Friday, August 7

Month: June 2022

আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে চায় ইতালি

আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে চায় ইতালি

খেলা
দীর্ঘ ২৯ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই আন্তঃমহাদেশীয় মহারণ। আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি থেকে এখন এই শিরোপার নাম কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস, সংক্ষেপে যাকে ফিনালিসিমা বলা হচ্ছে। ১৯৮৫ ও ১৯৯৩ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি, তখন এটি আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল। আজ রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা। ২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে সবশেষ ১৯৯৩ সালে কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। আর সেই বছরই এই আন্তঃমহাদেশীয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা, প্রথমবারের মতো শিরোপাও জিতে নিয়েছিল। এর পর আর্জেন্টিনারও আর কোপা জেতা হয়নি, এই ফাইনালও আর মাঠে গড়ায়নি। কাকতা...
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো, জুয়েল রানা। তিনি জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী অভিমুখী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতের উদ্ধার কালুখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যায়। ...
রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ, যা বললেন বাইডেন

রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ, যা বললেন বাইডেন

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটোর পূর্বপ্রান্ত সেনা এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন মস্কোর সঙ্গে ন্যাটোর যুদ্ধ চায় না। মঙ্গলবার নিউইউর্ক টাইমসের এক অতিথি নিবন্ধে বাইডেন এসব কথা বলেন। তিনি বলেন, আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তার কর্মকাণ্ডকে অত্যাচার মনি করি, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। বাইডেন বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয়, আমরা সরাসরি এই সংঘাতে জড়াব না। কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রুশ সেনাদের আক্রমণ করতে আমেরিকান সেনা পাঠাব না। তিনি আরও বলেন, ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সেই সক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামর...
এবার ট্রেনের টিটিইকে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি!

এবার ট্রেনের টিটিইকে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি!

বাংলাদেশ
রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়কাণ্ডের পর এবার রেলওয়ের পাকশী বিভাগে কর্তব্যরত এক টিটিইকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে। বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করার সময় চলন্ত ট্রেনে রেলওয়ে পুলিশের এক এএসআই এ হুমকি দিয়েছেন। দায়িত্বরত এই টিকিট পরিদর্শকের (টিটিই) নাম আব্দুল আলীম বিশ্বাস মিঠু। হুমকিদাতা পুলিশ কর্মকর্তার নাম রুবেল মিয়া। মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে তারা দুজনই কর্তব্যরত ছিলেন। সেখানেই হুমকির এ ঘটনা ঘটে। কর্তব্যরত ট্রেন পরিচালক (গার্ড) এএসএম ইকবাল মাহবুব ঘটনাটি রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনে পৌঁছার সময় ওই ট্রেনে কর্তব্যরত টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু যাত্রীদের টিকিট...
সিগন্যাল বুস্টার দিয়েও মিলছে না মোবাইল নেটওয়ার্ক

সিগন্যাল বুস্টার দিয়েও মিলছে না মোবাইল নেটওয়ার্ক

বাংলাদেশ
চরফ্যাশন ও মনপুরা উপজেলার চার ইউনিয়নের বেশিরভাগ চরে নেই মোবাইল টাওয়ার। এ কারণে সিগন্যাল বুস্টার ব্যবহার করেও মোবাইল নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে না চরফ্যাশনের পয়ষ্টীরচর, আশিরচর, তীলচর, শিবচর, লালচর, বয়ারচর, রাস্তারচর, রানিরচর, পাঙ্গাশিয়ারচর। মনপুরা উপজেলার কলাতলী, চরডেম্পিয়া (ঢালচর) ও কাজীরচরে কৃষি, গবাদিপশু ও মৎস্যসম্পদে ভরপুর। এসব চরে নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন খামারি, আড়তদার, জেলেসহ ব্যবসায়ীরা। সরেজমিন দেখা যায়, চরফ্যাশনের ঢালচর, চরকুকরিমুকরি ইউনিয়ন ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলীচর, ঢালচর ও কাজীরচরের চারপাশে মেঘনা নদী। কাজীরচরের পাশেই হাতিয়ার অংশ। এসব চরে ৪০-৫০ হাজার মানুষের বাস। সেখানে ২০টি মাছের ঘাট, বাজার, পুলিশ তদন্তকেন্দ্র, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে। এসব চরে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও কোনো মোবাইল টাওয়ার...