Friday, August 7

Month: May 2022

জামিন পেলেন যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই

জামিন পেলেন যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই

এক্সক্লুসিভ, রাজনীতি
দুর্নীতির এক মামলায় জামিন পেয়েছেন যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন। শুনানি শেষে ৯ জুন পর্যন্ত তাকে জামিনের আদেশ দেওয়া হয়। অন্য মামলাগুলোতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। আজকের মামলায় জামিনের মধ্য দিয়ে সব মামলায় জামিন পেলেন সম্রাট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় জামিন পেয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ...
খালিয়াজুরীতে সেতুর ওপর নির্মিত সেই ঘর অপসারণ

খালিয়াজুরীতে সেতুর ওপর নির্মিত সেই ঘর অপসারণ

বাংলাদেশ
নেত্রকোনার খালিয়াজুরী হাওরাঞ্চলের চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে সেতুর ওপর তৈরি ঘরটি অপসারণ করা হয়েছে। ছয় বছর আগে নির্মাণ করা সেতুতে এপ্রোচ সড়ক না থাকায় নির্মাণের পর থেকে সেতু দিয়ে কোনো যানবহন চলাচল করেনি, এমনকি হেঁটে পার হতে পারেনি কেউ। এ নিয়ে গত ৭ মে ‘সেতুর ওপর বসতঘর’ শিরোনামে যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের নির্দেশে সোমবার বিকালে ঘরটি সরিয়ে নেয় ফিশারীর লোকজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দারা জানায়, খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজার থেকে ফরিদপুর হয়ে জগন্নাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার মাটির ডুবো সড়ক রয়েছে। গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে শুকনা মৌসুমে প্রতিদিন লেপসিয়া, ফতুয়া, ফরিদপুর, রাশিদপুর, চাকুয়া, জগন্নাথপুরসহ আশপাশের অন্তত ১২টি গ্রামের প্রায় আট হাজার মানুষ চলাচল করে। গত...
রেস্টুরেন্টের পরোটায় মিলল সাপের খোলস!

রেস্টুরেন্টের পরোটায় মিলল সাপের খোলস!

আন্তর্জাতিক
রেস্টুরেন্ট থেকে পরোটা অর্ডার করেছিলেন মা-মেয়ে। ছিলেন খাবারের অপেক্ষায়। কিন্তু রেন্টুরেন্ট থেকে খাবার আসার পর প্যাকেট খুলে পরোটার সঙ্গে সাপের খোলস পেযে তাদের চোখ কপালে ওঠে। ভারতের কেরালার তিরুবন্তপুরমে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার বাসিন্দা প্রিয়া স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে দুইটি পরোটা অর্ডার করেন। বাড়িতে খাবার আসার পর প্রথমে তার মেয়েকে খেতে দেন প্রিয়া। খাওয়া শেষ হলে খেতে বসেন প্রিয়া। পরোটাটি যে কাগজ দিয়ে মোড়ানো ছিল, তা খুলতেই দেখা যায়, সেই কাগজের মধ্যে আধা আঙুল লম্বা সাপের খোলস। সাপের খোলসের কিছু অংশ পরোটায়ও লেগে রয়েছে। এর পরই প্রিয়া পুলিশে অভিযোগ করেন। পুলিশ বিষয়টি খাদ্য সুরক্ষা দপ্তরকে জানায়। খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা পৌরসভার কর্মীদের সঙ্গে ওই রেস্টুরেন্টে যান। সেখানে গিয়ে অপরিচ্...
শাহরুখের বাড়ির সামনে বহুতল ভবনে আগুন

শাহরুখের বাড়ির সামনে বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক
ভারতের মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো মান্নতের অদূরে একটি ২১তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা ওই আগুনে নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৮টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার। শাহরুখের বাংলোর কাছে ওই বহুতলটির ১৪তলায় সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগুন দেখতে পাওয়া যায়। এ সময় বহুত ভবনটির ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলবাহিনীর কর্মীরা। পশ্চিম বান্দ্রায় বলিউড তারকার বাংলোর কাছেই ওই বহুতলে আগুন নেভাতে দমকল বাহিনীর আটটি ইউনিটের পাশাপাশি সাতটি বিশাল ট্যাঙ্কারও পৌঁছায়।...
ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো হচ্ছে: পেন্টাগন

ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো হচ্ছে: পেন্টাগন

আন্তর্জাতিক
রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন থেকে পালিয়ে আসা বেসামরিক লোকজনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়া পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো 'বিবেকবর্জিত' কাজ। তিনি বলেন, এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন ক্যাম্পে ১২ লাখ ইক্রেনীয়কে জোর করে পাঠানো হয়েছে। তাদের এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত এপ্রিল থেকে বেসামরিক লোকদের নিরাপদ আশ্রয়ের নামে জোর করে রাশিয়ায় পাঠানো শুরু করেছে রুশ বাহিনী।...
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম আস্থাভাজন উন্নয়ন অংশীদার এবং এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অবদান রেখে আসছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বিদেশি বিনিয়োগের উৎস এবং রফতানি বাজার। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ইলেক্ট্রনিক পণ্য, গাড়ি কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধ উৎপাদন, সিরামিক খাতসহ সম্ভবনাময় খাতগুলোত আরও বিনিয়োগ করে বিশেষ সুবিধা পেতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারি...
হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

আন্তর্জাতিক
শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। জেদ্দার বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালটিতে প্রাথমিক পর্যবেক্ষণের পর তার কোলনোস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। স্থানীয় সময় রোববার হাসপাতালটিতে সৌদি বাদশাহর এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়, কোলনোস্কপির ফল ভালো এসেছে। বাদশাহকে হাসপাতালে কিছু সময় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে কোলনোস্কপির ফল ভালো আসায় সালমানকে অভিনন্দন জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের বার্তায় স...
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, লাইফস্টাইল
ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিঝিন চেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ অনুরোধ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এডিবির সহায়তা কামনা করেন। এ সময় এডিবির ভাইস প্রেসিডন্ট বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বৈঠকে এডিবি ভাইস প্রেসিডেন্ট করোনা মহামারীর মধ্যে ও বাংলাদেশের অর্থনীতির চাকা স...
১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে এখন ১৩৩৫ টাকা!

১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে এখন ১৩৩৫ টাকা!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে এখন ১৩৩৫ টাকা! তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৪৩৯ টাকা থেকে ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে ভোক্তপর্যায়ে মূসকসহ সাড়ে ৫ কেজির এলজিপির দাম ছিল ৬৬০ টাকা, যা মে মাসে কমে ৬১২ টাকা করা হয়েছে। এছাড়া ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১৪৩৯ টাকা, মে মাসে ১০৪ টাকা কমে ১৩৩৫ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১ হাজার ৪৯৯ টাকা, যা মে মাসে কমে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। এছাড়া ১৫ কেজির দাম এপ্রিল ছিল ১ হাজার ৭৯৯ টাকা আর মে মাসে দাম কমে ১৬৬৯ টাকা, ১৬ কেজির দাম মে মাসে কম...
এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

জাতীয়, বাংলাদেশ
ঈদের ছুটিতে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে। পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন আর ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২ মে অথবা পরশু ৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ...