Friday, August 7

Month: August 2022

১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫ টাকা

১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫ টাকা

বাংলাদেশ
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে কমে এক হাজার ২১৯ টাকা করা হয়েছে। অর্থাৎ দাম কমেছে ৩৫ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হয়।   গতকাল বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা। বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘কেউ বেশি দাম চাইলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিন অথবা আমাদের জানান। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ভোক্তা অধিদপ্তর বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। ’ তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে কমে ৫৬ টাকা...
জুলাইয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড, বেড়েছে গরম

জুলাইয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড, বেড়েছে গরম

বাংলাদেশ
দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। তবে এ বছর জুলাইয়ে আবহাওয়া পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। গত মাসে দেশে ৪২ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। বৃষ্টি কম হওয়ায় গরম বেশি পড়ছে। এতে মানুষের কষ্ট বেড়েছে। ওদিকে আমন ধান আবাদ করতে গিয়ে কৃষকেরা পানির সংকটে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার। তবে এ বছর জুলাইয়ে গড় বৃষ্টি হয়েছে ২১১ মিলিমিটার। ১৯৮০ সাল থেকে বৃষ্টিপাতের তথ্য নিয়মিত সংরক্ষণ করে আসছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির হিসাবে, এবারের জুলাইয়ের মতো এত কম বৃষ্টি আগে হয়নি। ২০২০ সালের জুলাইয়ে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৫৩ মিলিমিটার। আর গত বছরে তা ছিল ৪৭১ মিলিমিটার। জুলাইয়ে শুধু বৃষ্টি কম হয়েছে, তা নয়। এ সময় দেশজুড়ে তাপমাত্রাও ছিল বাড়তি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অন...
আল্লাহর কোনো নেতিবাচক বৈশিষ্ট্য নেই

আল্লাহর কোনো নেতিবাচক বৈশিষ্ট্য নেই

ইসলাম
আল্লাহর সব গুণই পূর্ণ। আল্লাহর গুণাবলিতে কোনো অপূর্ণতা নেই। তেমনি আল্লাহর নেই কোনো নেতিবাচক বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর ব্যাপারে অবিশ্বাসীদের নেতিবাচক মন্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে।   যার কয়েকটি হলো—   ১. আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না : ইরশাদ হয়েছে, ‘এটা আল্লাহরই প্রতিশ্রুতি; আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু বেশির ভাগ লোক তা জানে না। ’ (সুরা : রোম, আয়াত : ৬) ২. আল্লাহর কোনো ক্ষুধা নেই : আল্লাহর কোনো ক্ষুধা নেই, তাই তিনি আহার করেন না। ইরশাদ হয়েছে, ‘তিনি আহার করান, তাঁকে আহার করানো হয় না। ’ (সুরা : আনআম, আয়াত : ১৪) ৩. আল্লাহ কৃপণ নন : মহান আল্লাহ দানশীল, আল্লাহর চেয়ে বড় কোনো দানশীল নেই। ইরশাদ হয়েছে, ‘ইহুদিরা বলে, আল্লাহর হাত রুদ্ধ। তারাই রুদ্ধহস্ত এবং তারা যা বলে তার জন্য অভিশপ্ত, বরং আল্লাহর উভয় হাতই প্রসারিত; যেভাবে ইচ্ছ...
স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের শিষ্টাচার

স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের শিষ্টাচার

ইসলাম
স্ত্রীর সঙ্গে শয্যাযাপন যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ। কিন্তু মুসলমানরা এ ক্ষেত্রেও ইসলামের বিধি-নিষেধের আওতাধীন। স্ত্রী হলেন ‘পার্টনার অব লাইফ’। এক ছাদের নিচে আমৃত্যু থাকার স্বপ্ন নিয়ে মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সুতরাং বৈবাহিক জীবনের সব কাজ হতে হবে আন্তরিকতা, সতর্কতা, হৃদ্যতা ও মমতা জড়ানো। তাই ইসলামের নির্দেশনা হলো—‘...স্ত্রীদের সঙ্গে সত্ভাবে জীবন যাপন করবে...। ’ (সুরা : নিসা, আয়াত : ১৯)   এখানে স্ত্রীর সঙ্গে শয্যাযাপনের ইসলামী শিষ্টাচার নিয়ে আলোচনা করা হলো— সহবাসকালে দোয়া পাঠ করা : সহবাসের সময় রাসুল (সা.) নিম্নোক্ত দোয়া পাঠ করতে বলেছেন, উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা। অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বা...
পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে, ছোট হচ্ছে রাত-দিন

পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে, ছোট হচ্ছে রাত-দিন

আন্তর্জাতিক
সম্প্রতি পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়েছে। এর ফলে রাত-দিন দুটোই ছোট হয়ে আসছে। সম্প্রতি নিজ কক্ষপথে ঘূর্ণনে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে পৃথিবী। মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এ পরিবর্তনের প্রভাব ‘ধ্বংসাত্মক’ হতে পারে। খবর এনডিটিভি ও ইন্ডিপেন্ডেন্টের। সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ২৯ জুলাই পৃথিবীর ২৪ ঘণ্টার থেকে ১ দশমিক ৫৯ মিলিসেকেন্ড কম সময়ে একবার নিজ কক্ষপথ প্রদক্ষিণ করেছে। এর ফলে সবচেয়ে ছোট দিন পেয়েছে পৃথিবী। এর আগে ১৯৬০ সালের পর ২০২০ সালে পৃথিবী সবচেয়ে ছোট মাস পেয়েছিল। ওই বছরের ১৯ জুলাই সবচেয়ে কম সময়ে পৃথিবী তার কক্ষপথ প্রদক্ষিণ করে। ওই সময় ১ দশমিক ৪৭ মিলিসেকেন্ড কম সময়ে প্রদক্ষিণ করেছিল পৃথিবী। পরের বছর (২০২১) পৃথিবীর ঘূর্ণয়নের মাত্রা বাড়তে থাকে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের (আইই) অনুসারে, ৫০ বছরের মধ্যে একটি ছোট দিনের অধ্যায় এখনই...
শিগগিরিই চালু হচ্ছে ‘জনতার সরকার’ ওয়েব পোর্টাল

