Friday, August 7

Month: September 2022

গৌতম গম্ভীরের দলে মাশরাফি

গৌতম গম্ভীরের দলে মাশরাফি

খেলা
সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) টুর্নামেন্ট। আর সেখানে ভারত দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিট্যালস দলে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে টেনে নিয়েছে গম্ভীরের দল। মাশরাফি সতীর্থ হিসেবে পাবেন প্রোটিয়া লিজেন্ড জ্যাক ক্যালিসকে। আরও আছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও মিচেল জনসন, আফগানিস্তানের আসগর আফগান, ইংল্যান্ডের রবি বোপারা। আসন্ন এই এলএলসি টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হবে ছয়টি ভিন্ন শহরে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হবে উদ্বোধনী ম্যাচ। এছাড়া লখনৌ, দিল্লি, কুটাক, রাজকোট ও যোধপুরে হবে আসরের অন্যান্য ম্যাচগুলো।...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

খেলা
প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে জিম্বাবুয়ে। পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফলই ধরে রাখে জিম্বাবুয়ের সমর্থকরা। এরপরও হোয়াইটওয়াশ হতে কে চায়। আর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল আফ্রিকার দেশটির। ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে অস্ট্রেলিয়াকে তৃতীয় ওয়ানডেতে হারিয়েই দিল জিম্বাবুয়ে। ৩ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসই গড়ে ফেলল রেগিস চাকাভার দল। গোটা ম্যাচেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে রায়ান বার্লের ঘূর্ণিতে ১৪১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৪২ রানের তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলে জিম্বাবুয়ে। জশ হেজেলউডের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ১৯ রানে ফেরেন কাইতানো। ১১তম ওভারে পরপর দুই বলে ওয়েসলি মাধেভেরে আর শন উইলিয়ামসকে সাজঘরে ফেরান সেই হেজেলউড। মাধেভেরে ২ রান করলেও উইলিয়ামস রানের খাতাই খুলতে পারেননি। এর কিছু পরেই দারুণ ফর্মে থাকা সিকা...
গোলাপগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

গোলাপগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বাংলাদেশ
সিলেটের গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার সকালে সিলেট জকিগঞ্জ সড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরেকজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন- লুৎফুর রহমান (৭২), তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য ছিলেন এবং তার স্ত্রী জেলি বেগম (৬০)। জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চারখাই থেকে ছেড়ে আসা সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপের মধ্যে ঘটনাস্থলে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।...
স্কুলছাত্র আপন হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

স্কুলছাত্র আপন হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে স্কুলছাত্র আপন চন্দ্র দাসের (১৪) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন রতন, শিক্ষক হারাধন সরকার, এনায়েত কবীর, আব্দুল কদ্দুস বেলালী, দেবতুষ চন্দ্র দে নান্টু, নিলুফা ইয়াসমিন, জাকিয়া আক্তার, নিহত আপনের বড় ভাই প্রভাত চন্দ্র দাস ও সহপাঠীরা। বক্তারা বলেন, যারা আপন চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই এবং আমরা এই হত্যাকারীদে...
কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে

রাজনীতি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। শনিবার বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।...
শেবা‌মেক শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন

শেবা‌মেক শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন

বাংলাদেশ
ক্যারি অন বহাল এবং সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবা‌মেক) শিক্ষার্থীরা। শ‌নিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ২টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলবে। এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এসময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জিএম নাজিমুল হক ব‌লেন, ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ...
৬৬ কোটি টাকার হদিস নেই

