Friday, August 7

Month: May 2022

শিয়ালের উপদ্রবে আতঙ্কে এলাকাবাসী, স্কুল-কলেজে যাচ্ছে না শিক্ষার্থীরা

শিয়ালের উপদ্রবে আতঙ্কে এলাকাবাসী, স্কুল-কলেজে যাচ্ছে না শিক্ষার্থীরা

বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ের বাড়িগাঁও এলাকায় বন্য শিয়ালের উপদ্রব বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। দলবেঁধে লোকালয়ে এসে পথচারী ও গ্রামবাসীদের এলাপাতাড়ি কামড়িয়ে আহত করছে শিয়ালগুলো। বৃহস্পতিবার দুপুরে শিশুসহ ১৫ জনকে কামড়িয়ে গুরুতর জখম করেছে শিয়াল। এই ভয়ে স্কুল-কলেজে যাচ্ছে না শিক্ষার্থীরা। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি আবাসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলীমুদ্দিনের স্ত্রী দুলিমন বেগম, আব্দুল আউয়ালের স্ত্রী রংমালা বেগম, সুরত আলীর স্ত্রী কাজুলী আক্তার, মো. সাহাজুদ্দিন, দেলোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় হাসান, আব্দুস সালাম মোল্লার ছেলে মো. মনির হোসেন মোল্লা, মো. সোহেল রানা, মো. রেদুয়ান হোসেন ও মো. সুমন আহাম্মেদের অবস্থা গুরুতর। এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে শিয়ালগুলোতে হামলা করে একটি শিয়ালকে মারতে সক্ষম হয়েছে। এক সপ্তাহে ৪০ জনেরও বেশি মানুষকে শিয়ালে কামড়িয়েছে। ফলে শিয়াল আতঙ্কে কোমলমতি শি...
আসন্ন বৈশ্বিক মন্দার প্রথম শিকার শ্রীলংকা

আসন্ন বৈশ্বিক মন্দার প্রথম শিকার শ্রীলংকা

আন্তর্জাতিক
একটু একটু করে বৈশ্বিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। দেউলিয়া হওয়ার খাতায় নাম উঠেছে বিশ্বের নানা দেশের। পুঁজিবাদ বিশ্বের এই চরম অর্থনৈতিক অস্থিরতার প্রথম শিকার হলো শ্রীলংকা। ‘বৃষ্টির দিনে ছাতা সরিয়ে নেয় ব্যাংক’-লংকার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। বিশ্বব্যাংক, আইএমএফ, আন্তর্জাতিক দাতা সংস্থা কেউই পাশে দাঁড়ায়নি শেষ বেলায়। কারণ সর্বস্বান্ত হতে বসা রাষ্ট্রগুলোর আগাম লাইফ সাপোর্টের কোনো নীতি থাকে না। থাকলে রিজার্ভের শেষ ৫০ মিলিয়ন ডলার আঁকড়ে পড়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি সবার প্রথমে লাইনে দাঁড়াত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই সপ্তাহে কাজ করা শুরু করেছে লংকান কর্মকর্তাদের সঙ্গে। শোনা যাচ্ছে, এর মাধ্যমে কঠোর কিছু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে শ্রীলংকাকে। অর্থনৈতিক সাহায্যও আসবে তার সঙ্গে। কিন্তু লংকাকে নিয়ে শঙ্কায় আছে বিশ্বব্যাংক। শুধু অব্যবস্থাপনা নয়, একটি রাষ্ট্র ধসের পেছনে দায়ী আরও অনেক ক...
এক গোডাউনে মিলল ১১৪ ব্যারেল তেল

এক গোডাউনে মিলল ১১৪ ব্যারেল তেল

বাংলাদেশ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোজ্য তেল গোডাউনে মজুত রেখে তেলের দাম বাড়ানো এবং কৃত্রিম সংকট তৈরির কারণে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এরই অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮ হাজার ৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধভাবে ভোজ্য তেল মজুত করার অপরাধে মজিবুর স্টোরের মালিক মজিবুর রহমানকে ২০ হাজার ট...
২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

জাতীয়
আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ২০২২ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, মৎস্য আহরণ বন্ধ রাখা মানে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি করা, রাষ্ট্রের জন্য কাজ করা। এক্ষেত্রে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মৎস্যজীবী সমিতির সদস্যদের সরকারের নীতি...
বাঙ্গির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

