Friday, August 7

Month: April 2022

নিম্নবিত্তের পাতে মাংস তোলা যেন দায়!

নিম্নবিত্তের পাতে মাংস তোলা যেন দায়!

অর্থনীতি
রোজায় সব শ্রেণির মানুষ তার সামর্থ্য অনুযায়ী ভালো খাবার খেতে চান। সে উপলক্ষ্যে বেড়ে যায় সব ধরনের মাংসের কদর। আর এই চাহিদা ঘিরে অসাধুর ব্যবসায়ীরা বাড়তি মুনাফার ছক তৈরি করে। বাড়ানো হয় দাম। প্রতিবছরের মতো এবারও একই ঘটনা ঘটেছে। মাসের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে গরুর মাংস ৭০০ ও খাসির মাংস ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজিপ্রতি ব্রয়লার মুরগি ১৭০-১৭৫ ও দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হয়েছে। ফলে মাংস কিনে নিম্নবিত্তের পাতে তোলা দায় হয়ে দাঁড়িয়েছে। আর আয়ের তুলনায় ব্যয় বাড়ায় পণ্যটি কিনতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। বিষয়টি এমন হয়েছে-‘সাধ আছে, যেন সাধ্য নাই’। রোজা ঘিরে অসাধু বিক্রেতা শবেবরাতের আগের দিন গরু, খাসি ও মুরগির মাংসের দাম বাড়িয়েছে। এর মধ্যে রোজার আগে আরেক দফা দাম বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত সেই বাড়তি দরেই সব শ্রেণির ক্রেতাকে মাংস কিনতে হচ্ছে। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছর স...
ইজি”র  ঈদের টি শার্ট আয়োজন

ইজি”র ঈদের টি শার্ট আয়োজন

বিনোদন, লাইফস্টাইল
ইজি"র ঈদের টি শার্ট আয়োজন। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড "ইজি" পোশাক মানেই হচ্ছে নতুনত্বের ছোঁয়া । এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি তে । টি শার্ট ও থাকছে নতুন নতুন ডিজাইন। বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের টি শার্ট, পলো শার্ট, পাঞ্জাবি, , কুটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে। সেই সঙ্গে ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, প্যান্ট ইত্যাদিতো থাকছেই। আকর্ষণীয় সব পোষাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজি’র আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইজিতে। ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য । ঢাকা ছাড়াও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে। যোগাযোগ : ০২-৯৩৫৬৬৭৩; ফেইসবুক পেইজ : https://www.facebook.com/...
রণবীর-আলিয়ার বিয়েতে উড়বে ড্রোন, থাকবে ২০০ বাউন্সার!

রণবীর-আলিয়ার বিয়েতে উড়বে ড্রোন, থাকবে ২০০ বাউন্সার!

বিনোদন
ভারতের বিখ্যাত ভাটবাড়ির মেয়ে বউ হয়ে যাচ্ছেন কাপুর পরিবারে। বিয়েটা জাঁকজমক না হলে কি চলে? এ মুহূর্তে সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে— বীরলিয়ার বিয়েতে থাকছে বিশেষ ও কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ২০০ বাউন্সার (বিশালদেহী বিশেষ নিরাপত্তারক্ষী)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আয়োজনস্থলে উড়বে ড্রোন। আরও থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে এক মাস ধরে। আলিয়ার ভাই রাহুল ভাট বলেন, ‘আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন ইউসুফ ভাই। তার রয়েছে মুম্বাইয়ের সেরা সিকিউরিটি ফোর্স—৯/১১ এজেন্সি। তাকে নিয়োজিত করা হয়েছে। এই এজেন্সি থেকে প্রায় ২০০ বাউন্সারকে ডাকা হয়েছে। আমার দলের ১০ ছেলেকেও পাঠানো হবে।’ রাহুল ভা...
ইমরান-রেখার ‘বিয়ে ভেঙেছিল’ কেন?

ইমরান-রেখার ‘বিয়ে ভেঙেছিল’ কেন?

