Saturday, August 8

Month: April 2022

স্কুলঘর ধসে ৭ শিশু শিক্ষার্থী আহত

স্কুলঘর ধসে ৭ শিশু শিক্ষার্থী আহত

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্কুলঘর ধসে ৭ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুলকে (১২) উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এ ভবনটি পরিত্যক্ত হওয়ায় অনেক আগেই স্কুলটি পাশের আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলঘরটি পরিত্যক্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, দুপুরে বিকট শব্দে স...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাংলাদেশ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের সদর উপজেলার রাবনা এলাকায় এ দুঘর্টনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন নিশ্চিত করেছেন। নিহত ট্রাকচালক রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. হুমায়ন (৩৫)। এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকযোগে হুমায়ন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনা এলাকায় পৌঁছার পর তার ট্রাকের সামনে থাকা অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের মধ্যে হুমায়ন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন জানান, বিষয়টি হুমায়নের পরিবারকে জানানো হয়েছে।...
বৈদেশিক ঋণের বর্তমান অবস্থান ধরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈদেশিক ঋণের বর্তমান অবস্থান ধরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখনো ঝুঁকি সীমার অনেক নিচে রয়েছে, ভবিষ্যতে ঋণের বর্তমান এই অবস্থান ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবনে ‘অফশোর ট্যাক্স অ্যামেস্টি’ এবং ‘শ্রীলংকার অর্থনৈতিক সংকটের পটভূমিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা’ বিষয়ে উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগ ‘অফশোর ট্যাক্স অ্যামেস্টি’ এবং ‘শ্রীলংকার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্টিক অর্থনীতি পর্যালোচনা’ শীর্ষক উপস্থাপনা উপস্থাপন করে। এ সময় শ্রীলংকার চলমান সংকটের কারণ ও এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে দেখ...
হিলিতে ভারতীয় পেঁয়াজ ১২ টাকা, দেশি ১৭

হিলিতে ভারতীয় পেঁয়াজ ১২ টাকা, দেশি ১৭

বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১২ টাকায় এবং দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়াতেই কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। পেঁয়াজ কিনতে আসা কোরবান আলী জানান, রমজান মাসে পেঁয়াজের প্রয়োজন অনেক বেশি। প্রতিটি রান্নার কাজে পেঁয়াজ প্রয়োজন হয়। পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক আছে। তবে সয়াবিন তেল, চিনি, আটা এবং চিনির বাজারে কোনো স্বস্তির খবর নেই। যার জন্য সাধারণ ভোক্তারা বিপাকে আছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটিই আশা তাদের। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করা হয়েছে। রম...
মা হতে চলেছেন ক্যাটরিনা?

মা হতে চলেছেন ক্যাটরিনা?

বিনোদন
বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কয়েক মাস আগে বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। দাম্পত্যের চার মাস অতিবাহিত হতেই ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা। সাধারণত নায়িকারা ঢিলেঢালা পোশাক পরলে রেহাই নেই। সঙ্গে সঙ্গে আগাম মাতৃত্বের সুখবরের অপেক্ষায় থাকেন ভক্তরা। অন্তঃসত্ত্বা হওয়ার অনেক আগে থেকেই সোনম কাপুরকে এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ঢিলেঢালা পোশাকের জন্যই। এবার সেই প্রশ্নের কেন্দ্রে ক্যাটরিনা কাইফ। ভক্তদের মনে কৌতূহল, ক্যাট কি মা হচ্ছেন? ভিকি কৌশলের সঙ্গে চার মাসের দাম্পত্যের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন বলিউডের এ নায়িকা। বিয়ের পর তারা যে সমুদ্র-ভ্রমণে গিয়েছিলেন, তার ঝলক মেলে তারকা দম্পতির ইনস্টাগ্রামে। তাদের প্রেমে যেন টিনসেল নগরী লাল রঙে সেজে উঠেছে। তবে কি এবার দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘ভিক্যাট’? শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছেন ক্যাটরিনা। স...
মেক্সিকোতে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

মেক্সিকোতে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক
মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে বন্দুকধারীরা ঢুকে চার শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করেছে। মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর জানায়, সোমবার রাজধানীর উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজের। কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা একই পরিবারের সদস্য। উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা অনেক বেড়ে যেতে দেখা যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশ বিভিন্ন গ্রুপের অপরাধী চক্রের মধ্যে যুদ্ধে প্রাণ হারান। ...
এসএসসি-এইচএসসির সিলেবাস ও নম্বর নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসির সিলেবাস ও নম্বর নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

জাতীয়, পড়ালেখা
২০২৩ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। মন্ত্রী জানান, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে। তবে এ বছর জেএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান মন্ত্রী। মহামারির কারণে গত দু বছর অষ্টম শ্রেণির এ সমাপন...
ভরিতে ১৭৫০ টাকা বেশিতে সোনা বিক্রি শুরু

ভরিতে ১৭৫০ টাকা বেশিতে সোনা বিক্রি শুরু

অর্থনীতি
সোনার দাম আবারও বেড়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা করা হয়েছে। মঙ্গলবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই তথ্য জানিয়েছে। ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ২২৪ টাকা থেকে ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নানের সই করা এক ...
ফিলিপাইনে ঝড়ের তাণ্ডবে নিহত ২৪

ফিলিপাইনে ঝড়ের তাণ্ডবে নিহত ২৪

আন্তর্জাতিক
ফিলিপাইনে দক্ষিণ ও মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারি বর্ষণে সৃষ্টি হয়েছে। এতে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রোববারের এ ঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এ ছাড়া ঝড়বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক ঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড় মেগির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। এ প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয়...
এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসছেন দেব-রুক্মিণী

এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসছেন দেব-রুক্মিণী

বিনোদন
বলিউডের সঙ্গে খুশির হাওয়া টালিউডে। একদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে চলছে বলিউডে, তেমনি টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রের বিয়ের পিঁড়িতে বসার খবরেও আনন্দ বইছে। সম্প্রতি দেব নিজেই বিয়ের খবর জানিয়েছেন। খবর জি নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিবঙ্গের সাংসদ ও অভিনেতা দেব আর অভিনেত্রী রুক্মিণীর প্রেমের কথা সবারই জানা। তবে তারা কবে বিয়ে করছেন এ নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। এবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বিয়ের তারিখও ঘোষণা করলেন দেব। তিনি জানান, এপ্রিলেই বসছে তাদের বিয়ের আসর। ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের 'কিশমিশ' ছবিটি। এতে ছবিতে নায়ক-নায়িকার ভূমিকাতেই দেখা যাবে দেব-রুক্মিণীকে। ছবির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে হাজির হয়েছিলেন তারা। সেখানেই মাঝেমধ্যে খুনসুটি করতে দেখা যায় ...