আ.লীগ ও সহযোগীদের ভোটে অযোগ্য করার দাবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অযোগ্য করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের নেতারা।
একইসঙ্গে তারা জাতীয় সংসদের আগে অল্প পরিসরে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এসব দাবি জানান।
বৈঠক শেষে তাদের দাবির বিষয়ে সাংবাদিকদের জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
নুরু বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশ নিতে না পারে সেজন্য ইতিমধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেরও ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগ ও তার দোসররা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নিতে পারে। একই দাবি নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছি।
এছাড়া, নিবন্ধি...