৬৬ কোটি টাকার হদিস নেই

অর্থনীতি
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা প্রান্তে চার ধরনের কাজের বিপরীতে রেলওয়ের ৬৬ কোটি টাকার হিসাব মেলাতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে ডিএসসিসি ওই প্রকল্পের কাজ করেছে। এর সঙ্গে জড়িতরা নিয়মবহিভর্‚তভাবে কাজ করে অর্থ লোপাট করেছেন। কোনো কাজ না করেই ২৭ কোটি টাকা বিল পরিশোধের প্রমাণ পাওয়া গেছে। ডিএসসিসির নিজস্ব তদন্তে এসব বেরিয়ে এসেছে। ঘটনার তদন্তে ৫ প্রকৌশলীর দায় চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে এক নির্বাহী প্রকৌশলীকে চাকরিচ্যুতও করা হয়েছে। এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক ডিএসসিসি অংশের কাজের বিস্তারিত হিসাব চেয়ে চিঠি দিয়েছেন। ডিএসসিসির যারা ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিস্তারিত তথ্য রেলওয়ে বিভাগকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, রেলওয়ে থেকে দেওয়া ডিপোজিট ওয়...
থাইরয়েডে দ্রুত ওজন বাড়ছে? জেনে নিন কিভাবে ওজন কমাতে পারেন

থাইরয়েডে দ্রুত ওজন বাড়ছে? জেনে নিন কিভাবে ওজন কমাতে পারেন

লাইফস্টাইল
থাইরয়েডের মতো রোগ শিশু থেকে বৃদ্ধ যেকোন বয়সেই হতে পারে। থাইরয়েডের কারণে কারো ওজন বাড়ে আবার কারো ওজন কমে। শরীরে নানা জটিলতাও দেখা দেয়। যেমন- কোষ্ঠকাঠিন্য, শুষ্ক ত্বক, কোলেস্টেরল, জয়েন্টে ব্যথা, বিষন্নতা ইত্যাদি।   থাইরয়েডের কারণে ওজন বেড়ে গেলেও তা সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন খাদ্যাভ্যাস পরিবর্তন করে। জেনে নিন কোন খাবারগুলোকে রাখবেন খাবারের তালিকায় আর কোনগুলো এড়িয়ে যাবেন। এই খাবারগুলো থাইরয়েড নিয়ন্ত্রণে উপকারী বলে মনে করা হয়। ১. চিয়া, বাদাম এবং কুমড়োর বীজে আছে ভরপুর জিংঙ্ক। চিয়া বীজ সারারাত ভিজিয়ে রেখে সকালে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ২. মটরশুঁটি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এটি থাইরয়েড় নিয়ন্ত্রণে রাখে। হজমশক্তি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। খোসাসহ মুগডালও খেয়ে দেখতে পারেন। ৩. ডিমের সেলেনিয়াম ওজন কমানোর জন্য কার্যকর বলে মনে করা হয়। তাই শরীরের প্র...
ফেরেশতাদের মধ্যে যাঁরা আল্লাহর বেশি নৈকট্যবান

ফেরেশতাদের মধ্যে যাঁরা আল্লাহর বেশি নৈকট্যবান

ইসলাম
  ফেরেশতারা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাঁদের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তাঁরা সবাই আল্লাহর অনুগত। তবে ফেরেশতাদের মধ্যে কতিপয় ফেরেশতাকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে তাঁদের পরিচয় তুলে ধরা হলো।   সব ফেরেশতা সম্মানিত : আল্লাহর সব ফেরেশতা সম্মানিত। কেননা তাঁরা সবাই আল্লাহ আনুগত্য ও ইবাদতে মগ্ন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ থেকে ভেঙে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর জগদ্বাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ’ (সুরা আশ-শুরা, আয়াত : ৫) কিছু ফেরেশতা অধিক নিকটবর্তী : আল্লাহর সব ফেরেশতা আল্লাহর অবাধ্যতা ও দোষ-ত্রুটি থেকে মুক্ত। সুতরাং তাঁদের সবাই আল্লাহর নিকটবর্তী বান্দা। তবে তাঁদের মধ্যে কতিপয় ফেরেশতা বিশেষ মর্যাদার...
ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন

ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন

আন্তর্জাতিক
রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। বুধবার রেজনিকভ টুইটবার্তায় জানিয়েছেন, সুইডেন থেকে বড় ধরনের সুখবর। আর্টিলারি ও গোলাবারুদসহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এতে আরও উল্লেখ করেছেন, আমরা একসঙ্গে ইউরোপে শান্তি ও নিরাপত্তা ফিরেয়ে আনব। সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন, ইউক্রেনকে নতুন করে ৫০০ মিলিয়ন ক্রাউন (৪৬.৭৫ মিলিয়ন ডলার) সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মস্কোর ভয়াবহ সামরিক অ...