Friday, August 7

Month: February 2023

‘মিস্টার পার্ফেকশনিস্ট’ সিনেমায় প্রধান চরিত্রে সালমান

‘মিস্টার পার্ফেকশনিস্ট’ সিনেমায় প্রধান চরিত্রে সালমান

বিনোদন
ভারতীয় চিত্রনাট্যকার আমির খান প্রযোজিত ‘মিস্টার পার্ফেকশনিস্ট’-এ প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সালমান খানকে। ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ওয়েবসাইট পিংকভিলা জানিয়েছে, আমির খান প্রোডাকশন ব্যানারের সিনেমাটি পরিচালনা করবেন আরএস প্রসানা। প্রায় তিন দশক আগের জনপ্রিয় কমেডি ‘আন্দাজ আপনা আপনার’ পর এই প্রথম দুই তারকা একসঙ্গে কাজ করবেন। প্রযোজনার পাশাপাশি সৃজনশীল অনেক বিষয়ে সম্পৃক্ত থাকবেন আমির। ১৯৯৪ সালের সেই সিনেমার পর ভালো বন্ধু হিসেবেই পরিচিতি পেয়েছিলেন আমির-সালমান। গত সপ্তাহে সালমানকে আমিরের বাসাতে দেখা গেলে তা নিয়ে শুরু হয় জল্পনা। এর বাইরেও তারা গত এক মাসে একাধিকবার দেখা করেছেন। ফলে এই সাক্ষাৎ যে কেবল বন্ধুত্বের জায়গা থেকে নয়, বরং কাজের সুবাদেই তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে- তা বুঝতে বাকি নেই কারো। চলচ্চিত ওয়েবসাইটি আরও জানিয়েছে, গত ছয় মাস সিনেমার স্ক্রিপ্ট নিয়ে নির্মাতা আরএস প্রসানা...
যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন শনাক্ত, যে বেলুন গত কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে পেন্টাগন। অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া ওই ‘নজরদারি বেলুন’ যে চীনের, সে বিষয়ে অনেকটা নিশ্চিত পেন্টাগনের কর্মকর্তারা। খবর বিবিসির। সবশেষ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা সেটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেননি। কারণ ওই বেলুন নেমে এলে সেটি নিচের জনবসতিতে ক্ষতির হতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তবে চীনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আসন্ন চীন সফরের আগে ওই চীনা বেলুনের বিষয়টি আলোচনায় এলো। আগামী...

বিশ্বকাপে কোচের যে সিদ্ধান্তে বিস্মিত হন ডি মারিয়া

খেলা
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে নাকাল করে ছেড়েছিলেন ডি মারিয়া। লিওনেল মেসির করা পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনালে পজিশন বদল করে খেলা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ডি মারিয়া। সাধারণত রাইট-উইং ধরে খেলে অভ্যস্ত আনহেল ডি মারিয়া। ডান-প্রান্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন বিবেচনা করা হয় তাকে। তবে বিশ্বকাপ ফাইনালে তাকে বাঁ-প্রান্তে খেলিয়ে চমকে দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোচের এমন সিদ্ধান্ত শুরুতে বিস্মিত করেছিল ডি মারিয়াকে। এমনকি চোট থেকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে থাকার বিষয়টিও আশা করেননি এই উইঙ্গার। তবে স্কালোনির সেই কৌশল দারুণভাবে কাজে লেগেছিল। প্রান্ত বদল করে খেলা প্রসঙ্গে ডি মারিয়া বলেছেন, ফাইনালে...
শুটিংয়ে আহত সানি লিওন

শুটিংয়ে আহত সানি লিওন

বিনোদন
বলিউডের অভিনেত্রী সানি লিওন শুটিংয়ের সময় আহত হয়েছেন। আহত হওয়ার ভিডিও বানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। মঙ্গলবার অভিনেত্রী আঘাত হওয়ার ব্যথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভিডিওতে দেখা যায়, সিনেমার কস্টিউমে সজ্জিত রয়েছেন সানি লিওন। পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে আছেন। এ সময় সহকর্মীদের কেউ তার পায়ের ক্ষত সারানোর জন্য সাহায্য করছেন। বর্তমানে এই অভিনেত্রী ‘কোটেশন গ্যাং’-এর শুটিং করছেন। এতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ ও প্রিয়ামনি। সানি লিওন দীর্ঘ দিন পর্দার বাইরে ছিলেন। এ কারণে তাকে পর্দায় এতদিন সেভাবে দেখা যায়নি। তবে মালবিকা মোহনানের ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে ফেরা হবে তার। এর আগে বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের পোশাকের প্রশংসা করেন সানি। যে কারণে সোশ্যালে আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেসব সমালোচনা নিয়ে কোনো কথা বলতে দেখা যায়ন...
কয়লাবোঝাই ট্রলার ডুবে মাঝি নিখোঁজ

কয়লাবোঝাই ট্রলার ডুবে মাঝি নিখোঁজ

বাংলাদেশ
কয়লাবোঝাই নৌকাডুবির ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দার উব্দাখালী নৌঘাটে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে থাকা মাঝি সুকানী শ্রমিকসহ ৫ তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে নিখোঁজ রয়েছেন দেলোয়ার হোসেন। নিখোঁজ দেলোয়ার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে। বুধবার সকালে কলমাকান্দায় থাকা তাহিরপুর উপজেলার লেদারবন্দ গ্রামের কয়লা ব্যবসায়ী আলী আকবর মাঝি নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। ট্রলারে থাকা শ্রমিক তাহিরপুরের গোলকপুর গ্রামের মানিক হোসেন জানান, বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লাবোঝাই করে পাটলাই্ নদীর নৌপথে গত সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দা উব্দাখালী নৌঘাটে ট্রলারটি পৌছার পর শ্রমিক না থাকায় কয়ল...
এবার ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা ব্রিটেনের

এবার ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা ব্রিটেনের

আন্তর্জাতিক
রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির কাছ থেকে ট্যাংক পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে পশ্চিমা এ দেশগুলোর কাছ থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানও চেয়েছে কিয়েভ। যদিও জার্মানি ও যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ‘না’ উত্তর দিয়েছে। এবারে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের। যদিও জার্মানি ও যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ‘না’ উত্তর দিয়েছে। এবারে যুদ্ধবিমান প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন। সুনাকের দপ্তরের মুখপাত্র বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রে...