Friday, August 7

Month: September 2022

পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বাংলাদেশ
রাজধানীর ডেমরায় পুকুরে সাঁতার কাটতে নেমে রাতুল শেখ (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে ডেমরার আমুলিয়া কবরস্থানসংলগ্ন পুকুর থেকে মৃতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। হতভাগ্য রাতুল ঢাকার গোরান শান্তিপুর এলাকার বাসিন্দা মো. আজিজুল শেখের ছেলে। তাদের গ্রামের বাড়ি খুলনায়। রাতুলের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, ৪ বন্ধু মিলে সাঁতার কাটছিল এক পর্যায়ে ৩ বন্ধু তীরে উঠে এলেও রাতুলকে তারা খুঁজে পাচ্ছিল না। ডুবুরি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ...
গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

বাংলাদেশ
রাজধানীর গুলশান ২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিটে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। তবে, কারণ এখনো জানা যায়নি। উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভবনের ৮...
গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিভেছে

গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিভেছে

বাংলাদেশ
রাজধানীর গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের অষ্টম তলার আগুন নিভেছে। দুই ঘণ্টা পর এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে এই আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি। এর আগে উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভবনের ৮তলায় লিফটে...
২০০ কোটি রুপি তছরুপ: জ্যাকুলিনকে তলব করল দিল্লি পুলিশ

২০০ কোটি রুপি তছরুপ: জ্যাকুলিনকে তলব করল দিল্লি পুলিশ

বিনোদন
ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার মূল্য দিতে হচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। দিল্লির অর্থনীতিবিষয়ক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরটের ডাকে নিয়মিত যেতে হচ্ছে। পুলিশি ঝামেলাও পোহাতে হচ্ছে। সেপ্টেম্বরে আবারও তাকে তলব করেছে দিল্লি পুলিশ। সব সম্মানহানি শেষ নেই দক্ষিণী এ নায়িকার। ২০০ কোটি রুপি তছরুপ মামলার সম্পূরক চার্জশিটে নামজুড়ে গেছে জ্যাকুলিন ফার্নান্দেজের। গত মাসের শুরুতেই প্রকাশ্যে আসে এ খবর। অভিনেত্রীর বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিট করে ইডি। এপ্রিল মাসে ১৫ লাখ রুপির পাশাপাশি জ্যাকুলিনের সাত কোটি ২৭ লাখ রুপির ফান্ডও ইডির নজরে এসেছিল। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’-এর আওতায় এ সম্পদও বেআইনি হিসেবে দেখা হচ্ছে। ইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় ৫ কোটি ৭১ লাখ টাকার যে উপহার সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকে দিয়েছেন তা পুরোটাই বেআইনি টাকায় কিনেছিল...
ফ্রিজে দুর্গন্ধ? যা করতে পারেন

ফ্রিজে দুর্গন্ধ? যা করতে পারেন

লাইফস্টাইল
ফ্রিজ কীভাবে পরিষ্কার কিরতে তা অনেকেই বুঝতে পারেন না। দিনের পর দিন ফ্রিজ ব্যবহারের ফলে তাতে দুর্গন্ধ হতে শুরু করে। বিশেষ করে কাঁচা মাছ, মাংস বা রান্না করা খাবার থেকে ফ্রিজে বেশি দুর্গন্ধ হয়। এই সমস্যার সমাধান করতে চাইলে এই টিপসগুলো নিতে পারেন। এতে ফ্রিজে দুর্গন্ধ তেমন একটা হবে না।   খাবার জমিয়ে রাখা ফ্রিজে অনেক দিন খাবার জমিয়ে রাখবেন না। কাঁচা মাছ, মাংস ভালো করে ধুয়ে টিফিন বক্সে রেখে তবে ডিপ ফ্রিজে রাখুন। না হলে ডিপ প্যাকেটে করে সেগুলি রেখে দিন। একইভাবে শাক-সবজিও রেখে দিন। তবে মাছ, মাংস বা শাক-সবজি অনেকদিন ফ্রিজে রেখে দেবেন না। ধনে পাতা, পুদিনা পাতা, মূলা ইত্যাদি খোলা অবস্থায় রাখবেন না। ফ্রিজে খাবার সবসময় ডেকে রাখবেন। ফ্রিজ পরিষ্কার করার সময় ভেতরের সমস্ত জিনিস বের করে তারপর পরিষ্কার করবেন। ডিশ ওয়াশার  ফ্রিজের প্রতিটি তাক খুলে ডিশ ওয়াশার দিয়ে সমস্ত তাক ধুয়ে নি...
কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস

কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস

আন্তর্জাতিক
এবারের ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপে কাতারে ফুটবলপ্রেমীদের যাত্রীসেবা দিতে রাস্তায় থাকবে চার হাজারের অধিক ইলেকট্রিক বাস। ইতিমধ্যে কাতারের রাজধানী দোহাসহ আশপাশের রাস্তায় অত্যাধুনিক ১ হাজার ৩০০টি ইলেকট্রিক বাস পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে। অত্যাধুনিক এসব বাস ছাড়াও পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের সেবাসহ পরিবহন ব্যবস্থা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২২- ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আগত অতিথিদের আরও নানা প্রকার সেবা দেয়ার পাশাপাশি নিয়মিত যাত্রীসেবার জন্য মোট চার হাজার অত্যাধুনিক ইলেকট্রিক বাস আমদানি করেছে কাতার। পুরো টুর্নামেন্ট জুড়ে কাতারে বিভিন্ন রুটে চলাচল করবে এসব বাস। ইতিমধ্যে তেরশ বাস পরীক্ষামূলকভাবে চলছে কাতারের বিভিন্ন শহরের রাস্তায়। শুধু তাই নয়, যাত্রীসেবায় থাকবে মেট্রোরেল এবং তারই অংশ লুসাইল ট্রাম। এছাড়া রয়েছে বিলাসবহুল ট্যাক্সি। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগ ব্যবস্থ...
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা
আফগানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শারজার উইকেট ও গ্যালারি সবই ছিল বাংলাদেশের অনুকূলে। কিন্তু মোহাম্মদ নবিদের স্মার্ট টি-টোয়েন্টিতে উড়ে গেল সাকিব বাহিনী। ভুল পরিকল্পনা ও সিদ্ধান্তের সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে জ্বলে উঠতে পারেননি টাইগাররা। অথচ বল হাতে রশিদ-মুজিবের ভেলকি দেখানোর পর ব্যাট হাতে ঝড় তোলেন নাজিবুল্লাহ। দুবারের ফাইনালিস্ট বাংলাদেশকে আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে আজ। হয় মারো, নয় মরো— এমন সমীকরণে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ আজ দুবাইয়ে। সে লক্ষ্যে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ। পিচ বলছে, স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে। তাই সে ক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পার...
ভালো কাজে গোটা জীবনের পাপমোচন!

ভালো কাজে গোটা জীবনের পাপমোচন!

ইসলাম
  মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো, সৎকর্ম করা। যে মুমিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম করবে, মহান আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবন-যাপন করাব এবং তাদেরকে তাদের উত্কৃষ্ট কর্ম অনুযায়ী প্রতিদান অবশ্যই প্রদান করব। ’ (সুরা নাহল, আয়াত : ৯৭) এ জন্য মুমিনের উচিত, সুযোগ পেলেই সৎকর্ম করার চেষ্টা করা। বিশ্বনবী (সা.) বলেছেন, ‘ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করে না, এমনকি হোক সেটা ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা। ’ (মুসলিম, হাদিস : ৬৫৮৪)   তাই ছোট হোক বা বড়, সৎকর্মের সুযোগ হলে তা কখনোই হাতছাড়া না করা। মানুষের ছোট একটি সৎকর্মও যদি মহান আল্লাহর কাছে পছন্দ হয়, তবে এর বিনিময়ে মহান আল্লাহ বান্দার গোটা জীব...