তাহসান খানের সঞ্চালনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি
বিনোদন প্রতিবেদক, স্বদেশকন্ঠ.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
বিশ্বব্যাপী জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’ অবশেষে বাংলাদেশে আসছে। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আগামী ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হবে। প্রতিযোগিতায় ভরপুর এই গেম শোটি সঞ্চালনা করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পরিচালনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র।
প্রচার সময়সূচি:
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রতি সোমবার রাত ৯:৩০ টায় এনটিভিতে সম্প্রচারিত হবে এবং বঙ্গ'র ওয়েবসাইট ও অ্যাপে যেকোনো সময় দেখা যাবে। যারা প্রথমবার এপিসোড মিস করবেন, তারা মঙ্গলবার বেলা ১:০০ টায় এনটিভিতে পুনঃপ্রচার দেখতে পারবেন।
অনুষ্ঠানের বৈশিষ্ট্য:
প্রতিটি পর্বে দুইটি পরিবার মুখোমুখি হবে।
তিনটি রাউন্ডের সেরা উত্তরের মাধ্যমে পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে।
বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ রাউন্ডে।
থাকবে নগদ পুরস্কার ও ...
