Friday, August 7

Month: May 2022

পাকিস্তান সরকারকে ছয় দিনের আলটিমেটাম ইমরান খানের

পাকিস্তান সরকারকে ছয় দিনের আলটিমেটাম ইমরান খানের

আন্তর্জাতিক
সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির সরকারকে নতুন নির্বাচন দিতে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ইসলামাবাদে ‘আজাদি মার্চ’ থেকে এই আলটিমেটাম দেন তিনি। অন্যথায়, পরবর্তীতে গোটা জাতিকে সঙ্গে নিয়ে আবারও রাজধানীতে আসবেন বলেও হুশিয়ারি দেন ইমরান খান। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম- সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত ২৪ ঘণ্টায় যা দেখেছি, সরকার জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাও করছে। ইমরান বলেন, সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি। কারণ এতে জনগণ, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে। এ সময় তিনি পিটিআইয়ের মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেফতারসহ ‘আমদানি করা সরকার’ দ্বারা ব্যবহৃত ‘কৌশলের’ নিন্দা জানান। এক...
দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

আন্তর্জাতিক
রুশ বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, আক্রমণের মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের জন্য পালানোর পথটিও বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ফেসবুকে এসব তথ্য দিয়েছে। খবর সিএনএনের। সেনাবাহিনী বলছে, দখলদাররা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এ হামলায় ৩৮টি বাড়ি এবং একটি স্কুলসহ ৪৭টি বেসামরিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার ফলে পাঁচজন বেসামরিক লোক মারা গেছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। সেনাবাহিনী আরও বলছে, রাশিয়া এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়ন করেছেন, সেভেরোদোনেৎস্ক এবং পাশে অবস্থিত লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ করেছে। এই শহরগুলো যদি পতন হয়, ...
পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

বাংলাদেশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে মো. মিজান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মিজান ওই গ্রামের মো. ইলিয়াছের ছেলে। স্বজনরা জানিয়েছেন, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান মিজান ও তার বাবা। গোসল করে তার বাবা চলে আসলেও তিনি থেকে যান। এক পর্যায়ে পানিতে ডুবে যান মিজান। দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গেলে মিজানের জামা দেখে সন্দেহ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তারা আরও জানান, মিজান মৃগী রোগী হওয়ায় গোসল করতে নেমে আর উঠতে পারেননি। পানিতে ডুবে মারা গেছেন। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহাবুব মিলকী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নেব।...
ইয়াবা-হেরোইনসহ ৯৩ জনকে গ্রেফতার

ইয়াবা-হেরোইনসহ ৯৩ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০৭৩৮ পিস ইয়াবা বড়ি, ১৫০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৬৬ কেজি ৭৪০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯ টি মামলা করা হয়েছে।...
ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ
সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)। বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, রাত ২টার দিকে একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ছয়জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাজশাহীতে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা আছে। তবে ট্রাকের চালক পলাতক। এছা...
সেনেগালে হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

সেনেগালে হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। টুইটে তিনি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি। দেশটির একজন রাজনীতিবিদ জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্টসার্কিট আগুনের সূত্রপাত উল্লেখ করে তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে। ...
আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন

আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন

ইসলাম
এক মাওলানা সাহেব এক মুসলিম উকিলের সঙ্গে কথা বলছিলেন। কথায় কথায় উকিল এমন কিছু বলে ফেলেছিলেন যেখান থেকে বোঝা যায় মাওলানা সাহেবের ধর্মীয় চিন্তার সঙ্গে তার চিন্তায় অনেক তফাৎ। মাওলানা সাহেব খেপে গিয়ে উকিলকে বেয়াদব, ভণ্ড ইত্যাদি বলে ফেললেন। উকিল সাহেব একদম চুপচাপ সব শুনলেন। মাওলানা সাহেব সব বলে যখন নিস্তার হলেন, উকিল সাহেব হেসে বললেন, আর কিছু বলার আছে? উকিলের মুখ থেকে একথা শুনে মাওলানা সাহেব একদম নরম হয়ে গেলেন। তার ক্রোধ থেমে গেল। উকিলের একটা ঠাণ্ডা বাক্য মাওলানার রাগের আগুন নিভিয়ে দিল। এরপর যে আলাপ-আলোচনা হলো, তা সম্পূর্ণ ভিন্নরকম ছিল। আলাপের শুরু যেমন খুশি খুশি মুখে ছিল, আলাপের শেষটাও তা-ই হলো। আমাদের সামাজিক জীবনে অধিকাংশ ঝগড়াই ছোটখাটো কথা থেকে শুরু হয়। কারও একটি কথা শুনে আমাদের দিলে ধাক্কা লাগে, ভেতরে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলে ওঠে, এবং আমরা ওই লোকের মোকাবেলায় নেমে পড়ি। ...
রণবীরের সঙ্গে আবারও জুটি বাঁধছেন ক্যাটরিনা

