথের কাঁটা। এরই জের ধরে ওই সংবাদকর্মী বুধবার রাতে জেলার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল সীমান্তে মাদক ব্যবসায়ীদের গুলিতে প্রাণ হারান। মহিউদ্দিন সরকার ওরফে নাঈম স্থানীয় কুমিল্লার ডাক পত্রিকা এবং এর আগে আনন্দ টিভি...
এ যুগেও পণ্য বিনিময়!

এ যুগেও পণ্য বিনিময়!

বাংলাদেশ
প্রাচীনকালে মানুষ তার প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিজেরাই উৎপাদন ও ভোগ করতেন। ফলে এ সময়ে বাজারজাতকরণ অনুপস্থিত ছিল। পরবর্তীকালে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তারা পরস্পর সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকেন। এ সময় মানুষ নিজের বা পরিবারের প্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিরিক্ত উৎপাদন শুরু করেন। সভ্যতার বিকাশে মানুষের প্রয়োজনীয় সব পণ্যদ্রব্য উৎপাদন অসম্ভব হয়ে পড়ে। উদ্ভব হয় বিনিময়প্রথা। তার পর মুদ্রাব্যবস্থার উদ্ভবের ফলে বিলীন হয়ে যায় বিনিময়প্রথা। কিন্তু শতবছর ধরে সেই বিনিময়প্রথায় মেলা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা গ্রামের কুলিকুণ্ডা (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল থেকেই মেলায় আসতে শুরু করেন সাধারণ মানুষ। বিনিময়ের পাশাপাশি বিক্রিও করেন তারা। আলু, মরিচ, আমের কুড়ি, ডাল দিয়ে নিয়ে যান শুঁটকি। এর মধ্যে আছে বোয়াল, গজার, শোল, বাইম, ছুরি, ...
কিয়েভে আরও হামলার হুমকি রাশিয়ার

কিয়েভে আরও হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক
রাশিয়ায় করা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে কিয়েভে আরও হামলা চালাবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ক্রজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার শহরের একটি কারখানায় আঘাত করেছে, যেটি আকাশ প্রতিরক্ষা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করত। খবর বিবিসির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এই প্ল্যান্টে হামলার মাধ্যমে তাদের দূর ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করা হয়। রাশিয়ায় করা ইউক্রেনীয়দের হামলার প্রাতিশোধ নিতে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ রকম 'সন্ত্রাসী হামলা' বা 'নাশকতার কাজে'র প্রতিশোধের জন্য হামলা আরও তীব্রতর হবে বলে সতর্ক করেছে রাশিয়া। গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দে...
পহেলা বৈশাখ- নার্গিস আলমগীর

পহেলা বৈশাখ- নার্গিস আলমগীর

এক্সক্লুসিভ, বিনোদন
পহেলা বৈশাখ নার্গিস আলমগীর ভোরের রবির স্নিগ্ধ আভায় সূর্যকে আজ নতুন করে প্রণাম করতে ইচ্ছে হলো আমি বাঙালি, মনে প্রাণে বাঙালি। বৈশাখের চেতনায় বিভোর, শুভ্র শাড়িতে টকটকে লাল পাড়ে, কারুকাজ করা আল্পনাতে নিজেকে সাজিয়েছি রেশমি চুড়ি পুতির মালাতে। খোপায় বেলী ফুলের মালা দু'নয়নে পরেছি কাজল রাঙ্গিয়েছি অধোর, ডালিমের লালিমা দিয়ে, প্রজাপতির পাখনা থেকে আবির এনে মেখেছি সমস্ত অবয়বে। হে বৈশাখ এত আয়োজন তোমারই জন্য তুমি আর্শিবাদ করো হালখাতায় পুরাতন হিসাব মেলাতে চাই, জীবনের সংগ্রামে জয়ী হতে চাই, আকাশের বিশালতায় নিজেকে খুজে পেতে চাই, হে নতুন এসো, এসো আমার আঙ্গিনায়।...
ইমরান খান আর জাতীয় পরিষদের সদস্য নন

ইমরান খান আর জাতীয় পরিষদের সদস্য নন

আন্তর্জাতিক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের মোট ১২৩ জন সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার কাসেম সুরি। ১১ এপ্রিল জাতীয় পরিষদে নিজেদের পদত্যাগ পত্র জমা দেন তারা। বৃহস্পতিবার তাদের সেই আবেদন গ্রহণ করায় এখন ইমরান খান আর জাতীয় পরিষদের সদস্য নন। এদিকে পিটিআইয়ের যে ১২৩ জন সদস্য পদত্যাগ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেছেন সাবেক প্রধানমন্ত্রী। টুইটে তিনি বলেন, ১২৩ জন জাতীয় পরিষদের সদস্যদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা সার্বভৌম পাকিস্তানের পক্ষে ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকার পরিবর্তনের মাধ্যমে আসামী, দন্ডপ্রাপ্ত ও জামিনে থাকা ব্যক্তিদের ক্ষমতায় আনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এটি একটি দেশের জন্য সত্যিই অপমাননজক ব্যাপার। এদিকে ১১ এপ্রিল অনেক নাটকীয়তার পর ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হয়। সেদিন...
রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিক গ্রেফতার

রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিক গ্রেফতার

জাতীয়
বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কমান্ডার মঈন বলেন, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।এ ছাড়া তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২০০১ সালের পহেলা বৈশাখের দিন ভোরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানস্থলে দুটি বোমা পুঁতে রাখা হয় এবং পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে তা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিটে একটি এবং ১০-১৫ মিনিট পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে স...