Wednesday, June 24

Month: November 2023

প্রকৃতি ও আদরের ‘যন্ত্রণা’ আসছে শুক্রবার

প্রকৃতি ও আদরের ‘যন্ত্রণা’ আসছে শুক্রবার

বিনোদন
ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি জুটির প্রথম সিনেমা ‘যন্ত্রণা’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। এর আগে গেল ২৭ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ায় ‘যন্ত্রণা’র টিম। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। মুক্তি সামনে রেখে আগেই এর গান, পোস্টার ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চতুর্থ সিনেমা নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তার পরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে...
শেখ হাসিনার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন: কাদের

শেখ হাসিনার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন: কাদের

এক্সক্লুসিভ, রাজনীতি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনি প্রচার সিলেট থেকে শুরু করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু হবে। সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন। রাজধানীর তেজগাঁওয়ে সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। এ সময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সঙ্কটকালে সৌদি আমাদের পাশে দাঁড়াবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের ভাগ্য নির্ধারণ আজ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের ভাগ্য নির্ধারণ আজ

খেলা
বিরহের রাগিণী বেজে উঠেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। বাংলাদেশ ও শ্রীলংকা আজ একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে। এই ম্যাচ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই দিল্লির। ব্যস্ত শহরে ম্যাড়ম্যাড়ে ম্যাচ কেন উত্তেজনা ছড়াবে। সব হারা বাংলাদেশের কাছে তবু আজকের ম্যাচটি গুরুত্বপর্ণ! টানা ছয় হারের পর এই ম্যাচ জিততে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দরজা খোলা থাকবে টাইগারদের সামনে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের অকল্পনীয় ব্যর্থতায় আজকের ম্যাচটিকেই শেষ আশা হিসাবে দেখছেন। অরুণ জেটলি স্টেডিয়ামে দুটি স্ট্যান্ড রয়েছে মহিন্দর অমরনাথ ও বিষেন সিং বেদীর নামে। প্রেস বক্সের বিপরীতে গৌতম গম্ভীর স্ট্যান্ড। স্বাগতিক দলের ড্রেসিংরুমের উপরে কোহলি স্ট্যান্ড। নিজেদের কাজগুলো সেরে রাখছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বায়ুদূষণের জন্য মাস্ক পরা, বিকাল থেকে যখন ধোঁয়া বেশি থাকবে তখন অনুশীলন। মাঠের ফল যাই হোক, দলের খচখচানি থা...
শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
নিউজ ডেস্ক, সাইমুর রহমান: গত ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল এর পদ্মা হলে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে শেরে বাংলার ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা ইকবাল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আর.এ.এম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক,কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন । পরিবারের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্যসচিব সৈয়দ মা...
বুবলী বললেন, এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে

বুবলী বললেন, এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে

বিনোদন
বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে জানতে পারলাম। এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’ শুক্রবার দিবাগত রাতে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের আলোচনার সূত্রপাত। যেখানে দাবি করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শবনম বুবলী ও কৌশিক হোসেন তাপস। তবে কিছুক্ষন পরেই সেই স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। এরপর শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাসে মুন্নী জানান, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। বিষয়টি নিয়ে এদিন সকাল থেকে চুপ থাকলেও দুপুরের পর মুখ খুলেছেন বুবলী। সরাসরি জানিয়েছেন, এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে তার। বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব...
“রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর বর্ষপূর্তি

“রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর বর্ষপূর্তি

অর্থনীতি, এক্সক্লুসিভ
১লা নভেম্বর ২০২৩ ইং রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তি উৎযাপনের মাসব্যাপী উৎসব ঘোষিত করা হয়। এরই অংশ হিসেবে নভেম্বর মাসের প্রথম ও শেষ সপ্তাহে বর্ষবরণ উপলক্ষ্যে “একক আবাসন সমাধান মেলা” এর আয়োজন চলছে… সর্বস্তরের বাংলাদেশবাসী এবং প্রবাসীদের নিরাপদ ও নির্ভরশীল বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আর.সি. মায়া কানন, আর.সি. রিভারী ভিলেজ প্লট হাউজিং প্রকল্পের সাথে সকল শ্রেনী-পেশার মানুষের জন্য আবাসন সমাধানের ব্রত নিয়ে আরেকটি নতুন আবাসন আর.সি. সপ্নীল সিটি প্রকল্প উন্মোচন করেন রিয়েল ক্যাপিটা গ্রুপ। একইসাথে গ্রুপটি আর.সি. বে হোটেল ও রিসোর্ট লিমিটেড এর ব্যানারে ট্যুরিজম আবাসনের নতুন অধ্যায়ের সূচনা কল্পে “আর.সি. ওশান ব্লিচ” নামে সাগরকন্যা কুয়াকাটায় ব্যতিক্রমধর্মী পাচতারকা চেইন হোটেল এর অংশীদারী মালিকানার মত প্রকল্পের উন্মোচন করা হয়। রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তি উৎযাপনের অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্হ...