রণবীরের সঙ্গে আবারও জুটি বাঁধছেন ক্যাটরিনা

বিনোদন
ক্যাটরিনা-রণবীর কাপুরের প্রেমের কাহিনি কার না অজানা। পর্দার এ জনপ্রিয় জুটি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দুজন আবারও প্রেমে পড়েন। ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান। আর রণবীর আলিয়ার ঘাটে নোঙর করেন। তারা এখন বিবাহিত। মাত্র কয়েক মাসের ব্যবধানে ধুমধামে বিয়ে করেছেন ক্যাটরিনা ও রণবীর। তাদের সম্পর্ক এখন অতীত, সংসারও আলাদা। তবে নিজেদের অতীত ভুলে আবারও এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা। নতুন সিনেমা করতে যাচ্ছেন দুজনে। এই জুটির বহুল আলোচিত সিনেমা রাজনীতির সিক্যুয়েল হচ্ছে। সেখানে আবারও জুটি হয়ে ধরা দেবেন রণ-ক্যাট। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনীতি টু সিনেমার পরিচালক প্রকাশ ঝা। বলিউড লাইফকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ বলেন, রাজনীতি টু এর গল্প লেখা হয়ে গেছে। এবারের গল্পটা ভিন্ন হবে। কারণ রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে...
রণবীরের সঙ্গে আবারও জুটি বাঁধছেন ক্যাটরিনা

রণবীরের সঙ্গে আবারও জুটি বাঁধছেন ক্যাটরিনা

বিনোদন
ক্যাটরিনা-রণবীর কাপুরের প্রেমের কাহিনি কার না অজানা। পর্দার এ জনপ্রিয় জুটি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দুজন আবারও প্রেমে পড়েন। ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান। আর রণবীর আলিয়ার ঘাটে নোঙর করেন। তারা এখন বিবাহিত। মাত্র কয়েক মাসের ব্যবধানে ধুমধামে বিয়ে করেছেন ক্যাটরিনা ও রণবীর। তাদের সম্পর্ক এখন অতীত, সংসারও আলাদা। তবে নিজেদের অতীত ভুলে আবারও এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা। নতুন সিনেমা করতে যাচ্ছেন দুজনে। এই জুটির বহুল আলোচিত সিনেমা রাজনীতির সিক্যুয়েল হচ্ছে। সেখানে আবারও জুটি হয়ে ধরা দেবেন রণ-ক্যাট। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনীতি টু সিনেমার পরিচালক প্রকাশ ঝা। বলিউড লাইফকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ বলেন, রাজনীতি টু এর গল্প লেখা হয়ে গেছে। এবারের গল্পটা ভিন্ন হবে। কারণ রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে...
পাউবোর গাছ কেটে ধামাচাপা দেওয়ার চেষ্টা

পাউবোর গাছ কেটে ধামাচাপা দেওয়ার চেষ্টা

বাংলাদেশ
খাগড়াছড়ির রামগড়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সংরক্ষিত স্থান থেকে অর্ধ-শতবর্ষী গাছ রাতের আঁধারে কেটে পাচারের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অফিশিয়ালি লিখিত এবং বন বিভাগের কোনো অনুমতি ছিল না বলে জানা গেছে। গাছ কাটার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর চলছে ধামাচাপা দেওয়ার চেষ্টা। নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ড এর পাশে বসবাসরত কয়েকজন জানান, কিছুদিন আগে অফিসে কর্মরত নাইট গার্ড নাছির বাইরে থেকে লোকজন নিয়ে এসে কড়ই গাছগুলো কেটে নিয়ে যায়। গাছগুলো রামগড় ওয়াপদা অফিস সংলগ্ন স-মিলে নিয়ে চিড়ানোর পর দরজা জানালার চৌকাঠ করে নাছিরের বাড়িতে নিয়ে যায়। স-মিল স্টাফরা জানায়, ওই গাছগুলোর অনেক সরশ এবং অনেক পুরনো গাছ। যার প্রতিটির মূল্য হবে ৩০ থেকে ৪৫ হাজার টাকা। এই গাছগুলো কেটে নাছির তার বাড়ি নিয়ে গেছেন। অফিস স্টাফ মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যার গাছ কাটতে ব...