Friday, August 7

Month: May 2022

ইভিএমে আগামী সংসদ নির্বাচনের বিষয়ে যা বললেন সিইসি

ইভিএমে আগামী সংসদ নির্বাচনের বিষয়ে যা বললেন সিইসি

জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার হবে- তা রাজনৈতিক দল ও প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করব, নাকি ১০০ আসনে করব, নাকি মোটেই করব না; এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল সোয়া ১০টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এতে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, বাংলাদেশ ...
‘ইউক্রেন পরাজিত হলে এই দেশ আক্রমণ করবে রাশিয়া’

‘ইউক্রেন পরাজিত হলে এই দেশ আক্রমণ করবে রাশিয়া’

আন্তর্জাতিক
ইউক্রেনকে পরাজিত করার পর রাশিয়ার পরবর্তী আক্রমণের লক্ষ্য হতে পারে স্লোভাকিয়া। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্যানেলে এই মন্তব্য করেন। খবর সিএনএনের। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্যবসায়ী নেতাদের এডুয়ার্ড হেগার বলেন, ইউক্রেন হেরে গেলে, স্লোভাকিয়া হবে পরবর্তী টার্গেট। তাই ইউক্রেনকে জিততেই হবে বলে জোর দেন তিনি। হেগার রাশিয়ান তেল-গ্যাসের উপর খুব বেশি নির্ভর করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সমালোচনা করেন। তিনি রাশিয়ার সঙ্গে আচরণ করার সময় নেতাদের তাদের নীতির সঙ্গে ‘আপস’ না করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা অনেক দিন ধরে মূলত সস্তা গ্যাস ও তেলের জন্য আমাদের মূল্যবোধের বেচাকেনা করেছি । পুতিনের সঙ্গে সমঝোতার কারণে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে। আগ্রাসী এই যুদ্ধে মানুষ মারা যাচ্ছে। হেগার আরও বলেন, আমাদের মূ...
কাজ করতে এসে রোহিঙ্গা যুবক আটক

কাজ করতে এসে রোহিঙ্গা যুবক আটক

বাংলাদেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসা মোহাম্মদ নুর (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টায় পুলিশ তাকে হেফাজতে নেয়। বর্তমানে সে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আটক মোহাম্মদ নুর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মকবুল আহম্মেদের ছেলে। সে কক্সবাজারের টেকনাফ ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে থাকতো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোহিঙ্গা যুবক মোহাম্মদ নুর এক অপরিচিত বাঙালির সঙ্গে শ্যামলী পরিবহণের একটি বাস চড়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে এসেছিলেন। ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের একটি মাঠে ধান কাটা শ্রমিকদের একটি গ্রুপে সে ধান কাটার কাজ করছিল। কাজ করা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এ সময় পুলিশ খবর পেয়ে হাসপাতালে তাকে আটক করে। ঘোড়া...
শীর্ষ দুই উৎপাদক দেশে সয়াবিন তেলের দাম কমল ৯ শতাংশ

শীর্ষ দুই উৎপাদক দেশে সয়াবিন তেলের দাম কমল ৯ শতাংশ

আন্তর্জাতিক
খরার প্রভাব কাটিয়ে উঠছে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। দেশ দুটি থেকে সয়াবিন তেলের সরবরাহ যেমন বাড়ছে, তেমনি কমতে শুরু করেছে দামও। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্যমতে, লাতিন আমেরিকায় এপ্রিলের শেষের দিকের তুলনায় মে মাসে সয়াবিন তেলের দাম কমেছে প্রায় নয় শতাংশ। ব্রাজিল-আর্জেন্টিনা থেকে সরবরাহ বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় সয়াবিনের দাম কমেছে বলে জানানো হয়েছে। কয়েক মাস আগে লাতিন আমেরিকার দেশ দুটিতে তীব্র খরার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়, কমে যায় সয়াবিনের সরবরাহ। এসময় বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে দাম, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। নিউইয়র্ক ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানি বন্ধ হওয়ার দিন গত ২৮ এপ্রিল ব্রাজিল-আর্জেন্টিনায় সয়াবিন তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সেসময় প্রতি টন সয়াবিন তেলের দাম হয়েছিল ১ হাজার ৯০০ মার্কিন ডলারের ওপ...
ফের সাকিবের শিকার ধনাঞ্জয়া