বাঙ্গির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় এ বছর বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এ ফলন গতবারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। অল্প বীজে ভালো ফলন হওয়ায় কৃষকেরা বাঙ্গি উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চল হিসেবে পরিচিতি কোলা, পারমল্লিকপুর, কোলা-দিঘলিয়া এলাকায় দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাঙ্গি চাষ হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এবং সময়মত সার ও বীজ প্রয়োগ করায় বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। বাঙ্গি চাষ করে এ এলাকার অনেক কৃষক পরিবার স্বচ্ছলতার মুখ দেখছে। পারমল্লিকপুর, কোলা ও দিঘলিয়া এলাকার একাধিক কৃষকরা জানান, এসব খেত থেকে প্রতিদিন প্রায় ১ টন বাঙ্গি সংগ্রহ করছেন স্থানীয় কৃষকরা। প্রতিদিন পাইকারি ব্যবসায়ীরা খেতে এসে কৃষকের কাছ থেকে সরাসরি বাঙ্গি কিনে নিয়ে দেশের বড় বড় বিভাগীয় শহরে বিক্রি করছেন। আকার অনুযায়ী প্রতিটি বাঙ্গির দাম ...
ইভটিজিংয়ের অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

ইভটিজিংয়ের অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

বাংলাদেশ
পাবনায় ১০ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ৭ম শ্রেণির এক ছাতকে ছাত্রকে গাছে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটঘরিয়া থানা পুলিশ অভিযুক্ত কামাল হোসেন ভুঁইয়াকে (৩৫) মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেফতার কামাল হোসেন বেসরকারি উন্নয়ন সংগঠন সিসিডিবির একজন মাঠকর্মী। গত সোমবার বিকালে আটঘরিয়া পৌরসভার বিশ্রামপুর মহল্লায় নির্যাতনের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের লিখিত অভিযোগের বরাত দিয়ে দিয়ে পুলিশ জানায়, আটঘরিয়া উপজেলার বিশ্রামপুর মহল্লার জনৈক কামাল হোসেন ভুঁইয়ার মেয়ে আটঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। একই স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী অনিক হোসেন (১১) তার মেয়েকে ইভটিজিং করেছে- এমন অভিযোগে কামাল হোসেন ওই শিক্ষার্থীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর নিজের বাড়িতে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেন। পরে এলাকাবাসী ওই ছাত্রকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কম...
গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

বাংলাদেশ
ভোলার মনপুরায় মমতাজ বেগম নামে তিন সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাশবিক নির্যাতন ও জোর করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ এনে গৃহবধূর মা মমতাজ বেগম মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী নুর হাফেজ পলাতক রয়েছেন। উপজেলা হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা নুর হাফেজের স্ত্রী ও একই গ্রামের বাসিন্দা মো. ফারুকের মেয়ে রোজিনা বেগম (২৫)। ওই গৃহবধূ খাদিজা (৯), জোবাইদা (৭) ও ইউসুফ (২) নামে তিন সন্তানের জননী। বুধবার সকাল ১০টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর বাবা মো. ফারুক তার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী ফাহিমুল তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ ক...
বাবার ডায়েরিতে চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা

বাবার ডায়েরিতে চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা

বাংলাদেশ
বাবার ডায়েরিতে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাদিয়া তাবাসসুম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির। আত্মহত্যাকারী সাদিয়া তাবাসসুম রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামে। নিহত শিক্ষার্থী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহবুব রশিদ ফারুকের মেয়ে। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটা খুব হতাশাজনক। আমাদের একজন শিক্ষার্থী এভাবে মারা যাবে, আমরা ভাবতেও পারেনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সঠিক কারণ বলতে পারছি না। পারিবারিক সূত্রে জ...
টিসিবি সয়াবিন বেচবে কত দামে?

টিসিবি সয়াবিন বেচবে কত দামে?

জাতীয়
আগামী সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ ও সেগুলোর দাম এখনো নির্ধারিত হয়নি। দুএকদিনের মধ্যে বৈঠক করে সেটা নির্ধারণ করা হবে। ওই বৈঠকে টিসিবির সয়াবিন তেলের দাম কত হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে। কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে, এই সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়। নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি ...
এ বছরের হজ প্যাকেজ ঘোষণা

এ বছরের হজ প্যাকেজ ঘোষণা

জাতীয়
চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, উল্লেখিত প্যাকেজটি ছাড়া আরেকটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। করোনা সংক্রমণের কারণে গত দুই বছর হজ করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। গত বছর শুধু আরবের লোকজন হজ করতে পেরেছিলেন। চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণ...