Friday, August 7

Month: June 2022

৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?

৫৭ বছর পর ট্রেনে ঢাকা থেকে জলপাইগুড়ি, ভাড়া কত?

জাতীয়
ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ বাণিজ্যিকভাবে চালু হয়েছে। ৫৭ বছর পর এই পথে চালু হওয়া ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে। বুধবার সকালে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এল প্রথম যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। দিল্লিতে ভারতের রেলওয়ে বোর্ডের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ জলপাইগুড়ি জংশনে মিতালী এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিকতা সারেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লি থেকে স্থানীয় সময় আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী। মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার টুইটে এ পদক্ষেপকে দুদে...

দীর্ঘদিন পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

দীর্ঘদিন পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

জাতীয়
দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হচ্ছেন তিনি। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।...
ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান

ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান

বিনোদন
একেবারেই ভিন্ন সাজে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন জয়া আহসান। আগে নাম না বললে হয়তো অনেকেই চিনতেই পারত না। শুধু মেকআপেই আমূল পরিবর্তন আনেননি। শাড়ি, টিপ না পরে জয়া পরে এসেছেন সিকুইন টপ ও বেল বটম ট্রাইজার। এমন রূপে অভিনেত্রী জয়া আহসানকে দেখে বিস্মিত অনেকেই। তাকে চিনতে হিমশিম খেয়েছেন খোদ শোবিজের লোকজনেরাই। সেই সাজের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেউ কেউ প্রশংসা করেছেন অভিনেত্রীর নতুন সাজকে। কেউ আবার করেছেন তিরস্কার। জানা গেছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য থেকে পোশাক আনিয়েছেন জয়া। তার সেই পোশাকের টপটি ছিল ব্যতিক্রমী ডিজাইনের, রূপালি রঙের। লাইটের আলোয় ঝিলমিল করছিল সে টপ। বেল বটম ট্রাইজারটিও ছিল আকর্ষণীয়। এমন পোশাকের সঙ্গে বাঁ হাতে ঘড়ি পরে আর সঙ্গে পার্স নিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠেন জয়া। তাক...
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

আন্তর্জাতিক
ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভেরোদনেৎস্কে নিজেদের পূর্ণ দখল প্রতিষ্ঠিত করতে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ অবসানে রাশিয়া যেন দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয় সে লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে। যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়। তিনি বলেন, আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এব...
তরুণীকে ধর্ষণচেষ্টার তিন দিন পর সেই বাস ব্যবহার হয় ছিনতাইয়ে

তরুণীকে ধর্ষণচেষ্টার তিন দিন পর সেই বাস ব্যবহার হয় ছিনতাইয়ে

জাতীয়
চট্টগ্রামে একটি বাস অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে বাসটিতে তরুণী ধর্ষণ চেষ্টার ঘটনা ও ছিনতাইয়ের মতো অপরাধ ঘটেছে। ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে সোমবার রাতে গ্রেফতারের পর এ তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে, নানা অপরাধ কর্মকাণ্ডে বাসটি ব্যবহার করা হয়েছে। এজন্য বাসটির পেছনে নম্বরপ্লেট লাগায়নি অপরাধচক্রটি। সামনের নম্বরপ্লেটটি বাম্পার দিয়ে কৌশলে ঢাকা, দেখা যায় না কিছুই। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আবদুল ওয়ারীশ গণমাধ্যমকে বলেন, নম্বরপ্লেট আড়ালে রেখে একই বাস দিয়ে ধর্ষণের চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তরে দুটি ঘটনায় ওই বাসে আলাদা চালক ছিলেন। বাসটিকে আরও অপরাধে ব্যবহার করা হয়েছে কি না, তদন্ত করা হচ্ছে। এমন অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠা বাসের সত্ত্বাধিকারীকে কে প্রশ্নে আবদুল ওয়ারীশ বলেন, আমরা খোঁজ নিয়েছি। বাসটির মালিক প্রবাসী। এটি দ...
কুমিল্লায় আগুনে পুড়ে দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি

কুমিল্লায় আগুনে পুড়ে দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি

বাংলাদেশ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জবাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে মান্নান ও শামীমের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ ভোরে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে অন্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।...
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

বাংলাদেশ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। বুধবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো, জুয়েল রানা। তিনি জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী অভিমুখী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের উদ্ধার কালুখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও তিনজেনর মৃত্যু হয়। ...
আমি রণবীরের হৃদয়ে আছি, তাকে অনেক মিস করছি: আলিয়া

আমি রণবীরের হৃদয়ে আছি, তাকে অনেক মিস করছি: আলিয়া

বিনোদন
লন্ডনে নিজের ডেবিউ ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া। ব্রহ্মাস্ত্রের প্রচারে রণবীরের পাশে নেই তার স্ত্রী, তবে ভিডিওবার্তায় আলিয়া বললেন, আমি ওর হৃদয়ে ওখানেই আছি। বিয়ের পর ‘রণবীর-আলিয়ার প্রেম যেন আর বেশি প্রকাশ পাচ্ছে! স্বামীকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারছেন না রণবীর ঘরণী। মঙ্গলবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে যোগ দিতে পারেননি আলিয়া। এদিন বিশাখাপত্তনমে ছবির প্রচার সারেন রণবীর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন এসএস রাজামৌলী। এ মুহূর্তে দেশের বাইরে রয়েছেন আলিয়া, নিজের ডেবিউ হলিউড প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তবে সশরীরে হাজির না থাকলেও ভার্চুয়ালি অনুষ্ঠানের অংশ হলেন আলিয়া। এক ভিডিওবার্তায় টিম ‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গ দিলেন অভিনেত্রী। বিশাখাপত্তনমে পা রাখা মাত্রই পুষ্পবৃষ্টির জোয়ারে ভেসেছেন রণবীর-অয়ন। রণবীরকে দুচোখ ভরে দেখতে কা...
যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক
আবারও যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপনী অনুষ্ঠান চলছিল। সেখানে মরিস জেফ হাইস্কুলের স্নাতকেরা উপস্থিত ছিলেন। নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেন, ভুক্তভোগী তিনজনই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান।...