ফের সাকিবের শিকার ধনাঞ্জয়া

খেলা
সেই সাকিবের বলেই আউট হলেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে ৬ ও ৩৩ রানে সাকিবের স্পিনে বিভ্রান্ত হন ধনাঞ্জয়া ডি সিলভা। চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেই সাকিবের বাঁ-হাতি স্পিনেই বিভ্রান্ত লংকান তারকা ব্যাটসম্যান। চট্টগ্রামে ৬ ও ৩৩ রানে আউট হলেও ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান করেন ধনাঞ্জয়া। ক্যারিয়ারের ৪২তম টেস্টে দশম ফিফটি তুলে নেন তিনি। টেস্টে ৮টি সেঞ্চুরিও করেছেন ধনাঞ্জয়া। ধনাঞ্জয়া ডি সিলভার বিদায়ের মধ্য দিয়ে ২৬৬ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭১ রান। এখনও ৯৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ৫৫ ও ২ রানে ব্যাট করে যাচ্ছেন সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। এর আগে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু মুশফিকু রহিম...
ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, যুবক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, যুবক গ্রেফতার

বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বখাটের ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত হাবিব সিকদারের (৩১) বিরুদ্ধে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ হাবিব সিকদারকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করেছেন। পাশাপাশি ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন। হাবিব উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত রত্তন সিকদারের ছেলে ও বড় মাছুয়া ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ওই স্কুলছাত্রীর আপন মামাতো ভাই এবং প্রতিবেশী। সেই সুবাদে হাবিব প্রায়ই ছাত্রীর ঘরে যাতায়াত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। গত ২ জানুয়ারি ওই ছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগে হাবিব পার্শ্ববর্তী নির্মণাধীন একটি ভবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ...
ঢাকা টেস্টে বৃষ্টির হানা

ঢাকা টেস্টে বৃষ্টির হানা

খেলা
সকালের সেশনে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিলেন লংকানরা। তবে সময়ের সঙ্গে ক্রিজে সেট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভা। এরই মধ্যে হানা দিল বৃষ্টি। খেলা আপাতত বন্ধ রয়েছে। ৭০.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রানে ব্যাট করছে শ্রীলংকা। ২৫ রানে ম্যাথুস ও ৩০ রানে ব্যাট করছে ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি। এর পর লংকান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্য উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট। খেলার দ্বিতীয় দিন মুশফিক-লিটন দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংস করেছে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ ...
মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১১

মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১১

আন্তর্জাতিক
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর হোটেল ও বারে বন্দুক হামলায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। একটি হোটেল ও দুটি পৃথক বারে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় সিলায়া শহরে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের সেলায়া শহরে দুটি পৃথক বার ও একটি হোটেলে চালানো ওই হামলায় নিহত ১১ জনের মধ্যে আটজন নারী এবং তিনজন পুরুষ। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সেলায়া শহরের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলার খবর পেয়ে ভ্যালে হারমোসোর আশপাশে পৌঁছানোর পর কর্মকর্তারা নিহতদের মৃতদেহগুলো খুঁজে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা স্থাপনায় আগুন দেওয়ার জন্য ...
অভিষেকের আগেই ‘বিপদে’ লংকান তরুণ

অভিষেকের আগেই ‘বিপদে’ লংকান তরুণ

খেলা
বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ছিলেন শ্রীলংকান তরুণ ক্রিকেটার কামিল মিশারা। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। এর আগে দেশের হয়ে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে ৬টি ফিফটির সাহায্যে ৬৬৬ রান করা মিশারার বিরুদ্ধে অভিযোগ ঢাকা সফরে নিয়ম ভেঙেছেন। যে কারণে তাকে সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরিয়ে নিচ্ছে লংকান ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবারই ২১ বছর বয়সী এই ওপেনারের শ্রীলংকায় ফিরে যাওয়ার কথা। দেশে ফেরার পর মিশারার ব্যাপারে তদন্ত করা হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শ্রীলংকান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ অভিযোগ উঠছে, সেটি সেখা...
ইরানে ১০তলা ভবনধসে নিহত ৪

ইরানে ১০তলা ভবনধসে নিহত ৪

আন্তর্জাতিক
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে ১০তলা একটি ভবনধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২৫ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। খবর আনাদোলুর। স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই ভবনধসের ঘটনা ঘটে। সারকারিভাবে নিহতের সংখ্যা চার বললেও স্থানীয় গণমাধ্যম বলছে মারা গেছেন পাঁচজন। ৮০ জন আহত হয়েছেন বলে বলা হচ্ছে। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র মুজতাবা খালেদি বলেছেন, ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, শহরটির ব্যস্ত এলাকা আমিরি স্ট্রিটে অবস্থিত মেট্রোপোল কমার্শিয়াল নামে ভবনটিকে ওই সময় ১৫০ জনের বেশি লোকজন ছিলেন। তবে এটি কী কারণে ধসে পড়েছে এ বিষয়ে এখনও তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ভালিপওর বলেছেন, স্থানীয় গণমাধ্যম ধারণা করছে— এখনও ভবনটির ধ্বংসস্তূপের নিচে ক...