শিগগিরিই চালু হচ্ছে ‘জনতার সরকার’ ওয়েব পোর্টাল

তথ্য ও প্রযুক্তি
  সরকারি যেকোনো সিদ্ধান্তের বিষয়ে সরাসরি আপত্তি কিংবা সাধুবাদ জানানোর সুযোগ পেতে যাচ্ছেন দেশের সাধারণ মানুষ। নাগরিকদের মতামত জানতে ‘জনতার সরকার’ নামে ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে সরকার। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে। শনিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের মতামতও জানতে চায় সরকার। প্রস্তুত হচ্ছে সেই প্লার্টফর্মও। নাগরিকদের মতামত জানতে জনতার সরকার নামে ওয়েব পোর্টাল চালু হতে যাচ্ছে। যেখানে ৫৬টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হবে।’ পলক আরও বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেয় ...
ডলার সাশ্রয়ে স্থগিত হলো টেলিটকের ফাইভ-জি প্রকল্প

ডলার সাশ্রয়ে স্থগিত হলো টেলিটকের ফাইভ-জি প্রকল্প

অর্থনীতি
ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে। টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা বাস্তবায়ন করবে। প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ। মঙ্গলবার (২ আগস্ট)  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশে থেকে ডলার দিয়ে কিনতে হবে। ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।   উত্তরা লেক উন্নয়নসহ ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার (২ আগস্ট) আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরি...
দাবদাহে ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া হাজারো মানুষ

দাবদাহে ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া হাজারো মানুষ

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে হাজারো মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রবল বাতাস ও বজ্রঝড়ে গত রবিবার অঙ্গরাজ্যটির শুষ্ক ভূমিতে সৃষ্ট আগুনে কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ক্ল্যাম্যাথ ন্যাশনাল ফরেস্টে ‘ম্যাককিনি’ দাবানলের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওয়াইরিকা শহরের পার্শ্ববর্তী ৫১ হাজার একরের বেশি জমিতে আগুন ছড়িয়ে পড়ে। চলতি বছরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এটাই সবচেয়ে বড় দাবানল। চলতি গ্রীষ্মে অঙ্গরাজ্যটি বেশ কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে। ক্যালিফোর্নিয়ায় গত শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম। এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার সৃষ্ট দাবানলে বাড়িঘর পুড়ে গেছে। শুষ্ক পরিবেশ, তীব্র খরা, উচ্চ তাপমাত্রা, বাতাস এবং বজ্রঝড়ের কারণে দাবানল ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করে। ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা...
ডেঙ্গু বাড়ছে, বেশি আক্রান্ত শিশুরা

ডেঙ্গু বাড়ছে, বেশি আক্রান্ত শিশুরা

স্বাস্থ্য
বয়স্কদের পাশাপাশি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডেঙ্গু কর্নারের ১২টি বেডই পরিপূর্ণ রোগীতে। হাসপাতালটিতে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু নিয়ে ২১ শিশু চিকিৎসা নিলেও চলতি মাসেই ভর্তি হয় অর্ধশতাধিক। বর্তমান সময়ে শিশুর জ্বর হলে অবহেলার সুযোগ নেই জানিয়ে চিকিৎসকদের পরামর্শ দ্রুত ডেঙ্গু পরীক্ষার। সাত বছর বয়সী সুরমার শরীরে জ্বর হানা দেয় সাত দিন আগে। দিনমজুর বাবা রতন শুরুতে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান। তাতেও জ্বর না সারায় চার দিন পর অনেকটা বাধ্য হয়েই নিয়ে আসেন শিশু হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। এক বছর আট মাস বয়সী জুনায়েদ ডেঙ্গুর সঙ্গে লড়ছে পাঁচ দিন। প্রথম দিকে শারীরিক পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলেও দিনে দিনে উন্নতি হচ্ছে অবস্থার। শিশু হাসপাতালে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু নিয়ে ২১ শিশু চিকিৎসা নিলেও চলতি মাসেই ভর্...
আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আন্তর্জাতিক
মঙ্গলবার (২ আগস্ট) একাধিক মার্কিন গণমাধ্যম ও হোয়াইট হাউজ এ দাবি জানিয়েছে। পাকিস্তানে এক মার্কিন হামলায় ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউজ সোমবার (১ আগস্ট) কোনো কর্মকর্তার নামোল্লেখ না করে এই অভিযানের সন্ত্রাস-বিরোধী সফলতার কথা জানায়। আল জাজিরা জানায়, সিআইএ এর একটি ড্রোন দিয়ে তাকে হত্যা করা হয়। রয়টার্সকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, আফগানিস্তানে গুরুত্বপূর্ণ আল কায়েদা টার্গেটে যুক্তরাষ্ট্র সফল অভিযান চালিয়েছে। এসময় তিনি দাবি করেন, এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক মারা যাননি। এদিকে মার্কিন প্রশাসন বরাবরই বলে আসছে, টুইন টাওয়ারে হামলার নেপথ্য কারিগর ওসামা বিন লাদেনের এই ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরি। এর আগে আরেক আল কায়েদা নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে হত্যা ক...