আন্তর্জাতিক
নারী মহলে তুমুল জনপ্রিয় ছিলেন সদ্য ক্ষমতা হারানো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খেলোয়াড়ি জীবনে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ৯২' এর বিশ্বকাপ জয়ী অধিনায়ককের প্রেমে পড়েছিলেন সে সময়ের বলিউড নায়িকারাও। তাদের মধ্যে অন্যতম ছিলেন রেখা। ওই সময় ভারতীয় ও পাকিস্তানের গণমাধ্যমে ইমরান-রেখার প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে অনেকে। ভারতীয় গণমাধ্যম জি-নিউজ জানিয়েছে, রেখাকে বিয়ে করতে যাচ্ছেন ইমরান খান, এমন গুঞ্জনও ছড়িয়েছিল সে সময়। শুধুমাত্র রেখার সঙ্গে দেখা করতে বারংবার লাহোর থেকে মুম্বাই আসতেন ইমরান খান। একটি সংবাদপত্রে লেখা হয়, ইমরান ও রেখাকে একসঙ্গে নাইটক্লাবে দেখা গিয়েছিল। মুম্বাইয়ের সমুদ্র সৈকতে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গিয়েছে দু’জনকে। ইমরান-রেখার সম্পর্ক নাকি মেনে নিয়েছিলেন অভিনেত্রীর মা। এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন ছাপানো হলেও শেষ অবধি রেখাকে বিয়ে করেননি ইমরান। ...
ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

জাতীয়
ঈদুল ফিতর সামনে রেখে এবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হবে। বাংলাদেশ রেলওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের টিকিট, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকিট। আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না। রেলওয়ে জানিয়েছে, এবার যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হব...
নানা সমস্যায় বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার

নানা সমস্যায় বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার

পড়ালেখা, বাংলাদেশ
বসার আসন সংকট, শীতাতপ ব্যবস্থা নষ্ট, ফ্যান নষ্ট, নোংরা টয়লেটসহ নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। এ ছাড়া চাকরির বইসহ অন্যান্য বই, বাইন্ডিংস নিয়ে গ্রন্থাগারে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। গ্রন্থাগারে এসব সমস্যা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যান্টিনে এসে পড়াশোনা করছেন তারা। এ বিষয়ে বারবার লাইব্রেরি কর্তৃপক্ষকে জানালেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের। জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ক্লাস, পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। হলগুলোতে সিট সংকট ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষার্থীরা গ্রন্থাগারে চাকরির পড়াসহ একাডেমিক পড়া পড়তে আসে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ বেশি পায়...
পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত

পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরে রোববার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা। খবর আলজাজিরার। এদিকে ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেবরন শহরে সীমান্ত এলাকায় এক নারী ইসরাইলি এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ওই নারী প্রাণ হারান। এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।...
মুশফিকের পর ফিরলেন মুমিনুলও

মুশফিকের পর ফিরলেন মুমিনুলও

খেলা
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। পোর্ট এলিজাবেথ টেস্টেও দেখা দিয়েছে বড় হারের শঙ্কা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে রোবার শেষ বিকালে হারিয়ে বসে প্রথম তিন উইকেট। ফলে জিততে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে বড় পথ। এমন কঠিন পথকে সামনে রেখে আজ চতুর্থদিনের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ৩৮৬ রানে পিছিয়ে দিন শুরু করেছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত মুমিনুল হকের সঙ্গে নামেন নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তারা দুজননি আউট হয়ে গেছে। এখন ব্যাট করেছ ইয়াসির আলী ও লিটন দাস।...
গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর

গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ
রংপুরের পীরগাছায় চুলার ওপর গরম দুধে পড়ে শাফিউল ইসলাম শাফি নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত শাফি উপজেলার পারুল ইউনিয়নের দেউতি-গুঞ্জুর খাঁ গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দেউতি ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টি মুখের স্বত্বাধিকারী সাহাবুল ইসলাম। গত শনিবার বিকাল ৫টার দিকে যখন মিষ্টি বানানোর জন্য দুধ গরম করতে ব্যস্ত ছিলেন তখন পাশে থাকা শিশুটি হঠাৎ গরম দুধের পাতিলে হোঁচট খেয়ে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেই গরম দুধ থেকে শিশুটিকে টেনে তুলে ধরেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রোববার সকাল ১০টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে নেওয়ার পর চিকিৎসাধীন বিকাল ৪টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং পীরগাছা থানা পুলিশ পর্যবেক্ষণ করে রোবব...
নেশার ইনজেকশনসহ ৩৯ জনকে গ্রেফতার

নেশার ইনজেকশনসহ ৩৯ জনকে গ্রেফতার

জাতীয়
ইয়াবা-হেরোইন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্তত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেচাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৪৬ পিস ইয়াবা বড়ি, ১১ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।...