Wednesday, June 24

Month: June 2023

ঈদের আগে আরেক দফা কমতে পারে ভোজ্যতেলের দাম

ঈদের আগে আরেক দফা কমতে পারে ভোজ্যতেলের দাম

এক্সক্লুসিভ, বাংলাদেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ঈদের আগে আরেক দফা তেলের দাম কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম কিছুটা কমিয়ে আনা হয়েছে। সয়াবিন তেলের দাম কমানো হয়েছে লিটারে ১০ টাকা, আর পাম তেলের দাম কমানো হয়েছে ২ টাকা করে। এখন থেকে বোতলের সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে ১৮৯ টাকায়, খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬৭ টাকায়। আর পাম তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকায় বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম এখনও নিম্নমুখী জানিয়ে সচিব আরও বলেন, আমরা আশা করছি ঈদের আগে আরেক দফায় দাম কমাতে পারব। নতুন এই দামের সুফল ভোক্তারা কবে থেকে পাবে–এমন প্রশ্নে সচিব বলেন, আগামী তিন দিনের মধ্যে ভোক্তারা এই দামে ভোজ্যতেল পাবেন। তবে বৈঠকে উপ...
ওয়েব ফিল্মে আইনজীবী গায়ক মেজবা শরীফ

ওয়েব ফিল্মে আইনজীবী গায়ক মেজবা শরীফ

এক্সক্লুসিভ, বিনোদন
সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী মেজবা শরীফ অনেক দিন ধরে আইন পেশার পাশাপাশি গান এবং মডেলিং করে যাচ্ছিলেন। এবার তিনি রানা বর্তমান রচিত এবং নির্মিত “রহস্য ঘেরা প্রিয়তমা ” নামক ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করলেন। তাছাড়া ফিল্মটিতে কবীর বকুলের লিখায় মেজবা শরীফের নিজের কন্ঠে গানও রয়েছে সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সঙ্গীতে ছিলেন ফিদেল নাঈম ও হাবিব আসলাম। ওয়েবফিল্মটির ডিওপি ছিলেন সানি খান এবং মুখাভিনয়ে রিপন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তুষার মাহমুদ, এ বাবুল আজিম, প্রিন্স পার্থ ও আব্দুল্লাহ সজিব সহ আরও অনেকে। ওয়েব ফিল্মটির গানের কোরিওগ্রাফিতে ছিলেন অপূর্ব শেখ। ওয়েব ফিল্মটির শুটিং এবং অন্যান্য কাজ শেষ হয়ে গেছে। এখন খুব শীঘ্রই রিলিজ হবে। ফিল্মটির নির্মাতা রানা বর্তমান জানান মেজবা শরীফ চমৎকার অভিনয় করেছেন। উল্লেখ্য স্বনামধন্য প্রযোজনা প্র...
শ্যামলীতে কিশোরগ্যাং ও সন্ত্রাসীদের হামলার শিকার লেখক-নির্মাতা আল নাহিয়ান

শ্যামলীতে কিশোরগ্যাং ও সন্ত্রাসীদের হামলার শিকার লেখক-নির্মাতা আল নাহিয়ান

এক্সক্লুসিভ, ক্রাইম
রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনের প্রধান ফটকে স্থানীয় কিশোরগ্যাং ও সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন লেখক-নির্মাতা আল নাহিয়ান এবং আরও পাঁচ জন। গতকাল ৮ই জুন বৃহস্পতিবার শ্যামলীর ৩নং রোডের বিসমিল্লাহ টাওয়ারে সরেজমিনে গেলে এ ঘটনার সততা পাওয়া যায়,আল নাহিয়ানের হাতে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয় আল নাহিয়ান সকালের সময় কে, বলেন, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেজন্যই আমার উপরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি,আমি এর সুষ্ঠু তদন্ত চাই। এ ঘটনায় স্থানীয়রা বলেন, এতে বোঝা যায় সমাজে সন্ত্রাসের অভয়ারণ্য ঘটেই চলবে প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হবে! সঠিক তদন্ত হওয়া দরকার বলে স্থানীয়দের দাবি, আর তা না হলে একের পর এক এভাবেই প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হবে। এলাকায় অপকর্ম ও যত্রতত্র অবৈধ কার্...
এবার এলিট শ্রেণির দর্শকরা আমার টার্গেট: হিরো আলম

এবার এলিট শ্রেণির দর্শকরা আমার টার্গেট: হিরো আলম

বিনোদন
দেশের চলচ্চিত্র জগতে আলোচিত-সমালোচিত নাম হিরো আলম। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শেষ নেই। তিনি যা করেন সেটি নিয়েই শুরু হয় সমালোচনা । এবার হিরো আলমের চতুর্থ সিনেমা ‘টোকাই’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম নিয়েও কম বিতর্ক হয়নি। এ বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিরো আলম। হিরো আলম বলেন, ‘টোকাই’ বানাতে গিয়ে পদে পদে হয়রানির মুখে পড়তে হয়েছে। অভিনয়শিল্পীরা অনেকে রাজি হন না। অনেক অনুরোধ করে রাজি করালেও অন্যরা তাদের আমার সিনেমায় কাজ করা নিয়ে বাজে কথা বলেছে। অনেকেই ভয় দেখায় আমার সিনেমা করলে তাদের কাজ কমে যাবে। আমি সিনেমা বানাতে পারব না। সিনেমা মুক্তি দিতে পারব না। এটা মনে করে আমার সঙ্গে কাজ করতে চায় না। সিনেমাটি নিয়ে কেমন প্রত্যাশা এমন প্রশ্নে হিরো আলম বলেন, ভক্তদের মাঝে জনপ্রিয়তা আমার আগের চেয়ে বেড়েছে। আমার ছবি নিয়ে তাদের অনেক উচ্ছ্বাস। ভালো রেসপন্স পাচ্ছি। সব সময় আমাকে...